মার্কিন রাস্তা থেকে হায়দ্রাবাদী মহিলাকে ফেরানোর উদ্যোগ

Share:

নিজস্ব প্রতিনিধি : মার্কিন রাস্তায় অনাহারে দিন গুজরান করছেন ভারতীয় এক মহিলা। জানা গিয়েছে ওই মহিলা হায়দ্রাবাদের নিবাসী। এবার সেই মহিলাকে বাড়ি ফেরানোর সিদ্ধান্ত নিল ভারতীয় কনস্যুলেট জেনারেল ।

শনিবার মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোতে ভারতের কনস্যুলেট জেনারেল হায়দ্রাবাদের ওই মহিলাকে চিকিৎসা ও ভ্রমণ সহায়তার প্রস্তাব দিয়েছেন। গত সপ্তাহে বিদেশের অচেনা রাস্তায় অনাহারে পড়েছিলেন তিনি। বর্তমানে তিনি সুস্থ। 

সূত্রের খবর, মিসেস সৈয়দা জাইদির সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাঁর চিকিৎসা ও ভারত ভ্রমণে সাহায্যের প্রস্তাব দিয়েছে ভারতের কনস্যুলেট জেনারেল। তিনি এখন সস্পূর্ণ সুস্থ। তাঁর মায়ের সঙ্গে কথা বলেছেন তিনি। ভারতে ফিরে যাওয়ার ব্যাপারেও তাঁর সায় মিলেছে। টুইটে সেকথা জানিয়েছেন কনস্যুলেট জেনারেল।  

জানা যায় এক সপ্তাহ আগে, সৈয়দা লুলু মিনহাজ জাইদি মার্কিন যুক্তরাষ্ট্রে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করতে গিয়েছিলেন। সেই সময় তাঁকে শিকাগোর রাস্তায় ক্ষুধার্ত অবস্থায় পাওয়া গিয়েছিল। তদন্তে জানা গিয়েছে তাঁর সমস্ত জিনিসপত্র চুরি হয়ে যাওয়ায় বিষণ্ণতায় ভুগছিলেন তিনি। 

বিদেশের রাস্তায় তাঁকে বিধ্বস্ত অবস্থায় দেখা গেলে, তাঁর মা সৈয়দা ওয়াহাজ ফাতিমা বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করকে চিঠি লিখেছিলেন। যত তাড়াতাড়ি সম্ভব তাঁর মেয়েকে ফিরিয়ে আনার জন্য অনুরোধ করেছিলেন। তাঁর মা জানিয়েছেন, ২০২১ সালের অগাষ্ট মাসে সৈয়দা লুলু মিনহাজ জাইদি TRINE বিশ্ববিদ্যালয়, ডেট্রয়েট, USA থেকে তথ্য বিজ্ঞানে স্নাতকোত্তর করতে গিয়েছিলেন। গত দুইমাস ধরে তাঁর কোনও খবর মিলছিল না। হঠাৎই দুই হায়দ্রাবাদী যুবকের মাধ্যমে তাঁর পরিবার জানতে পারেন, তাঁদের মেয়ে বিষণ্ণতায় ভুগছেন। তাঁর সমস্ত জিনিসপত্র চুরি হয়ে গিয়েছে। এমনকি শিকাগোর রাস্তায় অনাহারে দিন কাটাচ্ছেন তিনি।

 সেই চিঠি পেয়ে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর শিকাগোর ভারতীয় কনস্যুলেটের সঙ্গে যোগাযোগ করেন, যাতে ওই তরুণীকে দেশে ফেরানো যায়। সেই সময় জানা যায়, ওই মহিলা বিধ্বস্ত, ভ্রমণ করার মতো অবস্থায় নেই।  তাঁর বাবা-মাকে শিকাগোতে পাঠানোর ব্যবস্থা করা হয়। অগত্যা তাঁদের পাসপোর্ট না থাকায় হায়দ্রাবাদের মার্কিন কনস্যুলেটের উদ্যোগে পাসপোর্ট ও ভিসার ব্যবস্থা করা হয়। তাঁদের মেয়েকে ফিরে পেতে এস জয়শঙ্কর, এবং শিকাগোর ভারতীয় কনস্যুলেট যা সাহায্য করেছেন তাঁদের ধন্যবাদ জানিয়েছেন ওই মহিলার পরিবার।

টানা বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতি, আরামবাগে যেতে পারেন মুখ্যমন্ত্রী

বনগাঁ লাইনে দীর্ঘক্ষণ ট্রেন চলাচলে সমস্যা, ভোগান্তিতে বাড়িমুখো যাত্রীরা

দুর্নীতি ও নারী নির্যাতন রুখতে আরও কড়া শুভেন্দুর সরকার, তৈরি হবে ১৪৫ টি নতুন পদ

দিল্লিকে হারিয়ে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল, ম্যাচের নায়ক প্রভসুখন গিল

মেলানিয়াকে ছেড়ে ঘনিষ্ঠ সহযোগী নাটালি হার্পের প্রেমে মজেছেন ট্রাম্প

বর্ষায় বাড়ছে ফিতাকৃমির বিপদ! সংক্রমণের হাত থেকে বাঁচবেন কীভাবে?

সারাক্ষণ কাঁদছে খুদে? আপনার শিশু জুনোটিক ডিজিজে আক্রান্ত নয় তো?

মোদি সরকারের সঙ্গে সঙ্ঘাতে খাড়গেরা, ‘বন্দেমাতরম’-এর দুই স্তবকই গাইবে কংগ্রেস

বিশ্বকাপে পাকিস্তানকে ৫-৩ গোলে হারিয়ে শেষ আটে ভারতীয় হকি দল

দিল্লির সিএনজি পাম্পে সিলিন্ডার বিস্ফোরণে ঝলসে মৃত্যু ৩ জনের

নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তৃণমূল সরকারকে বিঁধলেন শুভেন্দু

অন্নপূর্ণা যোজনার আবেদন বাতিল? খুলল পোর্টাল, জানুন ফের আবেদনের নিয়ম

রাশিয়ায় ড্রোন হামলায় গুরুতর জখম ভারতীয় পড়ুয়া, সাহায্যের আশ্বাস দূতাবাসের

নামী দোকানের বিরিয়ানি খেয়ে অসুস্থ ৩০, তাহেরপুরে হইচই কাণ্ড