সুস্থ যশপ্রীত বুমরাহ, খেলতে পারেন আয়ারল্যান্ডের বিরুদ্ধে

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেটের পক্ষে সুখবর। চোট সারিয়ে সুস্থ হয়ে উঠেছেন যশপ্রীত বুমরাহ। এশিয়া কাপের আগে আয়ারল্যান্ড সফরেও যেতে পারেন ভারতীয় দলের অন্যতম সফল পেসার। বৃহস্পতিবার রাতে এ কথা জানিয়েছেন বিসিসিআই সচিব জয় শাহ।

গত বছরের সেপ্টেম্বরে দেশের হয়ে শেষবারের জন্য মাঠে নেমেছিলেন বুমরাহ। তার পরে চোটের কারণে জাতীয় দল থেকে ছিটকে গিয়েছিলেন। চোট সারিয়ে উঠতে গত মার্চে নিউজিল্যান্ডে গিয়ে অস্ত্রোপচারও করিয়েছিলেন। সফল অস্ত্রোপচার শেষে দেশে ফিরে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট আকাদেমিতে গিয়ে ভিভিএস লক্ষ্মণের অধীনে বিশেষ প্রশিক্ষণ নিচ্ছেন। সুস্থ হয়ে এখন তিনি প্রতি দিন ৮-১০ ওভার বল করছেন। আগামী মাসেই আয়ারল্যান্ডে যাচ্ছে ভারতীয় দল। যদিও দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে দ্বিতীয় সারির খেলোয়াড়দের দল পাঠানো হচ্ছে। অগস্টের ১৮ থেকে ২৩-এর মধ্যে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারতীয় দল। ওই দলে বুমরাহকে রাখার কথা ভাবছেন বিসিসিআই কর্তারা। যাতে এশিয়া কাপের আগে তাঁকে ভালো করে পরখ করে নেওয়া যায়।

অন্যদিকে, এদিন নয়াদিল্লিতে বিসিসিআইয়ের বৈঠকে আসন্ন বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের দিন বদল নিয়ে আলোচনা হলেও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। বৈঠক শেষে বিসিসিআই সচিব জয় শাহ সাংবাদিকদের জানান, ভারত-পাকিস্তানের ম্যাচই শুধু নয়, আরও বেশ কিছু ম্যাচের সূচি বদল হতে পারে। এ বিষয়ে আইসিসির সঙ্গে কথা চলছে। আইসিসির কর্তারা সব সদস্য দেশের সঙ্গে বিশ্বকাপের ক্রীড়াসূচি বদল নিয়ে আলোচনা করবেন। আগামী দুই-তিনদিনের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

দীর্ঘ বিরতির পর খুলল ইউনেস্কো স্বীকৃত ‘ফুলের উপত্যকা’, পর্যটকদের ভিড় উপচে পড়ল

গ্রীষ্মের মরশুমে নতুন ট্রেন্ড, আমের স্বাদে বিয়ারে মাতছে সকলে

সকালে বা সন্ধ্যায় কোন ধরনের চা খেলে মিলবে উপকার, কি বলছেন পুষ্টিবিদরা ?

বৃহস্পতি-শুক্রের মিলনে গজলক্ষ্মী যোগের সৃষ্টি, ৪ রাশির জাতকদের ‘আচ্ছে দিন’

লক্ষ্মীবারে চরম বিপদ, রাস্তায় আস্তে গাড়ি চালান, এখন চাকরি পরিবর্তনের সময় নয়..

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে কনটেন্ট ক্রিয়েটরকে পিটিয়ে খুন করল মাদক ব্যবসায়ীরা

অনিদ্রার সমস্যায় ভুগছেন? ভাল ঘুমের জন্য ১০টি সহজ টিপস

আওয়ামী লীগ পুনর্গঠনে ‘বোন’ রেহানার অনুসারীদের বাদ দিচ্ছেন শেখ হাসিনা

দোকানে রাখা মমতার ছবি নিয়ে বিড়ম্বনায় পাহাড়-ডুয়ার্সের দোকানিরা

মমতার সম্মতির পরেই মেয়র পদে ইস্তফা ফিরহাদ হাকিমের!

ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কুয়েতে নিহত ভারতীয়

২৫ বছর উপলক্ষে ফের মুক্তি পাচ্ছে ‘লগান’, কবে প্রেক্ষাগৃহে দেখা যাবে আমিরের ছবি?

সিআইডির পর অভিষেকের দুয়ারে সমন নিয়ে হাজির ED