পঞ্চায়েত ভোটে অশান্তি রুখতে বাইক মিছিলে নিষেধাজ্ঞা কমিশনের, ৫ জেলাকে স্পর্শকাতর ঘোষণা

রাজ্যের ৫ জেলাকে স্পর্শকাতর হিসাবে বেছে নেওয়া হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের পঞ্চায়েত ভোটের নির্ঘন্ট ঘোষণা করেছে রাজ্য নির্বাচন কমিশন। শুক্রবার ছিল মনোনয়ন জমা দেওয়ার প্রথম দিন। আর প্রথম দিনেই মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন জায়গায় অশান্তির ঘটনা সামনে এসেছে। সেই আবহে পঞ্চায়েত ভোট নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ করতে শুক্রবার আরও নির্দেশিকা জারি করল কমিশন। অশান্তি রুখতে রাজনৈতিক দলগুলির বাইক মিছিলে নিষেধাজ্ঞা জারি করলেন রাজ্য নির্বাচন কমিশনার।

সূত্রের খবর, শুক্রবার নির্বাচন কমিশনের তরফে রাজ্যের ৫ জেলাকে স্পর্শকাতর হিসাবে বেছে নেওয়া হয়েছে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম এবং জলপাইগুড়ি জেলাকে স্পর্শকাতর হিসাবে ঘোষণা করেছে কমিশন। পাশাপাশি মনোনয়ন জমা দেওয়ার সময় প্রার্থীর সঙ্গে দুজন থাকতে পারবে বলে জানিয়েছে কমিশন। জেলা পরিষদের প্রার্থীদের জন্য একটি চার চাকার অনুমতি দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। এই মর্মে জেলায় জেলায় কমিশনের তরফে নির্দেশিকা পাঠানো হয়েছে বলে সূত্রের খবর। পঞ্চায়েত অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় ১০০ মিটারের মধ্যে শুধুমাত্র একটি গাড়ি প্রবেশ করতে পারবে৷ মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় নিয়ম মানা হচ্ছে কিনা, তা দেখার জন্য প্রত্যেকটি জায়গায় পুলিশ আধিকারিকেরা থাকবেন।

উল্লেখ্য বৃহস্পতিবার রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন, আগামী ৮ জুলাই রাজ্যে এক দফায় হবে হবে পঞ্চায়েত নির্বাচন। ৯ জুন থেকে শুরু হয়েছে মনোনয়ন জমা দেওয়ার কাজ।

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ম্যাচের এক টিকিটের দাম ২৮ লক্ষ টাকা!

‘জঙ্গল ধ্বংস করতে দেব না’, বুলডোজারের পথ রুখল হাতি, রইল ভিডিও

নবরূপে IRCTC-র ওয়েবসাইট, এবার নিমেষেই মিলবে ট্রেনের টিকিট….

‘রামায়ণ’ মুক্তির আগেই ১৫ বছরের দাম্পত্যে ইতি টানলেন ‘ভরত’ আদিত্য কোঠারে

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

তিরুপতি মন্দিরের লক্ষ্মীর ভান্ডার উপচে পড়ল, একদিনেই ৯৭ কোটি দান ভক্তদের

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে নামার আগেই ভারতের তরুণ পেসারকে শাস্তি দিল আইসিসি

শুভেন্দুকে ‘দক্ষ প্রশাসক’ আখ্যা দিয়ে মমতার সঙ্গ ছাড়লেন ২১ জুলাইয়ের ‘কলঙ্কিত নায়ক’ মণীশ

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের

হোটেলে সারারাত ধর্ষণ, চলে নির্যাতনও! যুবকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ যুবতীর