বর্ষায় বাড়ছে ফিতাকৃমির বিপদ! সংক্রমণের হাত থেকে বাঁচবেন কীভাবে?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বর্ষা মানেই বাজারে টাটকা শাক-সবজির সমাহার! কিন্তু এই সময় অতিরিক্ত আর্দ্রতা, জল জমে থাকা এবং দূষিত জল-মাটির সংস্পর্শে শাকসবজিতে জীবাণু ও পরজীবী থাকার ঝুঁকি বাড়তে পারে। তাই বর্ষায় সবজি খাওয়ার ক্ষেত্রে বাড়তি সতর্ক থাকা জরুরি। তবে শুধু সবজি এড়িয়ে যাওয়াই সমাধান নয়। বর্ষায় সুস্থ থাকতে প্রয়োজন স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস।

বিশেষজ্ঞদের মতে, পালং বা অন্যান্য পাতাযুক্ত শাক, বাঁধাকপি, ফুলকপি, ব্রকোলি, লেটুসের মতো সবজিতে মাটি, পোকামাকড় ও জীবাণু আটকে থাকতে পারে। কাঁচা সাল্যাড হিসেবে শসা, টমেটো বা অন্যান্য সবজি খাওয়ার ক্ষেত্রেও পরিচ্ছন্নতার দিকে বিশেষ নজর দেওয়া উচিত। বর্ষায় কাঁচা বা অল্প পরিষ্কার করা সবজির বদলে ভালভাবে রান্না করা সবজি তুলনামূলক নিরাপদ। ফিতাকৃমি বা টেপওয়ার্মের সংক্রমণ দূষিত খাবার ও জলের মাধ্যমে হতে পারে। অপরিষ্কার ফল সবজিতেও টেপওয়ার্মের ডিম থাকার সম্ভাবনা রয়েছে। সংক্রমণ হলে অনেকের তেমন উপসর্গ নাও থাকতে পারে, তবে পেটব্যথা, বমি বমি ভাব, ডায়রিয়া, দুর্বলতা বা অকারণে ওজন কমার মতো সমস্যা দেখা দিতে পারে।

কিছু ধরনের পরজীবী সংক্রমণ শরীরের বিভিন্ন অঙ্গেও জটিলতা তৈরি করতে পারে। একারণে বর্ষায় শাক-সবজি রান্নার আগে কয়েকটি বিষয় মেনে চলুন। পরিষ্কার, নিরাপদ জলের নিচে সবজি ভালভাবে ধুয়ে নিন। পাতাযুক্ত শাক হলে প্রতিটি পাতা আলাদা করে পরিষ্কার করুন। ফুলকপি ও ব্রকোলির মতো সবজি ভালভাবে ধুয়ে নিন। সম্ভব হলে সবজি কাটার আগেই ধুয়ে নিন। কাঁচা সবজি খাওয়ার বদলে ভালভাবে রান্না করে খাওয়াই নিরাপদ। সবজি পরিষ্কার করতে সাবান বা ডিটারজেন্ট ব্যবহার করবেন না।

টানা বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতি, আরামবাগে যেতে পারেন মুখ্যমন্ত্রী

বনগাঁ লাইনে দীর্ঘক্ষণ ট্রেন চলাচলে সমস্যা, ভোগান্তিতে বাড়িমুখো যাত্রীরা

দুর্নীতি ও নারী নির্যাতন রুখতে আরও কড়া শুভেন্দুর সরকার, তৈরি হবে ১৪৫ টি নতুন পদ

দিল্লিকে হারিয়ে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল, ম্যাচের নায়ক প্রভসুখন গিল

মেলানিয়াকে ছেড়ে ঘনিষ্ঠ সহযোগী নাটালি হার্পের প্রেমে মজেছেন ট্রাম্প

সারাক্ষণ কাঁদছে খুদে? আপনার শিশু জুনোটিক ডিজিজে আক্রান্ত নয় তো?

মোদি সরকারের সঙ্গে সঙ্ঘাতে খাড়গেরা, ‘বন্দেমাতরম’-এর দুই স্তবকই গাইবে কংগ্রেস

বিশ্বকাপে পাকিস্তানকে ৫-৩ গোলে হারিয়ে শেষ আটে ভারতীয় হকি দল

দিল্লির সিএনজি পাম্পে সিলিন্ডার বিস্ফোরণে ঝলসে মৃত্যু ৩ জনের

নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তৃণমূল সরকারকে বিঁধলেন শুভেন্দু

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে ১৬৫ রানে জিতলেন শুভমনরা

অন্নপূর্ণা যোজনার আবেদন বাতিল? খুলল পোর্টাল, জানুন ফের আবেদনের নিয়ম

রাশিয়ায় ড্রোন হামলায় গুরুতর জখম ভারতীয় পড়ুয়া, সাহায্যের আশ্বাস দূতাবাসের

নামী দোকানের বিরিয়ানি খেয়ে অসুস্থ ৩০, তাহেরপুরে হইচই কাণ্ড