মণিপুর নিয়ে মোদি সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনল কংগ্রেস

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কথায় বলে, ‘সোজা আঙুলে ঘি না উঠলে, আঙুল বাঁকাতে হয়।’ মণিপুরের জাতি হিংসা নিয়ে গত চার দিন ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিবৃতির দাবিতে সংসদের দুই কক্ষেই সরব হয়েছিলেন বিরোধী মহাজোটের সাংসদরা। কিন্তু সেই দাবিতে কর্ণপাতই করেনি সরকার পক্ষ। শেষ পর্যন্ত সংসদের ভিতরে মণিপুর নিয়ে প্রধানমন্ত্রীর মুখ খোলাতে অনাস্থা প্রস্তাব আনার পক্ষেই হাঁটল কংগ্রেস।

বুধবার সকাল নয়টা ২০ মিনিট নাগাদ কংগ্রেস সাংসদ গৌরব গগৈ লোকসভার সেক্রেটারি জেনারেলের  কাছে সরকারের বিরুদ্ধে ওই অনাস্থা প্রস্তাব জমা দিয়েছেন। ওই প্রস্তাবে কংগ্রেসের সব সাংসদ স্বাক্ষর করেছেন। নিয়মানুযায়ী, সরকারের বিরুদ্ধে অনাস্থা আনতে হলে কমপক্ষে ৫০ সাংসদের সমর্থন প্রয়োজন হয়। কংগ্রেস সাংসদের জমা দেওয়া অনাস্থা প্রস্তাবের নোটিশ খতিয়ে দেখবেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। তিনিই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ওই প্রস্তাব নিয়ে কবে আলোচনা হবে। কংগ্রেসের পাশাপাশি মণিপুর নিয়ে মোদি সরকারের বিরুদ্ধে অনাস্থা আনতে চেয়ে প্রস্তাব জমা দিয়েছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের ভারত রাষ্ট্র সমিতির সাংসদ নামা নাগেশ্বর রাও।

সকালে অনাস্থা প্রস্তাব জমা দেওয়ার পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গৌরব গগৈ বলেন, ‘বিজেপিই আমাদের অনাস্থা প্রস্তাব আনতে বাধ্য করেছে। গোটা দেশবাসীর জানার অধিকার রয়েছে, মণিপুরে কী ঘটছে? কেন দুই মাসের বেশি সময় ধরে কেন্দ্রীয় সরকার হাত গুটিয়ে বসে রইল। জাতি হিংসার পিছনে ষড়যন্ত্রকারী কারা, তা ফাঁস হওয়া উচিত।’ এদিনই কংগ্রেসের আর এক সাংসদ মণীশ তিওয়ারি পূর্ব নির্ধারিত কর্মসূচি স্থগিত রেখে মণিপুর নিয়ে আলোচনা চেয়ে এক মুলতুবি প্রস্তাবও জমা দিয়েছেন।  

সই জাল কাণ্ড: কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা অভিষেকের

এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, জেনে নিন আজকের রেট

পাণ্ডবেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়কের কার্যালয়ে বিছানা-বালিশ, উদ্ধার ড্রয়ার ভর্তি কন্ডোম!

গ্রেফতার বাঁকুড়ার দাপুটে তৃণমূল নেতা শঙ্কর চক্রবর্তী, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে?

ব্যক্তিগত কারণ দেখিয়ে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি পদে ইস্তফা উত্তম বারিকের

‘শুধু পিসি-ভাইপোই থাকবে’! তৃণমূলের ভাঙন নিয়ে খোঁচা দিলীপ ঘোষের

বাড়ির সামনে স্থানীয়দের ‘চোর-চোর’ স্লোগান নিয়ে কার বিরুদ্ধে চটে লাল সন্দীপন?

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

নদী পেরিয়ে বাংলাদেশে পালানোর ছক শওকতের, পরিকল্পনা বানচালে মাদ্রাসা ঘিরে রেখেছে NIA

রেপো রেট অপরিবর্তিত রাখল RBI, স্বস্তি মধ্যবিত্তের

কলকাতায় আকাশ কালো করে ঝমঝমিয়ে বৃষ্টি, সঙ্গী ঝোড়ো হাওয়া, সতর্কতা জারি জেলাগুলিতেও

‘বিশ্বাসবাবু আজকে গুপী হলেন’, স্বরূপ বিশ্বাসের গ্রেফতারিতে আহ্লাদে আটখানা ঋদ্ধি সেন

গরমে স্বস্তির চুমুক! বাড়িতেই বানিয়ে ফেলুন লেবু ও বরফ মেশানো হিবিস্কাস আইসড টি

‘এক-তৃতীয়াংশ জায়গায় বৃক্ষরোপণ বাধ্যতামূলক’, ঘোষণা মুখ্যমন্ত্রীর