‘‌রাজ্য ভাসলেই ডিভিসিকে দুষত তৃণমূল’‌, বর্ষার আগেই বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের পুরসভা এলাকাগুলিকে আরও পরিচ্ছন্ন এবং নাগরিক বান্ধব করতে পদক্ষেপ করল পশ্চিমবঙ্গ সরকার। নগরোন্নয়ন, পৌরবিষয়ক এবং বিদ্যুৎ দফতরের যৌথ উদ্যোগে রাজ্যজুড়ে চালু করা হল ‘স্বচ্ছ’ মোবাইল অ্যাপ্লিকেশন। আজ, শনিবার এই ডিজিটাল পরিষেবার উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রী মনোহরলাল খট্টর। আর এখানেই বর্ষা আসার আগে ডিভিসি’‌র সঙ্গে সমন্বয় করেই কাজ করার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, আগে রাজ্যে বানভাসী পরিস্থিতি হলেই তৃণমূল কংগ্রেস সরকার ডিভিসি’‌কে দোষ দিত বলেই তুলোধনা করলেন মুখ্যমন্ত্রী।

এদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, পশ্চিমবঙ্গের ১২০টিরও বেশি আরবান লোকাল বডিস বা নগরোন্নয়ন সংস্থায় ধাপে ধাপে এই স্বচ্ছতা অ্যাপের পরিষেবা পৌঁছে দেওয়া হবে। প্রথম পর্যায়ে রাজ্যের ১০টি পৌরসভা ও কর্পোরেশন এই ডিজিটাল ব্যবস্থার সুবিধা পাবে। ওই তালিকায় রয়েছে—আসানসোল ও দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশন, বসিরহাট, পূজালী, তুফানগঞ্জ, কাঁথি, কৃষ্ণনগর, নলহাটি, বৈদ্যবাটি এবং মধ্যমগ্রাম মিউনিসিপ্যালটি। এখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘‌বর্ষা আসলেই যেভাবে পূর্বতন সরকার ডিভিসিকে দায়ী করত সেটা সম্পূর্ণ মিথ্যা ছিল। তা প্রমাণ হয়ে গিয়েছে।’‌

অন্যদিকে মুখ্যমন্ত্রীর সঙ্গে আজ বৈঠক করেন কেন্দ্রীয় বিদ্যুৎমন্ত্রী। এই বৈঠকের পর শুভেন্দু অধিকারী জানান, রাজ্যের বিদ্যুৎ ক্ষেত্র ও সামগ্রিক পুরসভার পরিকাঠামোকে ঢেলে সাজাতে কেন্দ্র ও রাজ্য সরকারের প্রতিনিধি দল একসঙ্গে কাজ করছে। দ্রুত এই সংক্রান্ত সমস্ত ম্যাপিং প্ল্যান ও ডিপিআর তৈরি করে দিল্লিতে পাঠানো হবে। এই বিষয়ে মুখ্যমন্ত্রীর কথায়, ‘‌ওই পর্ব অতীত হয়ে গিয়েছে। এখন ডিভিসি এবং রাজ্য সরকার একযোগে কাজ করবে। ইতিমধ্যেই মিটিংও হয়েছে। বিশেষ করে সামনেই বর্ষার মরশুম আসছে। সেদিকে নজর রেখেই সেচ দফতর, ডিভিসি–সহ একাধিক দফতর একযোগে কাজ করছে।

এছাড়া ডিজিটাল স্বচ্ছ অ্যাপ চালুর ফলে সাধারণ মানুষ ঘরে বসেই সরাসরি পুরসভার কাছে নিজেদের অভিযোগ জানাতে পারবেন। যা রাজ্যের শহরগুলিকে আরও নির্মল ও সুন্দর করে তুলবে বলে মনে করা হচ্ছে। এখন রাজ্যের মসনদে ডবল ইঞ্জিন সরকার। বাংলার ক্ষমতায় আসতেই এবার ডিভিসিকে সঙ্গে নিয়েই চলার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

চিড়িয়াখানায় প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছে ‘ডোনাল্ড ট্রাম্প’, বসানো হচ্ছে স্ট্যান্ড ফ্যান

জন্মদিনের পার্টিতেই নজর কাড়ল বেবি বাম্প, ভাইরাল সুরভি জ্যোতির আনন্দঘন মুহূর্ত

চুরি চক্রের বড় পর্দা ফাঁস, পুরুলিয়ায় ১১টি মোটরসাইকেল সহ গ্রেফতার ৩

‘৩ সপ্তাহে কেন্দ্র-রাজ্য সহযোগিতায় চালু একাধিক প্রকল্প’, ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘যত খুশি ফোর্স আনুন, সরকারি বাংলো খালি করব না’, সরকারকে চ্যালেঞ্জ রাবড়ির

বাবাকে ‘মৃত’ দেখিয়ে সম্পত্তি হাতিয়ে ২০ লাখ দেনা, শোধ না করতে পেরে মৃত্যুর নাটক ছেলের

দুর্নীতির অভিযোগে গ্রেফতার তৃণমূলনেত্রী, ধর্ষণ মামলায় শ্রীঘরে নেতা

আমডাঙ্গা বিধানসভার প্রাক্তন তৃণমূল বিধায়কের ভাই আনিসুর রহমান গ্রেফতার

‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য তৈরি, হুঙ্কার সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর

দিল্লি-মুম্বইতে বিস্ফোরণের ছক বানচাল, দাউদ ও আইএসআই যোগ সন্দেহে গ্রেফতার ৯ জঙ্গি

‘‌রোগী রেফারে জিরো টলারেন্স নীতি’‌, ক্যানসার টিকাকরণ কর্মসূচিতে এসে বার্তা মুখ্যমন্ত্রীর

‘‌রাজ্য ভাসলেই ডিভিসিকে দুষত তৃণমূল’‌, বর্ষার আগেই বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রীর

বনগাঁ স্টেশন থেকে ৪ জন বাংলাদেশি নাগরিককে আটক, হোল্ডিং সেন্টারে নিক্ষেপ

টাকি পুরসভার বোর্ড মিটিংয়ে তৃণমূলের কাউন্সিলরকে দেখে ‘চোর চোর’ স্লোগান বিজেপি’র