বিরোধী জোটে ব্রাত্য, বিজেপির সঙ্গে হাত মেলাল দেবেগৌড়ার জেডিএস

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: অবশেষে জল্পনার অবসান। শেষ পর্যন্ত গোপন বোঝাপড়াকে প্রকাশ্যে এনে  আনুষ্ঠানিকভাবেই বিজেপির সঙ্গে হাত মেলানোর কথা ঘোষণা করলেন জেডিএস নেতা তথা কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী। শুক্রবার বিকেলে তিনি সাংবাদিক সম্মেলনে বিজেপির সঙ্গে হাত মেলানোর কথা ঘোষণা করতে গিয়ে বলেন, জেডিএস সুপ্রিমো এইচ ডি দেবেগৌড়ার সম্মতি নিয়েই বিজেপির সঙ্গে জোট বাঁধার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও বিজেপির সঙ্গে জেডিএসের হাত মেলানোকে গুরুত্বই দেননি কর্নাটক প্রদেশ কংগ্রেস সভাপতি ডি কে শিবকুমার।

গত মে মাসে কর্নাটক বিধানসভা ভোটে কংগ্রেসকে রুখতে গোপনে বিজেপির সঙ্গে হাত মিলিয়েছিল প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়ার জেডিএস। কিন্তু তাতে হিতে বিপরীত হয়েছে। রাজ্য থেকে কার্যত মুছে গিয়েছে দেবেগৌড়ার দল। মুসলিম এবং দলিতরা জেডিএস থেকে মুখ ফিরিয়ে কংগ্রেসকে সমর্থন জানিয়েছিলেন। বিধানসভা ভোটে ভূমিশয্যা নেওয়ার পরেই বিজেপির হাত ধরে কন্নড় ভূমে ঘুরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলিনে দেবেগৌড়া ও তাঁর পুত্র এইচডি কুমারস্বামী। গত মাস দুয়েক ধরেই প্রধানমন্ত্রীর খুল্লামখুল্লা প্রশংসা করে চলছিলেন জেডিএস নেতারা। এমনকি গত কয়েকদিন ধরে বিধানসভার ভিতরে ও বাইরে বিজেপি ও জেডিএস বিধায়কদের যৌথভাবে কংগ্রেস বিরোধিতায় সরব হতেও দেখা গিয়েছিল।

ফলে রাজনৈতিক মহলে জল্পনা চলছিল, যে কোনও দিন বিজেপির সঙ্গে জোট বাঁধার ঘোষণা করবেন জেডিএস শীর্ষ নেতৃত্ব। এদিন জেডিএস নেতা তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী জানান, বিজেপির সঙ্গে জোট বেঁধেই রাজ্যে কংগ্রেস সরকারের বিরোধিতা করা হবে। বিজেপির সঙ্গে জোট বাঁধার পরে এনডিএ’তে দল সামিল হবে বলেও জানিয়েছেন দেবেগৌড়ার পুত্র।

অমরনাথ যাত্রায় এবার হাই-টেক নিরাপত্তা, কিউআর কোড স্ক্যান করলেই মিলবে ভক্তদের তথ্য

‘ঈশ্বর ঠিক সময় বিচার করে’, স্বরূপ বিশ্বাসের গ্রেফতারিতে মুখ খুললেন পরমব্রত

যোগী রাজ্যে মাংস খেতে অস্বীকার করায় ভয়ঙ্কর পরিণতি হিন্দু যুবকের

কলকাতা সহ দক্ষিণের ৪ জেলাতে ধেয়ে আসছে প্রবল দুর্যোগ, জারি লাল সতর্কতা

গুজব প্রেমিকা নয়, ঘনিষ্ঠ বন্ধু রাঘব লরেন্সকে ত্রিচি পূর্বের আসন থেকে প্রার্থী করছেন বিজয়!

হস্টেলের শৌচালয়ে প্রথম শ্রেণির ছাত্রীর রহস্যমৃত্যু, আটক ২

শীতলখুচিতে তৃণমূল নেতার ঝুলন্ত দেহ উদ্ধার, কাটমানি-দুর্নীতির অভিযোগে চাঞ্চল্য

বিয়ের ৫ ঘণ্টার মধ্যেই সম্পর্কে চির! শ্বশুরবাড়ি যেতে অস্বীকার কনের

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

‘মারের’ ভয়ে ঘর ছেড়ে বেরোতে নারাজ তৃণমূল কাউন্সিলররা, বৈঠক বাতিল মমতার

দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে তৃণমূল কর্মীকে মাথা ন্যাড়া করে এলাকায় ঘোরাল গ্রামবাসীরা

বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বিজেপির বিশেষ প্রশিক্ষণ শিবির প্রস্তুতি বৈঠক

ডিউটি সামলে হাতে ঝাড়ু-ব্লিচিং,রবিবার ‘সেবা দানে’ দৃষ্টান্ত গড়ল শান্তিপুর থানা