উত্তরপ্রদেশে এনকাউন্টারে নিহত দুষ্কৃতী

যোগীর পুলিশের তরফে তার মাথার দাম ঘোষণা করা হয়েছিল ১ লাখ ২৫ হাজার টাকা।

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তরপ্রদেশে সাত সকালে এক দুষ্কৃতীর মৃত্যু হল পুলিশি এনকাউন্টারে। নিহতের বিরুদ্ধে খুন, খুনের চেষ্টা এবং ডাকাতির একাধিক অভিযোগ ছিল। যোগীর পুলিশের তরফে তার মাথার দাম ঘোষণা করা হয়েছিল ১ লাখ ২৫ হাজার টাকা।

উত্তরপ্রদেশের পুলিশের তরফে জানানো হয়েছে, নিহত দুষ্কৃতীর নাম মহম্মদ গুফরান। উত্তরপ্রদেশের কৌশাম্বী জেলায় গুফরান গা ঢাকা দিয়ে রয়েছে বলে পুলিশ গোপন সূত্রে জানতে পারে। এরপর মঙ্গলবার ভোরে তাঁর ডেনায় হানা দেয় গোয়েন্দারা। কৌশাম্বীর সমদা সুগার মিলের কাছে সেই ডেরায় হানা দেওয়ার পর পালানোর চেষ্টা করে গুফরান। এরপর তাকে লক্ষ্য করে গুলি চালায় উত্তরপ্রদেশ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের আধিকারিকরা। অভিযুক্ত বাইকে চেপে পালাচ্ছিল বলে জানিয়েছে পুলিশ। ঘটনাস্থল থেকে গুফরানের বাইক এবং পিস্তল উদ্ধার করা হয়েছে।

উত্তরপ্রদেশ পুলিশ জানিয়েছে, এনকাউন্টারে নিহত যুবক গুফরানের বিরুদ্ধে উত্তরপ্রদেশের বিভিন্ন জেলায় মোট ১৩টি মামলা ছিল। তার বিরুদ্ধে একাধিক খুন, খুনের চেষ্টার অভিযোগ ছিল। এ ছাড়া, প্রতাপগড় এবং সুলতানপুরের ডাকাতির ঘটনায় সে জড়িত ছিল বলে জানিয়েছে পুলিশ। পরিসংখ্যান অনুযায়ী, যোগী আদিত্যনাথ ২০১৭ সালে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর পদে বসার পর রাজ্যটিতে এনকাউন্টারের সংখ্যা বেড়ে গিয়েছে। যোগী আমলে প্রায় ১১ হাজার এনকাউন্টারের ঘটনা ঘটেছে সের রাজ্যে। তাতে মোট ১৮৫ জন দুষ্কৃতীর মৃত্যু হয়েছে।

জয় দিয়ে বিশ্বকাপের জার্নি শুরু করল দক্ষিণ কোরিয়া

তৃণমূলের বিদ্রোহী সাংসদদের গুপ্ত চিঠি প্রকাশ্যে, শত্রুঘ্ন সিনহার সই নেই

দিল্লির তুঘলকাবাদের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ৩

মালদহে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী, কোন বিষয়ে আলোচনা?

প্রয়াত ভারতীয় শুটিং কিংবদন্তি ও কোচ জাসপাল রানা

সাড়ে তিন বছর কোমায় থাকার পর না ফেরার দেশে থাই রাজকুমারী

মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষে মৃত ৩ পুলিশ আধিকারিক সহ চালক

পাহাড় কেটে তৈরি দেবলোক! জানেন কোথায় রয়েছে এই স্থান?

২০ জুন বাংলাজুড়ে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’, তারকেশ্বরে থাকবেন শুভেন্দু

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই বিশ্বরেকর্ড, লাল কার্ড দেখলেন তিন জন

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো

Vivo X200T তে ৬,০০০ টাকার  বিশেষ ছাড়, কোথায় পাবেন?

‘ইরানের সঙ্গে বোঝাপড়া হয়েছে, সই কেবল সময়ের অপেক্ষা’, দাবি ট্রাম্পের

ঐতিহ্য ও সংস্কৃতির প্রাণকেন্দ্র, ঘুরে আসুন হিন্দু তীর্থক্ষেত্র বারাণসী