জানাতের হ্যাটট্রিক বিফলে, শেষ ওভারে রুদ্ধশ্বাস জয় টাইগারদের

Share:

নিজস্ব প্রতিনিধি, সিলেট: শেষ ওভারে তিন বলে বাংলাদেশের তিন ব্যাটারকে ফিরিয়ে ম্যাচ জমিয়ে দিয়েছিলেন করিম জানাত। তবে তাতে লাভ হয়নি। তাওহিদ হৃদয় আর শামিমের চওড়া ব্যাটিংয়ে ভর করে টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আফগানদের হারিয়ে জিতল টাইগাররা। প্রথমে ব্যাট করে সাত উইকেট হারিয়ে ১৫৪ রান তুলেছিল আফগানরা। জবাবে এক বল বাকি থাকতেই আট উইকেট হারিয়ে জয়ের লক্ষ্য পৌঁছে যায় সাকিব বাহিনী।   

শুক্রবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। তৃতীয় ওভারেই ফিরে যান হযরতউল্লাহ জাজাই (১০ বলে ৮)। পরের ওভারে তাসকিনের বলে ফিরে যান রহমানুল্লাহ গুরবাজ (১৬)। পাঁচ বল বাদে ইব্রাহিম জাদরানকে (৮) ফেরান শরিফুল ইসলাম। ৩২ রানে তিন উইকেট হারিয়ে বিপাকে পড়ে আফগানরা। অষ্টম ওভারে করিম জানাতকেও সাজঘরের পথ দেখান টাইগার অধিনায়ক। এর পরে মোহাম্মদ নবি আর নাজিবুল্লাহ জাদরান জুটি বেঁধে দলের বিপদ কিছুটা সামাল দেওয়ার চেষ্টা করেন। ১৪তম ওভারে জাদরানকে ফিরিয়ে জুটি ভাঙেন মিরাজ। আফগানরা ১০০ রানের গণ্ডি পেরোতে পারবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়। কিন্তু নবি ও আজমতুল্লাহ রুখে দাঁড়ান। ষষ্ঠ উইকেটে তারা ৩১ বলে ৫৬ রান যোগ করেন দু’জনে। শেষ পর্যন্ত ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১৫৪ রান তোলে আফগানরা। মহম্মদ নবি ৪০ বলে ৫৪ রানে অপরাজিত থাকেন।

জয়ের জন্য ১৫৩ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। প্রথম ওভারেই ওপেনার রনি তালুকদারকে ফিরিয়ে টাইগার শিবিরে আঘাত হানেন ফজল হক ফারুকি। ষষ্ঠ ওভারের প্রথম বলে নাজমুল হাসান শান্তর (১৪) স্ট্যাম্প ছিটকে দেন মুজিব উর রহমান। পরের ওভারে লিটন দাসকে (১৮) ফিরিয়ে ফের টাইগার শিবিরে আঘাত হানেন ওমরজাই। সুবিধে করতে পারেননি টাইগার অধিনায়ক  সাকিবও (১৯)। এর পরেই জুটি বেঁধে তাওহিদ হৃদয় আর শামিম হোসেন মারমুখী মেজাজে ব্যাট করতে থাকেন। ৪৩ বলে ৭৩ রান যোগ করেন দুজনে। ২৫ বলে ৩৩ করে যখন সাজঘরে ফেরেন শামিম ততক্ষণে জয়ের দোরগোড়ায় পৌঁছে গিয়েছে দল। শেষ ওভারে কিছুটা নাটকীয়তা তৈরি হয়। পর পর তিন বলে মেহেদী হাসান (৮), তাসকিন আমেদ আর নাসুম আমেদকে ফিরিয়ে দিয়ে হ্যাটট্রিক করেন করিম জানাত। শেষ দুই বলে জয়ের জন্য বাংলাদেশের দরকার ছিল দুই রানের। শরিফুল ইসলাম প্রথম বলেই বাউন্ডারি হাঁকিয়ে দলকে কাঙ্খিত জয় এনে দেন।

দিল্লিতে তাসের ঘরের মতো ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, ধ্বংসস্তুপ থেকে উদ্ধার চারজনকে

খুলনা গ্রাম পঞ্চায়েতের হাটগাছা হোস্টেলের ঘর থেকে উদ্ধার আমফান, বুলবুলের ত্রাণ সামগ্রী

হাসনাবাদে দেবত্ব সম্পত্তি দখল করে তৃণমূলের পার্টি অফিস, ভেঙে দেওয়ার দাবি তুললেন বাসিন্দারা

মিন্টো পার্কের হাসপাতালে নিয়ে যাওয়া হল আহত অভিষেককে

জাল এসসি সার্টিফিকেট দিয়ে স্ত্রীকে প্রধান বানানোর অভিযোগে গ্রেফতার বনগাঁর তৃণমূল নেতা

‘এই ধরনের ঘটনা অনভিপ্রেত’, অভিষেকের ওপর হামলায় মন্তব্য শমীকের

‘সিটি মেট্রো সার্ভিস’ চালু করতে উদ্যোগ রাজ্য সরকারের, রিপোর্ট তৈরির নির্দেশ মুখ্যমন্ত্রীর

রবিবার বৃষ্টিতে ফাইনাল ভেস্তে গেলে IPL চ্যাম্পিয়ন কারা হবে?

এশিয়ান গেমসে অংশ নেওয়া হচ্ছে না বিনেশ ফোগাটের, ট্রায়ালে হেরে গেলেন

‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য তৈরি, হুঙ্কার সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর

দিল্লি-মুম্বইতে বিস্ফোরণের ছক বানচাল, দাউদ ও আইএসআই যোগ সন্দেহে গ্রেফতার ৯ জঙ্গি

আইপিএল ফাইনালের দর্শকদের জন্য বাড়তি বিমান চালাবে আকাশা এয়ার

সোনারপুরে নিহত কর্মীর বাড়িতে যেতে গিয়ে চড় – কিল -ঘুষি খেলেন অভিষেক

‘‌রাজ্য ভাসলেই ডিভিসিকে দুষত তৃণমূল’‌, বর্ষার আগেই বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রীর