মধ্যপ্রদেশে বিজেপিতে শুরু ভাঙন, কংগ্রেসে ফিরলেন সিন্ধিয়া ঘনিষ্ঠ নেতা

বুধবার ৪০০ গাড়ির কনভয় নিয়ে মধ্যপ্রদেশের শিবপুরী থেকে ৩০০ কিলোমিটার দূরে ভোপালে গিয়ে কংগ্রেসে যোগদান করেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভোটমুখী মধ্যপ্রদেশে ভাঙন শুরু হল গেরুয়া শিবিরে। বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার ঘনিষ্ঠ নেতা বৈজনাথ সিং। বুধবার ৪০০ গাড়ির কনভয় নিয়ে মধ্যপ্রদেশের শিবপুরী থেকে ৩০০ কিলোমিটার দূরে ভোপালে গিয়ে কংগ্রেসে যোগদান করেন। শুধু বৈজনাথ একা নন, তাঁর সঙ্গে হাত শিবিরে যোগ দিয়েছেন বিজেপির ১৫ জন জেলা স্তরের নেতা। দলে তাঁদেরকে স্বাগত জানিয়েছেন কংগ্রেস নেতা কমল নাথ এবং দিগ্বিজয় সিং।

উল্লেখ্য ২০২০ সালে জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার নেতৃত্বে কংগ্রেস ছেড়েছিলেন বৈজনাথ। সে বছর মধ্যপ্রদেশ কংগ্রেসের অন্দরে বিদ্রোহের জেরে বিজেপি ক্ষমতায় এসেছিল। সেই সময় জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার নেতৃত্বে কংগ্রেস ছাড়েন অনেক বিধায়ক। বিজেপিতে যোগ দিয়ে বর্তমানে কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী হিসাবে কাজ করছেন সিন্ধিয়া। তবে হঠাৎ কেন বিজেপি ছাড়লেন বৈজনাথ সিং? সূত্রের খবর, আসন্ন মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে লড়ার জন্য গোষ্ঠীবাজি করেছিলেন তিনি। কিন্তু টিকিট পাওয়ার কোনও আশা না থাকায় কংগ্রেসে যোগদান করলেন এই পোড়খাওয়া নেতা।

বুধবার শিবপুরী থেকে ভোপালের উদ্দেশে যাওয়ার সময় বৈজনাথ সিং ৪০০ গাড়ির কনভয় নিয়ে গিয়েছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা গিয়েছে, ৪০০ গাড়ির কনভয়ের যাত্রাপথে সাইরেন বাজানো হচ্ছে। মানুষজনকে পাশ থেকে ছবি তুলতেও দেখা যায়।

গর্ভস্থ ভ্রুণ কন্যা জানতে পেরে জোর করে গর্ভপাত, বেঘোরে প্রাণ গেল গৃহবধূর

স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষতা পদক পেলেন রাজ্যের আট পুলিশ আধিকারিক

অস্ট্রেলিয়াকে দুরমুশ করে ১১ বছর পর টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে দক্ষিণ আফ্রিকা

নিরামিষের বদলে চিকেন বিরিয়ানি! এয়ারপোর্টে হুলস্থূল কাণ্ড

বাড়িতে মধুচক্র-মাদকের আসর বসানোর দায়ে সাময়িক বরখাস্ত পুলিশের অতিরিক্ত ডিআইজি

টেস্টে নয়া মাইলফলক স্পর্শ কাগিসো রাবাদার, দ্রুততম ৩৫০ উইকেটের মালিক

৪ ছটাক জমির জন্য কাকিমাকে বাঁশ দিয়ে পিটিয়ে খুন করল ভাইপোরা

লিফট ব্যবহারে ‘না’, কংক্রিটের ভারী চাঙর মাথায় সিঁড়ি বেয়ে ২১ তলায় উঠলেন শ্রমিক

‘জ্ঞানেশ কুমার ‘গদ্দার’, পদ ছাড়তেই হবে’, মুখ্য নির্বাচন কমিশনারকে তোপ খাড়গের

‘ছোট আঙারিয়া থেকে নন্দীগ্রাম, সব মামলার ফাইল খুলব,’ সিপিএমকে নিশানা শুভেন্দুর

গদি টলমল! তার মধ্যেই দীর্ঘদিনের বান্ধবীকে বিয়ে করলেন ওমর আবদুল্লা

ইনস্টাগ্রাম আইডি চেয়ে না পেয়ে মাঝরাস্তায় শিক্ষিকার শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার দুই

CAA-তে আবেদনে আর লাগবে না বাংলাদেশি প্রমাণপত্র! বড় ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের

ওয়েস্ট ইন্ডিজের কাছে প্রথম টেস্টে ধরাশায়ী টাইগাররা, চার দিনেই শেষ খেলা