চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রক্ষণাবেক্ষণের অভাব, ধুঁকছে স্বাধীনতা সংগ্রামী তিতুমীরের স্মৃতিবিজড়িত বিদ্যালয়

নিজস্ব প্রতিনিধিঃ বেহাল দশায় স্বাধীনতা সংগ্রামী তিতুমীরের স্মৃতিবিজরিত বিদ্যালয়। কোথাও খসে পড়েছে দেওয়ালের প্যালেস্তরা, কোথাও গজিয়েছে ফার্ন জাতীয় গাছ। রাস্তার অবস্থা সঙ্গিন। ফলে বিকল্প না থাকায় স্কুলে যেতেও অনীহা পড়ুয়াদের। বিদ্যালয়ের চারপাশে নেই বাউন্ডারি ব্যবস্থা। এই পরিবেশে পঠনপাঠনের কাজ চালিয়ে যাওয়া একপ্রকার দুষ্কর হয়ে উঠেছে।

উত্তর ২৪ পরগনার বসিরহাটের বাদুড়িয়া ব্লকের একটি ছোট্ট গ্রাম নারকেলবেড়িয়া। এই গ্রামেই জড়িয়ে আছে ভারতের বীর স্বাধীনতা সংগ্রামী তিতুমীরের স্বাধীনতা সংগ্রামের বীরত্বের কাহিনী। এই গ্রামেই তিনি তৈরি করেন বাঁশের কেল্লা। লড়াই করেন ইংরেজদের বিরুদ্ধে। বাঁশের কেল্লার পাশেই অবস্থিত শহীদ তিতুমীর স্মৃতি মাধ্যমিক শিক্ষা নিকেতন। পিছিয়ে পড়া ছেলেমেয়েদের শিক্ষার অগ্রগতির জন্য ২০০৪ সালে এই বিদ্যালয় তৈরি হয়। দীর্ঘ ১৯ বছর পরেও রক্ষণাবেক্ষণের অভাবে ধুঁকছে বিদ্যালয়টি।

বিদ্যালয়টিতে শিক্ষক সংখ্যা কম। গ্রুপ ডি কর্মী নেই। শিক্ষকেরাই স্কুল খোলেন,বন্ধ করেন। এককথায় অনাদরে অবহেলায় পড়ে রয়েছে এই বিদ্যালয়। তিতুমীরের স্মৃতি বিজড়িত এই স্কুলের বেহাল অবস্থা রীতিমত ক্ষোভের সৃষ্টি করেছে স্থানীয়দের মধ্যে। সরকারি বিদ্যালয়গুলির সার্বিক উন্নতিতে তৎপর রাজ্য প্রশাসন। তবে কবে এই বিদ্যালয়ের হাল ফিরবে অপেক্ষায় ছাত্রছাত্রীরা।  

Published by:

Share Link:

More Releted News:

মানুষের সেবা করাই স্বপ্ন, মাত্র ১০ হাজার টাকা সঞ্চয় নিয়ে ভোটযুদ্ধে বেকার সুকান্ত

বেহালার প্রোমোটিং ব্যবসায়ী জয় কামদারকে আটক করল ইডি

বাংলায় সমস্ত কাজ বন্ধ করে দিল আইপ্যাক! ২০ দিন কর্মীদের ছুটি, কারণ কী?

শেষ রবিবাসরীয় প্রচারে মেগা ডুয়েল, দক্ষিণবঙ্গে ঝড় তুলবেন মোদি-মমতা-অভিষেক

নির্বাচনের আগে কলকাতা পুলিশের ডিসির বাড়িতে ইডি! কী কারণে তল্লাশি?

তীব্র গরমে নাজেহাল রাজ্যবাসী, রবিবার কোন কোন জেলায় রয়েছে বৃষ্টির সম্ভবনা?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ