তৃণমূলের বিদ্রোহী সাংসদদের গুপ্ত চিঠি প্রকাশ্যে, শত্রুঘ্ন সিনহার সই নেই

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: অবশেষে প্রকাশ্যে এল তৃণমূলের বিদ্রোহী সাংসদদের গোষ্ঠীর তালিকা। এই বিদ্রোহী সাংসদরাই কাকলি ঘোষ দস্তিদার ও শতাব্দী রায়কে নেত্রী মেনে লোকসভার স্পিকারের কাছে চিঠি দিয়েছেন। সেই চিঠিতে সই রয়েছে মোট ১৯ জন সাংসদের। আজ, শুক্রবার প্রকাশ্যে এসেছে সেই ১৯ জন সাংসদের নাম। সঙ্গে প্রকাশ্যে এসেছে সেই সই করা চিঠিও যেটি জমা পড়েছে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে। এই লোকসভার সাংসদরাই তৃণমূলে থেকে আলাদা গোষ্ঠী করার দাবি জানিয়েছে। আর এই বিদ্রোহী গোষ্ঠীই আগামী দিনে সমর্থন করবে এনডিএকে।

তালিকায় নাম রয়েছে-
১. কাকলি ঘোষ দস্তিদার
২. শতাব্দী রায়
৩. বাপি হালদার
৪. ডাঃ শর্মিলা সরকার
৫. প্রসূন বন্দ্যোপাধ্যায়
৬. জগদীশ বর্মা বসুনিয়া
৭. অসিত কুমার মাল
৮. অরূপ চক্রবর্তী
৯. রচনা বন্দ্যোপাধ্যায়
১০. সায়নী ঘোষ
১১. খলিলুর রহমান
১২. আবু তাহের খান
১৩. ইউসুফ পাঠান
১৪. মিতালি বাগ
১৫. মালা রায়
১৬. কালীপদ সোরেন
১৭. দীপক অধিকারী (দেব)
১৮. জুন মালিয়া
১৯. পার্থ ভৌমিক

তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব আগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে ছিনিয়ে নিয়েছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহারা। পশ্চিমবঙ্গের বিধানসভাতে তৃণমূলের আলাদা গোষ্ঠী গঠন করা হয়েছে। সেই দলে রয়েছেন ৬৪ জন বিধায়ক। তাঁরাই ‘আসল তৃণমূল’ বলে দাবি করেছেন নিজেদের। এবার সেই একই সুর লোকসভার বিদ্রোহী সাংসদদের গলাতেও। কাকলি-শতাব্দীদের নেতৃত্বে নিজেদের ‘আসল তৃণমূল’ বলে দাবি করে আলাদা গোষ্ঠী তৈরি করেছেন ১৯ জন সাংসদ। সেই দলেই নাম লিখিয়েছেন বাপি হালদার, দেব, জুন মালিয়া, সায়নী ঘোষদের মতো মমতা-অভিষেক ঘনিষ্ঠ নেতারা। যদিও দেব কিছুদিন আগেই বলেছিলেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই রয়েছে। কিন্তু কথায় ও কাজে কোনও মিল নেই তাঁর সেটাই প্রমাণ হল। প্রথমে শত্রুঘ্ন সিনহার নাম বিদ্রোহী গোষ্ঠীর শিবিরে থাকার কথা জানা গেলেও প্রকাশ্যে আসা চিঠিতে নেই আসানসোলের সাংসদের নাম। গতকাল, বৃহস্পতিবার শত্রুঘ্ন জানিয়েছিলেন, ‘তিনি মমতার পাশে থাকবেন।’

আরও পডুন: নথি জাল করে দোকান বিক্রি! সুশান্ত ঘোষের বিরুদ্ধে ফের দায়ের FIR

১৯ জন বিদ্রোহী সাংসদ তৃণমূলে থেকে আলাদা গোষ্ঠী গড়ে তোলায় বিপাকে পড়েছেন মমতা-অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, বিদ্রোহী শিবিরে দুই-তৃতীয়াংশের বেশি সাংসদের সমর্থন থাকায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আর তৃণমূলের লোকসভার দলনেতা থাকতে পারবেন না। তাই বিধানসভার পর লোকসভার রাশও চলে গেল মমতার হাত থেকে।

রাতে ৮০, সকালে ১৫০ টাকা! জন্মাষ্টমীর আগে হু হু করে বাড়ছে তালের দাম, কারণ কী?

শিয়ালদহ স্টেশনে ৭ ঘন্টা ট্রাফিক ব্লক, জেনে নিন কোন কোন দিন, নয়তো দুর্ভোগে পড়বেন

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম বদলের দাবি বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের

প্রাক-শিক্ষক দিবসে জলপাইগুড়ির স্কুলে মহাভোজ! ‘মিড ডে মিল’-এ পড়ুয়াদের মাংস-ভাত পরিবেশন

ট্রাফিক গার্ডদের হয়ে ট্রাক চালকদের কাছ থেকে টাকা আদায়, ডানকুনিতে বড় চক্রের হদিশ, গ্রেফতার ১

সপ্তম পে কমিশনে নয়া আপডেট! সরকারি কর্মী-পেনশনভোগীদের জন্য খুলল বিশেষ ওয়েবসাইট

প্রথম সপ্তাহেই ‘ক্যাপ্টেন’ ভরতকে প্রকাশ্যে চ্যালেঞ্জ তনুশ্রীর, উত্তপ্ত ‘বিগ বস বাংলা ৩’

মিরাক্কেল! নেপালে বিধ্বংসী বন্যার এক সপ্তাহ পর জীবিত অবস্থায় উদ্ধার ৯১ বছরের বৃদ্ধা

বারুইপুরে নাবালিকা খুন-ধর্ষণ মামলায় ৫৭ দিনের মাথায় চার্জশিট, ৭০০ পাতার রিপোর্ট পুলিশের

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে তৃণমূল ,তোপ শুভেন্দুর

হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ চান মার্কিন প্রেসিডেন্ট!

‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হতে নারাজ ক্যাপ্টেন কুল, IPL ২০২৭-এ দেখা যাবে ধোনিকে ?

২০ ‘বিদ্রোহী’ সাংসদকে জবাবের জন্য ২১ দিন সময় দিলেন স্পিকার ওম বিড়লা

ভারী বৃষ্টিতে ভেঙে পড়ল মাটির বাড়ি, ঘুমন্ত অবস্থায় মর্মান্তিক মৃত্যু দুই শিশুর