দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মালদায় মন্ত্রীর গাড়িতে ভাঙচুরের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি: মালদার হরিশ্চন্দ্রপুরে মন্ত্রীর গাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠল। শনিবার পঞ্চায়েত ভোটের দিন নির্বাচনী কেন্দ্রের বুথ পরিদর্শন করে রাতে ফেরার পথে হরিশ্চন্দ্রপুর-২ নং ব্লকের ইসলামপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেনের গাড়িতে ভাঙচুর চালান বেশ কয়েকজন দুষ্কৃতী। শুধু তাই নয় এক পুলিশ কর্মীকে মারধর করার অভিযোগ উঠেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করে ফিরছিলেন। রাত ১০ টা নাগাদ ইসলামপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় মন্ত্রীর গাড়ি লক্ষ্য করে পাথর ও ইট ছুঁড়তে থাকেন অজ্ঞাত পরিচয়ের দুষ্কৃতীরা। মন্ত্রীর গাড়ির সঙ্গে থাকা পুলিশের গাড়ি লক্ষ্য করে হামলা চালায় তারা। পুলিশের গাড়ির কাচ ভেঙে গিয়েছে। পাথর ও ইটের টুকরোর আঘাতে জখম হন এক পুলিশ কর্মী। রক্তাক্ত অবস্থায় রাতেই আহত পুলিশ কর্মীকে হরিশ্চন্দ্রপুর গ্রামীন হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে জানা গিয়েছে।

অন্যদিকে কারা এই হামলা চালাল তা খতিয়ে দেখছে পুলিশ। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, বিহার থেকে দুষ্কৃতীরা এসে হামলা চালিয়েছে। অভিযুক্তদের সন্ধানে তৎপরতা শুরু করেছে পুলিশ।

Published by:

Share Link:

More Releted News:

‘‌বাংলায় বিজেপির জেতার কোনও ক্ষমতা নেই’‌, শহরের সন্ধ্যায় তোপ মমতার

রাতের শহরে নজরদারিতে আইপিএস অফিসাররা, ভোট মরশুমে কলকাতা পুলিশের কড়াকড়ি

প্রথম দফায় মহিলা ভোট পড়েছে ৯৩ শতাংশ, লক্ষ্মীর ভাণ্ডার এফেক্ট বিশ্বাস তৃণমূলের

বেনজির ঘটনা, হিঙ্গলগঞ্জের ওসির অপসারণের বিরুদ্ধে সরব তৃণমূল ও বিজেপি প্রার্থী

পুলিশ পর্যবেক্ষকদের নিরপেক্ষতা নেই, নির্বাচন কমিশনে কড়া নালিশ ঠুকল তৃণমূল

হিন্দু মহিলাকে রক্ত দিয়ে প্রাণ বাঁচালেন মুসলিম যুবক, সম্প্রীতির নজির বনগাঁয়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ