মহাকাশ স্টেশনে ৬ মাস কাটিয়ে পৃথিবীতে ফিরলেন চিনের ৩ মহাকাশচারী

তিন মহাকাশচারীর নাম ফেই জুনলং (Fei Junlong), দেং কিংমিং (Deng Qingming) এবং ঝাং লু (Zhang Lu)।

Share:

নিজস্ব প্রতিনিধি: মহাকাশ স্টেশনে ৬ মাস কাটিয়ে নিরাপদে পৃথিবীতে ফিরলেন চিনের ৩ মহাকাশচারী। মহাকাশে তাঁদের ৬ মাসের মিশন শেষ করে শেনঝো-১৫ মহাকাশযানে রবিবার পৃথিবীতে ফিরেছেন তাঁরা।

চায়না ম্যানড স্পেস এজেন্সি (China Manned Space Agency) এর তরফে জানানো হয়েছে তিন মহাকাশচারীর নাম ফেই জুনলং (Fei Junlong), দেং কিংমিং (Deng Qingming) এবং ঝাং লু (Zhang Lu)। চিনের সময় অনুযায়ী রবিবার সকাল ৬টা ৩৩ মিনিটে উত্তর চীনের মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলের ডংফেং (Dongfeng) এ অবতরণ করেছে। তিনজন ছয় মাসের মহাকাশ স্টেশন মিশন শেষ করেছে বলে ওই সংস্থার তরফে জানানো হয়েছে। তিন মহাকাশচারী ভাল অবস্থায় পৃথিবীতে অবতরণ করেছেন বলে জানিয়েছে চায়না ম্যানড স্পেস এজেন্সি। এই তিনজনের জায়গায় ইতিমধ্যে অন্য তিনজনকে মহাকাশে পাঠিয়েছে চিন। তাদের মধ্যে একজন বেসামরিক ব্যক্তিও রয়েছেন। গত ৩০ মে তাঁরা মহাকাশের উদ্দেশে উড়ে গিয়েছেন। আগামী ৫ মাস তাঁরা মহাকাশ স্টেশনে থাকবেন।

মহাকাশে চিনের স্টেশন প্রস্তুত হয়ে গেলে, চিন হবে একমাত্র দেশ যারা এককভাবে মহাকাশে স্টেশন তৈরি করার কৃতিত্ব পাবে। বর্তমানে মহাকাশে যে স্টেশন রয়েছে তা রাশিয়ার ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন (আইএসএস)। এটি বেশ কয়েকটি দেশ যৌথভাবে তৈরি করেছে। প্রসঙ্গত ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন ২০৩০ সালের মধ্যে বন্ধ হয়ে যাবে।

সোহম চক্রবর্তীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

চিনে কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮

তোলাবাজি-মারধরের অভিযোগে তৃণমূল নেতা সহ গ্রেফতার ৪

বিদ্যুৎ বিভ্রাটই কাড়ল প্রাণ! ডাম্পারে পৃষ্ঠ হয়ে মৃত্যু একই পরিবারের ৪ জনের

‘ককরোচ জনতা পার্টি’র প্রতিষ্ঠাতার ইনস্টা অ্যাকাউন্ট হ্যাক! যা জানালেন অভিজিৎ দীপক

আয়ুষ্মান মন্দির নিয়ে ভার্চুয়াল বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বড় ঘোষণার সম্ভাবনা

হোস্টেলে ছাত্রীদের শৌচাগারের গোপন ভিডিও রেকর্ডিংয়ের অভিযোগ সাফাই কর্মীর বিরুদ্ধে

নির্জন পাহাড়, পাইন বনে শান্তিতে ছুটি কাটাতে চাইলে ঘুরে আসুন ওল্ড মানালি

মধ্যবিত্তের উদ্বেগ বাড়িয়ে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, কলকাতায় কত?

দার্জিলিংয়ের সঙ্গে মিশে যাচ্ছে সিকিম? সমাজমাধ্যমে ভাইরাল ভুয়ো নথি, FIR দায়ের

রাশিয়ার হয়ে যুদ্ধে লড়তে গিয়ে নিহত ৪৯ ভারতীয়, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

ট্রাভিস হেডের সঙ্গে মাঠে কথাকাটাকাটি, ম্যাচ শেষে বিরাটের কাণ্ড ভাইরাল

১২ হাজারের কমে HMD-এর নতুন 5G ফোন! ফিচার দেখে অবাক হবেন

সস্ত্রীক কলকাতায় মার্কিন বিদেশসচিব মার্কো রুবিও