রাশিয়ায় ড্রোন হামলায় গুরুতর জখম ভারতীয় পড়ুয়া, সাহায্যের আশ্বাস দূতাবাসের

মস্কোতে অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে, বুধবার (১৯ অগস্ট) রাশিয়ায় একটি ড্রোন হামলায় এক ভারতীয় শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাশিয়ায় ড্রোন হামলায় গুরুতর জখম ভারতীয় পড়ুয়া। মস্কোতে অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে, বুধবার (১৯ অগস্ট) রাশিয়ায় একটি ড্রোন হামলায় এক ভারতীয় শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন। এই ভারতীয় নাগরিক উফার বাশকির স্টেট মেডিকেল ইউনিভার্সিটির ছাত্র বলে জানা গিয়েছে।

প্রতি বছর হাজার হাজার ভারতীয় ছাত্রছাত্রী উচ্চশিক্ষার জন্য রাশিয়া যান, যাঁদের অধিকাংশই চিকিৎসাশাস্ত্রে পড়াশোনা করেন। বর্তমানে, প্রায় ২০,০০০ থেকে ২৭,০০০ ভারতীয় ছাত্রছাত্রী রাশিয়ার মেডিকেল বিশ্ববিদ্যালয়গুলিতে পড়াশোনা করছেন। কারণ ভারতের থেকে এখানে মেডিক্যাল পড়াশোনায় খরচা কম। ভারতীয় দূতাবাস আহত ওই শিক্ষার্থী ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে ক্রমাগত যোগাযোগ রাখছে। আর প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন। রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ থামার নাম নেই। গত দুই দিনে রাশিয়ার ওপর বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনের সামরিক বাহিনী। যদিও রুশ সেনারা শত শত ড্রোন প্রতিহত করেছেন।

রাশিয়ার উফার একটি তেল শোধনাগারেও ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। যেটি একটি শিল্প শহর, যা মস্কো থেকে প্রায় ১,২০০–১,৩০০ কিলোমিটার পূর্বে এবং রাশিয়া-ইউক্রেন সীমান্তের বেশ পূর্বে অবস্থিত। অগস্টে ইউক্রেন রাশিয়ার উপর ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে। ১৫-১৬ অগস্টের রাতে, ইউক্রেন শত শত ড্রোন হামলা চালিয়েছে রাশিয়াতে। যেখানে রাশিয়া ৮০০টিরও বেশি ড্রোন ভূপাতিত করার দাবি জানিয়েছে।

অন্নপূর্ণা যোজনার আবেদন বাতিল? খুলল পোর্টাল, জানুন ফের আবেদনের নিয়ম

দিল্লির সিএনজি পাম্পে সিলিন্ডার বিস্ফোরণে ঝলসে মৃত্যু ৩ জনের

নামী দোকানের বিরিয়ানি খেয়ে অসুস্থ ৩০, তাহেরপুরে হইচই কাণ্ড

রেবতী নক্ষত্রে শনির প্রবেশ, ৪ রাশির জীবনে আসতে পারে চাকরি-অর্থের সুখবর

ছাগল চুরি দেখে ফেলেছিল, তারপরই নিখোঁজ! লিচুগাছে মিলল নাবালকের দেহ

দিল্লিতে অবৈধভাবে ডেরা বেঁধে থাকা পাক নাগরিককে পাকড়াও, গলাধাক্কা দিয়ে তাড়ানো হচ্ছে

টাকা তুললেই লাগতে পারে বাড়তি চার্জ! জেনে নিন SBI-এর নতুন নিয়ম

বড় ধাক্কা! ১২০০০ পুলিশ কনস্টেবল নিয়োগে স্থগিতাদেশ, কী নির্দেশ হাইকোর্টের?

নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তৃণমূল সরকারকে বিঁধলেন শুভেন্দু

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে ১৬৫ রানে জিতলেন শুভমনরা

ফ্রী স্কুল স্ট্রিটের হোটেলে অগ্নিকাণ্ডের তদন্তে সিট গঠন পুলিশের, টিমের নেতৃত্ব দেবেন ডিসি ডিডি

রাশিয়ায় ড্রোন হামলায় গুরুতর জখম ভারতীয় পড়ুয়া, সাহায্যের আশ্বাস দূতাবাসের

পেট্রোল পাম্পে CNG সিলিন্ডার বিস্ফোরণে মৃত ৩, আহত একাধিক

মহুয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল কৃষ্ণনগর আদালত