চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর দু’বছর জেলের সাজা, সাংসদ পদ খারিজের মুখে

নিজস্ব প্রতিনিধি, লখনউ: এক যুগ পুরনো মামলায় উত্তরপ্রদেশের এটাওয়ার বিজেপি সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রামশঙ্কর কাঠেরিয়াকে দু’বছরের জেলের সাজা শোনাল আদালত। শনিবার আগ্রার এমপি-এমএলএ আদালত এক সরকারি কর্মীকে হেনস্তার দায়ে ওই সাজা শুনিয়েছে। আর দুই বছর সাজা হওয়ায় নিয়মানুযায়ী লোকসভার সাংসদপদ চলে যাওয়ার কথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর। প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধির সাংসদপদ খারিজে যে বেনজির ত‍ৎপরতা দেখিয়েছিল লোকসভার সচিবালয়, বিজেপি সাংসদের সদ্যপদ খারিজে একই ত‍ৎপরতা দেখানো হয় কিনা, সে দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

এটাওয়ার বিজেপি সাংসদের বিরুদ্ধে অভিযোগ ২০১১ সালে বিক্ষোভ দেখানোর সময়ে উত্তরপ্রদেশ রাজ্য বিদ্যু‍ৎ সংস্থার এক কর্মীকে শারীরিকভাবে হেনস্থা করেছিলেন। দীর্ঘ এক যুগ বাদে ওই মামলার রায় দিতে গিয়ে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকে দু’বছরের জেলের সাজা শুনিয়েছেন বিচারক। রায় ঘোষণার সময়ে এজলাসেই উপস্থিত ছিলেন এটাওয়ার বিজেপি সাংসদ।

১৯৫১ সালের জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী, কোনও সাংসদ কিংবা বিধায়কের দুই বছর কিংবা তার বেশি সাজা হলে সদস্যপদ খারিজ হয়ে যায়। ফলে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রামশঙ্কর কাঠেরিয়ার সদস্যপদ খারিজ হতে চলেছে। এদিন রায়ের পরে এক সর্বভারতীয় সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষা‍ৎকারে এটাওয়ার বিজেপি সাংসদ বলেন, ‘আদালত আজ আমার বিরুদ্ধে রায় দিয়েছে। আদালতকে আমি সম্মান করি। কিন্তু আমারও এই রায়ের বিরুদ্ধে আপিল করার অধিকার রয়েছে। সেই অধিকার প্রয়োগ করব।’

Published by:

Share Link:

More Releted News:

ক্ষমতায় এলেই পরিবার পিছু বছরে ৬ রান্নার গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে, বিরাট প্রতিশ্রুতি বিজয়ের

দিল্লির বিমানবন্দরে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ, খসে পড়ল ডানা, অল্পের জন্যে রক্ষা

‘আমার থেকে খুশি আর কেউ নয়’,সুপ্রিম কোর্টের রায়কে কুর্নিশ মমতার

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

ইনস্টাগ্রামে হেলিকপ্টার রাইডের লোভনীয় টোপে ৫৪ হাজার টাকা খোয়ালেন মহিলা

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ