‘অনুরাগ কাশ্যপের টাকায় বেঁচে আছে মেয়ের প্রেমিক’, সপাটে জবাব আলিয়ার

এটা আমার জীবন। যদি আমি বিয়ের জন্যে প্রস্তুত থাকি, তাতে আপনাদের কী অসুবিধা। আমরা দুজনেই প্রস্তুত। আমরা ছয় মাস ধরে একসঙ্গে থাকছি।

Share:

নিজস্ব প্রতিনিধি: পয়সার জন্যে অনুরাগ কাশ্যপের মেয়েকে বিয়ে করতে চান উদ্যোক্তা শেন গ্রেগোয়ার। তীব্র কটাক্ষের বাণ এবার আলিয়া কাশ্যপের দিকে। চলচ্চিত্র নির্মাতা অনুরাগ কাশ্যপের মেয়ে আলিয়া, গত মাসেই বালিতে উদ্যোক্তা শেন গ্রেগোয়ারের সঙ্গে বাগদান সেরেছেন। যেটি তিনি তাঁর ইউটিউব চ্যানেলের একটি ভ্লগে ভাগ করে নিয়েছিলেন। মাত্র ২২ বছর বয়সেই আলিয়ার এই সিদ্ধান্তে দর্শকরা হকচকিত। এতে কম গালমন্দ শুনতে হয়নি অনুরাগ কন্যাকে। তবে কখনই প্রতিক্রিয়া জানাননি আলিয়া।

তবে সম্প্রতি এক বিস্ফোরক অভিযোগে চুপ করে থাকতে পারলেন না আলিয়া। একজন ইউটিউব ব্যবহারকারী আলিয়ার ব্লগের নিচে লিখেছেন, ‘তাঁর বাগদত্তা কী কাজ করে, বোধহয় পরিচালক অনুরাগ কাশ্যপের টাকায় বেঁচে রয়েছে।’ না এতে একেবারেই চুপ করে থাকেননি আলিয়া। সপাটে জবাব দিয়ে লিখেছেন, “তিনি ১৫ বছর বয়স থেকেই নিজের কোম্পানি চালাচ্ছেন। ১৭ বছর বয়স থেকেই আর্থিকভাবে স্বাবলম্বী শেন। আমরা কেউই আমাদের শখ পূরণের জন্যে বাবা-মায়ের কাছ থেকে টাকা নিই না। আমি বুঝতে পারছি না কেন আপনার এত মাথাব্যাথা আমাদের জীবন নিয়ে?” ভ্লগে, আলিয়া আরও কয়েকটি প্রশ্নের উত্তরে বলেছেন, “এটা আমার জীবন। যদি আমি বিয়ের জন্যে প্রস্তুত থাকি, তাতে আপনাদের কী অসুবিধা। আমরা দুজনেই প্রস্তুত। আমরা ছয় মাস ধরে একসঙ্গে থাকছি। আমরা’ তিন বছর সম্পর্কে লিপ্ত। আমি এই সম্পর্ক নিয়ে খুবই খুশি, সে আমার আত্মার সাথী।”

অনুরাগ কাশ্যপ ‘দেব.ডি’, ‘গ্যাংস অফ ওয়াসেপুর’ (উভয় অংশ), ‘মুক্কাবাজ’, ‘লাস্ট স্টোরিজ’, ‘ঘোস্ট স্টোরিজ’, ‘চোকড: পয়সা বোলতা হ্যায়’, ‘মনমারজিয়া’-সহ একাধিক চলচ্চিত্র পরিচালনার জন্য পরিচিত। তাঁর সর্বশেষ প্রকল্প কেনেডি, যেটি এই বছরের কান চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয়েছে।

‘ঘরের শত্রুদের সঙ্গে লড়ব আমরা’, রাখি বন্ধন উৎসবে সংকল্প মুখ্যমন্ত্রীর

ঘরের সাধারণ উপকরণেই অসাধারণ স্বাদ, বানিয়ে ফেলুন আমড়া-পটোলের কুচি ভাজা

অভিষেকের অফিসে সাইনবোর্ড খোলা ইস্যুতে হাইকোর্টে কালীঘাট তৃণমূল, দ্রুত শুনানির আর্জি

চিনে ভূমিকম্পের ফলে তিব্বতে ভাঙল বাঁধ, ফের হড়পা বানের আশঙ্কা নেপালে, বন্ধ উদ্ধারকাজ

অফিসে সিগারেটের ধোঁয়ায় দমবন্ধকর পরিস্থিতি, ক্ষোভে চাকরি ছাড়লেন বেঙ্গালুরুর মহিলা!

পাকিস্তানি হ্যান্ডলারের সঙ্গে যোগাযোগ, ভারতীয় সিম পাচারের অভিযোগে দিল্লিতে ধৃত দম্পতি

‘পরিবেশ পাল্টেছে, জমিদারি চলবে না,’ বিলবোর্ড বিতর্কে অভিষেককে তোপ দিলীপের

বাঁশবনে নিয়ে গিয়ে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ সৎ বাবার বিরুদ্ধে

ইমরানের ছেলেদের সাক্ষাৎকার বিতর্কে ইংল্যান্ডের সঙ্গে টেস্ট খেলতে নারাজ পাকিস্তান

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, উত্তর থেকে দক্ষিণে বৃষ্টির পূর্বাভাস

নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯, ফের বন্যার আশঙ্কা! নিখোঁজ ২৯০ ভারতীয়

ইকো পার্কে কেক কেটে, ঝালমুড়ি খেয়ে রাখি বন্ধন উৎসব পালন করলেন দিলীপ

কারুয়ানাকে হারিয়ে প্রথম ভারতীয় হিসেবে গ্র্যান্ড চেস ট্যুর চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দ

দুধ গরম বিতর্ক ভুলে ফুটপাথবাসীদের হাতে রাখি পরালেন মন্ত্রী অগ্নিমিত্রা, খুদেদের দিলেন লাড্ডু-চকোলেট