মশা মারতে ব্যবহার করা হচ্ছে ড্রোন

স্থানীয় এলাকার নীচু জায়গা, পুকুর ও ডোবায় ড্রোনের সাহায্যে জীবাণুনাশক ছড়াচ্ছে ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টি কর্তৃপক্ষ।

Share:

নিজস্ব প্রতিনিধি: এ যেন ঠিক ‘মশা মারতে কামান দাগা’র মতো। ব্রিটেনের ক্যালিফোর্নিয়ায় মশা নিধন করতে নামানো হল ড্রোন। স্থানীয় এলাকার নীচু জায়গা, পুকুর ও ডোবায় ড্রোনের সাহায্যে জীবাণুনাশক ছড়াচ্ছে ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টি কর্তৃপক্ষ।

বর্তমানে ক্যালিফোর্নিয়ায় চলছে শীতকাল। কিন্তু তাপমাত্রা কম হলেও বৃষ্টি হয় নিয়মিত। এর ফলে মশার বংশবিস্তার হচ্ছে বেশি। যেখানে সেখানে জমে থাকা জলের কারণে মশা জন্মাচ্ছে অত্যাধিক হারে। আর এই পতঙ্গের জ্বালায় অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টি কর্তৃপক্ষ নানান চেষ্টা করার পরেও বাগে আনতে পারেনি মশা বাহিনীকে। অবশেষে তাই ড্রোন দিয়ে মশা নিধনের চেষ্টা শুরু করেছে তারা। ক্যালিফোর্নিয়ার আরভিন শহরের কাছেই রয়েছে জ্যান জোয়াকিন মার্শ রিজার্ভ নামে একটি অভয়ারণ্য। সম্প্রতি সেখানে ড্রোনের মাধ্যমে জীবাণুনাশক ছড়ায় অরেঞ্জ কাউন্টি কর্তৃপক্ষ।

জন স্যাভেজ নামের এক ব্যক্তি ড্রোনগুলি পরিচালনা করেন। তিনি বলেন, ‘বৃষ্টির কারণে এখানে মশা অনেক বেশি। এখানে প্রায় সব জলাশয় পানিতে পূর্ণ। এ কারণে মশাও অনেক বেশি।’ এই গোটা প্রক্রিয়াটি সম্পর্কে শহরের কীটপতঙ্গ বিশেষজ্ঞ কিয়েট নেগুয়েন বলেন, ‘মশা অনেক বেড়ে গেছে। মশা নিধনে আরও ভালো প্রযুক্তির ব্যবহার করা যায় কি না, সেই খোঁজে ছিলাম আমরা। এমন কোনো প্রযুক্তি, যার মাধ্যমে আরও দ্রুত ও বেশি মশা নিধন করা যায়। এ জন্যই ড্রোন ব্যবহার করা হচ্ছে।’

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য় ফের তলব

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

তৃণমূল ছাড়ছেন দেব-রচনা, বিজেপিতে যোগ নিয়ে জোর জল্পনা

‘গ্রেফতার তো সবে শুরু, জেলে জায়গা থাকবে না’, বিস্ফোরক দিলীপ ঘোষ

পূর্বা এক্সপ্রেস থেকে রানীগঞ্জ স্টেশনে উদ্ধার ৯৫টি কচ্ছপ,ধৃত ১

৫০ বছর ধরে একই পরিবার বানায় ফুটবল বিশ্বকাপের ট্রফি, জানেন কতটা সোনা রয়েছে?