ট্রেন দুর্ঘটনায় আহতদের দেখতে মেদিনীপুর হাসপাতাল যাবেন মুখ্যমন্ত্রী, দেখে নিন কখন

দুপুর ২টো নাগাদ ভুবনেশ্বর পৌঁছবেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: ট্রেন দুর্ঘটনায় আহতদের দেখতে আজ ফের ওড়িশা যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (MAMATA BANERJEE)। কটক ও ভুবনেশ্বরে যাবেন তিনি। মঙ্গলবার দুপুর ১২টা নাগাদ তিনি পৌঁছে যাবেন কলকাতা এয়ারপোর্টে। বিমানে করে পাড়ি দেবেন ওড়িশার উদ্দেশে। 

প্রশাসন সূত্রে খবর, দুপুর ২টো নাগাদ ভুবনেশ্বর পৌঁছবেন তিনি। সেখান থেকে হেলিকপ্টারে করে কটকে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। হাসপাতালে গিয়ে দেখা করবেন আহত ট্রেন যাত্রীদের সঙ্গে। এরপরে ভুবনেশ্বর হাসপাতালে গিয়ে আহত ট্রেনযাত্রীদের সঙ্গে সাক্ষাৎ করবেন বাংলার মুখ্যমন্ত্রী।

ভুবনেশ্বর থেকে কলাইকুণ্ডা’র উদ্দেশ্যে পাড়ি দেবেন দুপুর সাড়ে ৩টা নাগাদ। সেখান থেকে  যাবেন মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। চিকিৎসাধীন আহত ট্রেন (COROMONDEL EXPRESS) যাত্রীদের সঙ্গে দেখা করবেন তিনি। প্রশাসন সূত্রে খবর, বিকেল ৪টা ১৫ নাগাদ পশ্চিম মেদিনীপুরে পৌঁছবেন মুখ্যমন্ত্রী। সেখানেই রাত্রিবাস করবেন তিনি। আগামী ৭ জুন  কলকাতা ফিরবেন মমতা। 

আগামী বুধবার তিনি মৃত ও আহতদের পরিবারের হাতে তুলে দেবেন আর্থিক সাহায্যের চেক। উল্লেখ্য, গতকাল তিনি ঘোষণা করেছিলেন, ট্রেন দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের একজন করে সদস্যকে হোমগার্ডের চাকরি দেবে রাজ্য।

তিনি আগেই ঘোষণা করেছিলেন নিহতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে। গুরুতর আহতরা পাবেন ১ লক্ষ টাকা। অল্প আহতরা পাবেন ৫০ হাজার টাকা। বলেছিলেন, যে সমস্ত যাত্রীরা রক্ষা পেয়ে ফিরেছেন তাঁরা ট্রমায় আছেন। এঁদের সকলকে ১০ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে। আগামী ৫ মাসের জন্য দেওয়া হবে চাল-ডাল সহ রান্নার প্রয়োজনীয় উপকরণ।

যুগলের ঘর বাঁধার স্বপ্ন পুড়িয়ে ছারখার করে দিল লখনউয়ের কোচিং সেন্টারের আগুন

জনগণের ক্ষোভের মুখে তৃণমূলের উপপ্রধান, কাটমানি নেওয়ার অভিযোগে গ্রেফতার

ব্যারাকপুরে বুলডোজার অভিযানে প্রশাসন, ভাঙা হল তৃণমূলের দলীয় কার্যালয়

‘১০ হাজার অনুপ্রবেশকারীকে ফেরত পাঠিয়েছি’, বিধানসভায় দাবি শুভেন্দুর

লাঠি হাতে গোটা গ্রামে একের পর এক বাড়িতে হানা প্রমীলা বাহিনীর

‘২০২১ সালে নির্বাচনের পর ৫৭ জন খুন হয়েছিলেন’, ভোট পরবর্তী হিংসা নিয়ে খোঁচা মুখ্যমন্ত্রীর

‘বাংলাদেশকে আর দিল্লির গোলাম বানানো যাবে না’, হুঙ্কার তারেক রহমানের উপদেষ্টার

আরামবাগে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে দেওয়া হবে ক্ষতিপূরণ

একাধিক ভোটার কার্ড, অভিনেতা প্রকাশ রাজের বিরুদ্ধে জারি জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা

কলকাতা সহ দক্ষিণের ৪ জেলায় ধেয়ে আসছে দুর্যোগ, কমলা সর্তকতা জারি

মোদির মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন জর্জ কুরিয়েন, আচমকা কী হল?

টিকিয়াপাড়ায় রেলের জমিতে দখলদারদের উচ্ছেদ অভিযানে চলল বুলডোজার

বিজয়ের সঙ্গে তৃষার সম্পর্কে ইতি? তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছা না জানানো নিয়ে জল্পনা

তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েত সদস্যের বাড়ির সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের