বৃহস্পতিবার ব্রিজভূষণের বিরুদ্ধে চার্জশিট পেশ করতে পারে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি:  ভারতী কুস্তিফেডারেশনের বর্তমান প্রেসিডেন্ট ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে বৃহস্পতিবার আদালতে চার্জশিট পেশ করার সম্ভাবনা রয়েছে দিল্লি পুলিশের। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর আন্দোলনরত কুস্তিগীরদের সঙ্গে বৈঠকের পরই তাঁদের আশ্বাস দিয়েছিলেন ১৫ জুন ব্রিজভূষণের বিরুদ্ধে আদালতে চার্জশিট করা হবে।

উল্লেখ্য কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছিল গত ৭ জুন। তারপরই আন্দোলনরত কুস্তিগীর বজরং পুনিয়া, সাক্ষি মালিকরা তাঁদের আন্দোলন প্রত্যাহার করেছিলেন ১৫ জুন অবধি। এই বিষয়ে তদন্তকারী দল পাঁচটি দেশের কুস্তি ফেডারেশনের কাছে সিসিটিভ, ফুটেজ, ফটো পাঠিয়ে দেওয়া হয়েছে।

এরপর গত শুক্রবার দিল্লি পুলিশের তদন্তকারী মহিলা অফিসাররা অভিযোগকারী কুস্তিগীরদের সঙ্গেও আলাদাভাবে এই বিষয়ে কথা বলেন। এবং তাঁকে কুস্তি ফেডারেশনের অফিসেও নিয়ে যাওয়া হয়। সেই সময় তাঁর সঙ্গে ছিলেন মহিলা তদন্তকারী অফিসাররাও ছিলেন। প্রসঙ্গত, ব্রিজভূষণ শরণ সিংয়ের বাড়িতেই কুস্তি ফেডারেশনের অফিস রয়েছে।

প্রথমে এই বিষয়ে কেন্দ্রীয় সরকার নীরব থাকলেও, ধীরে ধীরে তাদের ক্রমশ চাপ বাড়তে থাকার ফলেই বর্তমানে ৩৬০ ডিগ্রি ঘুরে গিয়েছে কেন্দ্রীয় সরকার। কেননা ২০২৪-এর লোকসভা নির্বাচন রয়েছে। রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন এই ইস্যুতে উত্তর ভারতের বিস্তীর্ণ রাজ্যগুলিতে একটা বড় ধাক্কা খেতে পারে নরেন্দ্র মোদির সরকার। তাই অবিলম্বে তাঁর মাথার ওপর থেকে ক্রমশ হাত তুলে নিতে শুরু করেছে কেন্দ্রীয় সরকার। সেই মোতাবেকই প্রথমে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং পরে ক্রীড়ামন্ত্রী আলাদাভাবে আন্দোলনরত কুস্তিগীরদের সঙ্গে বৈঠক করেন। আর তারপরই তাঁরা ক্রমশ দূরত্ব বাড়াতে থাকেন ব্রিজভূষণের সঙ্গে। এখন দেখা যাক শেষ পর্যন্ত বৃহস্পতিবার দিল্লি পুলিশ ব্রিজভূষণের বিরুদ্ধে চার্জশিট পেশ করতে পারে কি না।

দক্ষিণের দফারফা করে এবার উত্তরবঙ্গ ভাসাবে নিম্নচাপ, জারি সতর্কতা

গ্রেফতার স্বরূপ-ঘনিষ্ঠ ‘মেকআপ আর্টিস্ট গিল্ড’-এর সম্পাদক বাপি মালাকার

মাত্র দু’ঘন্টাতে কর্পূরের মতো উবে গেল মেসির শেষ ম্য়াচের টিকিট

এশিয়ান গেমসে অঘটন, আফগানিস্তানকে হারিয়ে দিল নেপাল

ফেসবুক লাইভ করে স্কুলের ভিতর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের, চাঞ্চল্য উত্তরপাড়ায়

ভাঁড়ে মা ভবানী, ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের বেতন কমছে ২৫ শতাংশ

‘নায়কের স্ত্রীর আমাকে পছন্দ নয়, তাই ছবি থেকে বাদ পড়ি’, ফের বিস্ফোরক তাপসী পান্নু

নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

সাঁড়াশি চাপে জ্ঞানেশ, এবার মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের

জ্ঞানেশ পদত্যাগ না করলে গান্ধি জয়ন্তী থেকে দেশজুড়ে আন্দোলনের ডাক আরশোলাদের

ভোর থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতায়, নিম্নচাপের প্রভাবে আজও ভিজবে দক্ষিণবঙ্গ

‘বালির টাকা যেত ক্যামাক স্ট্রিটে,’ নাম না করে অভিষেককে তোপ শুভেন্দুর

‘কৃষকদের থেকে ধান কিনবে রাজ্য, ফড়েরাজ বন্ধ হবে’, নির্দেশ মুখ্যমন্ত্রীর

নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের রক্ষাকবচ খারিজ করল কলকাতা হাইকোর্ট