চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

TRP: দু-সপ্তাহেই ‘ফুলকি’-র বাজিমাত, সেরার আসন দখল করল কে, পিছিয়ে গেল কারা?

নিজস্ব প্রতিনিধি: ফুলকি-র ট্রেলার আসার পর থেকেই উত্তেজনা তুঙ্গে ভক্তদের মধ্যে। মিঠাইয়ের সেট ভেঙে তৈরি হয়েছিল ফুলকির সেট। সঙ্গে মিঠাই-এর পরিচালক থেকে শুরু করে লেখিকা, সবাই যোগ দেয় টিম ফুলকিতে। সুতরাং শুরু থেকেই উন্মাদনা তুমুল পর্যায়ে চলছিল। জি বাংলা মিঠাইয়ের মতো এনে দিল ফুলকিকে। শুরুতেই বাজিমাত। যদিও সেরার আসনে অবিচল অনুরাগের ছোঁয়া। কিন্তু জগদ্ধাত্রীকে পেছনে ফেলে দিল ফুলকি। এদিকে দ্বিতীয় সপ্তাহে আরও কমল সন্ধ্যাতারার নম্বর। ছিটকে গেল সেরা দশ থেকে। অন্য দিকে, জগদ্ধাত্রীর সঙ্গে পেরে উঠছে না স্টার জলসার তুঁতে। এর মধ্যে গৌরী এলোর স্লট বদল করেছে জি বাংলা। যা মোটেও শুভ হল না সিরিয়ালের জন্য। গৌরী এলো-র একেবারে মুখ থুবড়ে পড়ল।

এক নজরে দেখুন সেরা ১০-এর তালিকা-

প্রথম- অনুরাগের ছোঁয়া (৮.১) (স্টার জলসা)

দ্বিতীয়- ফুলকি (৭.৪) (জি বাংলা)

তৃতীয়- জগদ্ধাত্রী (৭.৩)(জি বাংলা)

চতুর্থ- নিম ফুলের মধু (৬.৭)(জি বাংলা)

পঞ্চম- বাংলা মিডিয়াম (৬.৩)(স্টার জলসা)

ষষ্ঠ- রাঙা বউ (৬.২)(জি বাংলা)

সপ্তম- হরগৌরী পাইস হোটেল (৬.০)(স্টার জলসা)

অষ্টম- এক্কা দোক্কা (৫.৩) (স্টার জলসা)

নবম- সোহাগ জল (৫.১)(জি বাংলা)

দশম- কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ (৫.০)(স্টার জলসা)

নতুন সিরিয়ালের তালিকায় ৩ জুলাই থেকে আসছে মানালির কার কাছে কই মনের কথা। অনেকেরই আশা এই ধারাবাহিক টিআরপি-তে বড় বদল আনবে এই মেগা। জি বাংলায় ফিরছেন মানালি দে। সঙ্গে স্নেহা চট্টোপাধ্যায়, বাসবদত্তা চট্টোপাধ্যায়, কুয়াশা বিশ্বাস, সৃজনী মিত্ররা। পাঁচ নারীর বন্ধুত্বের গল্প বলবে এই মেগা, দেখা যাবে সাড়ে ছ’টায়।

Published by:

Share Link:

More Releted News:

হঠাৎ ‘কৃষ ৪’-র কাজ বন্ধ করলেন হৃতিক! কী জানালেন অভিনেতা?

বাবার হাত ধরে বলিউডে হাতেখড়ি, ‘রাজা শিবাজী’-তে বিশেষ চমক রীতেশ-পুত্র রাহিলের

দাদুর মৃত্যুতে শোকাহত ‘সাইয়ারা’-র অনীত পাড্ডা, সোশ্যাল মিডিয়ায় যা লিখলেন অভিনেত্রী…

বধাই হো, বাবা হলেন ‘রাকা’ পরিচালক অ্যাটলি

বাবা-মায়ের আচরণেই ডুবেছিলেন নেশায়, অতীতের ভুল নিয়ে আক্ষেপ ‘ধুরন্ধর’-এর গায়িকার

মুক্তি পেতে চলেছে মাইকেল জ্যাকসনের বায়োপিক, প্রধান চরিত্রে কে?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ