আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

লাগাতার বৃষ্টিতে কার্শিয়াং -এর শেরপা বস্তিতে ধ্বস

নিজস্ব প্রতিনিধি,শিলিগুড়ি: কার্শিয়াং এর শেরপা বস্তিতে ধ্বস ।ধ্বসের ফলে আটকে যায় আড়াইশোটি পরিবার।গত কয়েকদিন থেকেই দার্জিলিং পাহাড়ে শুরু হয়েছে প্রবল বৃষ্টিপাত(Heavy Rain)।আর এই বৃষ্টিপাতের ফলেই কার্শিয়াং মিনিসিপালটির(Kurseong Municipality) অন্তর্গত ৭ নম্বর ওয়ার্ডের শেরপা বস্তিতে যাওয়ার প্রধান সড়কের উপর একটি ব্রিজ সম্পূর্ণভাবে ভেঙে পড়ে।যার ফলে বিচ্ছিন্ন হয়ে রয়েছে এই শেরপা বস্তির আড়াইশো টি পরিবার।

বিশেষ করে সমস্যায় পড়েছে এলাকার মানুষ,ছাত্র শ্রমিক ও অফিস কর্মীরা।কার্শিয়াং এর এই অঞ্চলটি এমনিতেই ধ্বস প্রবন অঞ্চল।প্রতিবছরই অল্পবিস্তর ধ্বস পড়ে থাকে এই অঞ্চলে।কিন্তু গত কয়েকদিনের বৃষ্টিপাতের জন্যেই এই ভেঙে পড়ে বলে স্থানীয়দের অনুমান। ব্রিজ ভেঙে যাওয়ার খবর পাওয়ার পরেই কার্শিয়াং পৌরসভার চেয়ারম্যানসহ বিভিন্ন উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে যায়।

বিচ্ছিন্ন হয়ে থাকা মানুষজনকে কিভাবে কার্শিয়াং এর অন্যান্য অংশের সঙ্গে দ্রুত যুক্ত করা যায় সেই নেই তারা শুরু করেছে নতুন পথ খোজার কাজ। এদিকে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানিয়ে দেওয়া হয়েছে উত্তরবঙ্গের ওপরের পাঁচটি জেলাতে আগামী বেশ কয়েকদিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

গঙ্গা জল-মাটি আনতে গিয়ে বিপত্তি, মর্মান্তিক পরিণতি ২ বোনের

গরমে নাজেহাল জনজীবন, টানা সাতদিন বিদ্যুতের দেখা নেই এই গ্রামে…

স্ট্রংরুমে কড়া পাহারায় ইভিএম, বিপুল কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নির্বাচন কমিশনের

ছাদজুড়ে ফাটল, ভেঙে পড়ছে চাঙড়! বিপদের মুখে দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়

হাতির হানায় মৃত্যু জলপাইগুড়ির যুবকের, শুঁড়ে তুলে আছাড় মারতেই ভবলীলা সাঙ্গ

মন্দির গড়তে গিয়ে স্কুলের দেওয়ালে ধরল ফাটল, বড়সড় ধসের আশঙ্কা গঙ্গারামপুরে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ