রাজ্যপালের তলবে রাজভবনে গেলেন না ভোটের কাজে ব্যস্ত রাজীব সিনহা

পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্বে অশান্তি নিয়ে রাজ্যের নির্বাচন কমিশনারকে তলব করছিলেন রাজ্যপাল।

Share:

নিজস্ব প্রতিনিধি: পঞ্চায়েত ভোট নিয়ে কী এবার রাজ্যপাল বনাম রাজ্য নির্বাচন কমিশনের মধ্যে সঙ্ঘাত শুরু হলো? প্রশ্নটা উঠেছে, তার কারণ রাজ্যপাল সি ভি আনন্দ বোস তলব করলেও বঙ্গের নব্য ‘ছোটলাটের’ বাসভবনে গেলেন না রাজ্যের নির্বাচন কমিশনার রাজীব সিনহা। পঞ্চায়েত ভোটের কাজ নিয়ে ব্যস্ত থাকায় শনিবার তাঁর পক্ষে রাজভবনে যাওয়া সম্ভব নয় বলে রাজভবনকে জানিয়ে দিয়েছেন বরাবর স্পষ্টবাদী হিসেবে পরিচিত রাজ্যের প্রাক্তন দুঁদে আমলা। তবে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, এদিন বঙ্গের ‘ছোটলাট’-এর ডাকে সাড়া না দেওয়ায় রাজভবন বনাম রাজ্য নির্বাচন কমিশনের মধ্যে সঙ্ঘাত চূড়ান্ত পর্যায়ে পৌঁছতে পারে।

রাজ্যে পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্বে অশান্তির তথাকথিত গল্প ফেঁদেছে বিজেপি ‘দালাল’ হিসেবে পরিচিত সংবাদমাধ্যমের একাংশ। আর ওই সমস্ত সংবাদমাধ্যমে নিজের মুখ দেখাতে চোখে রোদচশমা পড়ে আসরে নেমে পড়েছেন বাংলার সংস্কৃতি, রাজনীতি সম্পর্কে ন্যূনতম জ্ঞান না থাকা রাজ্যপাল। দেখে নেওয়ার হুঙ্কার ছুড়েছেন। এদিনই বঙ্গ বিজেপি নেতাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছেন সি ভি আনন্দ বোস। ওই বৈঠক শেষে দুপুরেই রাজ্যের নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে তড়িঘড়ি রাজভবনে তলব করেন।

কিন্তু এদিন পঞ্চায়েত ভোটের জন্য জমা পড়া মনোনয়নপত্রের স্কুটিনি থাকায় তাঁর পক্ষে যাওয়া সম্ভব নয় বলে রাজভবনে জানিয়ে দিয়েছেন শিরদাঁড়া সোজা রেখে বরাবর চলা রাজীব সিনহা। পরিবর্তে অন্য যে কোনও দিন তিনি গিয়ে দেখা করবেন বলেও জানিয়ে দিয়েছেন। সূত্রের খবর, রাজ্যে মনোনয়নপত্র ঝাড়াই-বাছাই শেষে কোরাস সুরে সন্ত্রাসের ছিঁচকাঁধুনি গাওয়া বিজেপি-কংগ্রেস-সিপিএম-আইএসএফ কত আসনে লড়ছে। কত আসনে বহুমুখী লড়াই হচ্ছে ওই সংক্রান্ত বিস্তারিত তথ্য সংগ্রহ করে রাজ্যপালের কাছে যেতে চান রাজীব সিনহা।

বসনিয়াকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

বিধানসভা সই কাণ্ড: কুণালের পর মদন মিত্রকে সিআইডি’র নোটিস

‘অভিষেক আমার সন্তানসম’, তৃণমূলের সেনাপতির উপরে রাগ গলে জল কল্যাণের!

বিধানসভা সই কাণ্ড: কুণাল ঘোষকে রবিবার ভবানী ভবনে তলব সিআইডি’র

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

বাগানবাড়িতে বিলাসবহুল বিছানা, ঝা চকচকে বাথরুম, উদ্ধার সরকারি ত্রিপল, উধাও প্রধান

তৃণমূলের নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ,খাল দখল করে বাড়ি, মাছের ভেড়ি তৈরীর প্রতিবাদে

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ নিয়ে মুখ খুললেন অভিষেক, কী বললেন?

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

বিএসএফের ‘পুশ ব্যাক’ রুখতে বিজিবিকে সহযোগিতায় সীমান্তে জড়ো হিযবুত জঙ্গিরা

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

‘তদন্ত এড়াব না, রবিবারই ফের ভবানী ভবনে যাব,’ জানালেন অভিষেক

UNESCO কাণ্ডে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন হাইকোর্টে

দক্ষিণের ৭ জেলায় বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি, উত্তরে চলবে দুর্যোগ