বেঙ্গালুরুতে নৈশভোজ বৈঠকের আগে সোনিয়া-মমতা একান্তে ২০ মিনিট কথা

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: টানা দুই বছর বাদে ফের দু’জনের দেখা। ২০২১ সালের জুলাই মাসে দিল্লিতে  শেষ বারের মতো দেখা হয়েছিল সোনিয়া গান্ধির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের। আবার এক জুলাইতে বেঙ্গালুরুতে দেখা দুজনের। হয়তো অনেক কথাই জমে ছিল। সেই কথা বলতেই সোমবার তাজ ওয়েস্ট এন্ডে একান্তে ২০ মিনিট বৈঠক করলেন দুজনে। আর দুই নেত্রীর বৈঠকের জন্য বিরোধী জোটের প্রারম্ভিক বৈঠক ও নৈশভোজ কিছুক্ষণ দেরিতে শুরু হল। যদিও একান্তে দুজনের কী কথা হয়েছে, তা নিয়ে কোনও পক্ষই মুখ খোলেননি। কিন্তু গোটা নৈশভোজ পর্বে সোনিয়া আর মমতা যেভাবে সারাক্ষণ পাশাপাশি রইলেন তাতে রাজনৈতিক পর্যবেক্ষকরা নিশ্চিত, দুজনের মধ্যে যে দুরত্ব তৈরি হয়েছিল তা মুছে গিয়েছে।

মহাজোটের মূল বৈঠক আজ মঙ্গলবার। ওই বৈঠকের কিছুটা মহড়া সেরে নেওয়া হল সোনিয়া গান্ধির দেওয়া নৈশভোজ বৈঠকে। শরদ পওয়ার ছাড়া দেশের বিজেপি বিরোধী দলগুলির ৪০ নেতা-নেত্রী উপস্থিত ছিলেন ওই বৈঠকে। সূত্রের খবর, কংগ্রেসের সঙ্গে যে সব দলের কিছুটা দুরত্ব রয়েছে (আপ, তৃণমূল কংগ্রেস, সপা), সেই সব দলগুলির সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্যই নৈশভোজের আয়োজন করেছিলেন সোনিয়া গান্ধি। বিজেপিকে হঠাতে নিজেদের মধ্যে শীতল সম্পর্ককে যে আপাতত ডিপ ফ্রিজে রাখতে চান যুযুধান সব পক্ষ তা বৈঠকস্থলের প্রবেশ পথেই বোঝা গিয়েছে।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে আন্তরিকভাবেই স্বাগত জানালেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া, উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার। ঢোকার সময়ে আপ সাংসদ রাঘব চাড্ডাকে জড়িয়ে ধরলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল। মমতাকে শুধু নিজের পাশেই বসাননি সোনিয়া গান্ধি, সঙ্গে নিয়ে ঘুরেছেন, বিভিন্ন নেতার সঙ্গে কথা বলেছেন।

কর্মক্ষেত্রে তুমুল অশান্তি, বড় সিদ্ধান্ত ঠাণ্ডা মাথায় নিন, বিদেশে ভ্রমণের সুযোগ

গর্ভাবস্থায় মাছ খেলেই কমতে পারে প্রেগন্যান্সি হাইপারটেনশনের ঝুঁকি

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

স্ট্রোকের হাত থেকে প্রিয়জনকে বাঁচাতে চান? এই লক্ষণ দেখলেই সতর্ক হোন

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

হাতে সময় কম? সকালে চটজলদি বানিয়ে ফেলুন প্রোটিন সমৃদ্ধ ছোলার স্যান্ডউইচ

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

ভারত-সহ ২৯ দেশের নাগরিকদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে রাশিয়া, বিস্ফোরক তথ্য রাষ্ট্রপুঞ্জের তদন্ত কমিশনের

‘ইন্দিরাজির মৃত্যুর পরে রাজীবের প্রধানমন্ত্রী হওয়ার তীব্র বিরোধী ছিলাম’, স্মৃতিচারণ সোনিয়ার

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চমক, আসছেন রজনীকান্ত-প্রভাস

১ নভেম্বর রামলীলা ময়দানে বিক্ষোভ সমাবেশের জন্য কংগ্রেসকে শর্তসাপেক্ষে অনুমতি

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক