আন্তর্জাতিক ক্যারাটে টুর্নামেন্টে সোনা জিতল হুগলীর দুই খুদে

Share:

নিজস্ব প্রতিনিধি: আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায় বাংলার দুই ছেলে-মেয়ের জয়জয়কার। বেঙ্গালুরুর কর্ণাটকে আয়োজিত হয়েছিল আন্তর্জাতিক ক্যারাটে টুর্নামেন্ট। আর সেখানেই সোনা জিতে তাক লাগিয়ে দিয়েছে এ রাজ্যের দুই ১২ বছরের খুদে। জানা গিয়েছে, দুজনেই হুগলী জেলার বাসিন্দা। একজনের নাম সংগ্রাম হাজরা ও দ্বিতীয় জন হল সুমেধা পাল। দুজুনেই গ্রিন বেল্টে সোনা জিতে বাংলার মুখ উজ্জ্বল করেছে।

সংগ্রাম হুগলী জেলার খানাকুলের বাসিন্দা। আর সুমেধা কানপুরে থাকে। সেখান থেকে উঠে এসে আন্তর্জাতিক স্তরে নিজেদের প্রতিভা তুলে ধরার এই যে মনোবল, তাকে কুর্নিশ জানিয়েছেন ক্রীড়া বিশেষজ্ঞরা। জানা গিয়েছে, কর্ণাটকে এই আন্তর্জাতিক ক্যারাটে টুর্নামেন্টে ভারতের পাশাপাশি আমেরিকা, নেপাল, মালায়েশিয়া ও শ্রীলঙ্কা থেকেও অংশগ্রহণকারীরা অংশ নেয়। মোট ২,২০০ জন প্রতিযোগী এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিল। যার মধ্যে সোনা জিতে সকলকে তাক লাগিয়ে দিয়েছে বাংলার সংগ্রাম ও সুমেধা।

এ প্রসঙ্গে ১২ বছরের সংগ্রাম জানায়, ‘আমি ছোট থেকেই ক্যারাটে শিখছি। আমার গুরুর নাম রণজিৎ ধারা। তিনি ব্ল্যাক বেল্ট। তার কাছ থেকেই আমার এই প্রশিক্ষণ নেওয়া। আমি গ্রিন বেল্ট। এখানে এত প্রতিযোগীর মধ্যে অংশ নিতে পেরেই আমি খুব খুশি। জিততে পেরে তো আরও খুশি। সামনে আরও জিততে চাই।’ সংগ্রাম ও সুমেধাকে নিয়ে আশাবাদী তাদের পরিবারের লোকেরা ও তাদের গুরুরাও। তারা আরও ভাল ফল করবে, এমনটাই বলেছে সকলে।

‘মনে করো আমি নেই’, সত্যি চলে গেলেন কিংবদন্তি গায়িকা সুমন কল্যাণপুর

ট্রফি ও ২০ কোটি আরসিবির ঘরে! টুর্নামেন্টের একাধিক পুরস্কার উঠল বৈভবের হাতে

টানা দ্বিতীয়বার আইপিএল চ্যাম্পিয়ন আরসিবি, শুভেচ্ছা জানালেন কর্নাটকের ‘হবু’ মুখ্যমন্ত্রী

বিরাটরা দ্বিতীয়বার আইপিএল জিততেই খুশিতে নেচে উঠলেন গ্যালারিতে থাকা অনুষ্কা

স্বপ্নভঙ্গ শুভমনদের, কোহলির ব্যাটে টানা দ্বিতীয়বার আইপিএল জয় বেঙ্গালুরুর

ভুবনেশ্বর কুমারকে টেক্কা দিয়ে বেগুনি টুপির মালিক কাগিসো রাবাদা

স্বেচ্ছাবসর নিলেন নীরব মোদি-বিজয় মাল্যদের জালিয়াতি মামলার তদন্তকারী আধিকারিক

আইপিএলের ফাইনালের দিনেই সুখবর পেলেন বৈভব সূর্যবংশী

সোমবার রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ , মন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন ৩৫ জন

পোষ্য বিড়ালের মাধ্যমে মিলল ক্যান্সার জয়ের যুগান্তকারী সূত্র

রবিবার আইপিএলের ট্রফি উঠবে কোহলিদের হাতে! ফাইনালের আগে চমকপ্রদ তথ্য

ভোট পরবর্তী হিংসায় যুক্ত থাকার অপরাধে গ্রেফতার প্রাক্তন পঞ্চায়েত প্রধান সহ ২

জঙ্গলমহলে রাতভর নজরদারির পর ১৫৬ কেজি গাঁজা উদ্ধার, ধৃত ২

হিঙ্গলগঞ্জের জমি মাফিয়া তাপস মণ্ডলের গ্রেফতারি ও কঠোর শাস্তির দাবিতে সোচ্চার গ্রামবাসীরা