চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

টোটোর দৌরাত্ম্যে অতিষ্ঠ দক্ষিণ দিনাজপুর

নিজস্ব প্রতিনিধিঃ  দক্ষিণ দিনাজপুর জেলার  ইতিহাস বিজরিত স্থান গঙ্গারামপুর। কার্যত ট্রাফিক আইনকে বুড়ো আঙুল দেখিয়ে এই স্থানের  বাসস্ট্যান্ড,  হাই রোড সহ অলিগলিতে চলাচল করছে টোটো।  সিগন্যাল না মেনে আচমকা বাঁক নেওয়ায় দুর্ঘটনার পরিস্থিতি তৈরি হচ্ছে বলে অভিযোগ। নিত্যদিন যানজট তৈরি হচ্ছে। এমনটাই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।

যাত্রী ছাড়া উদ্দেশ্যহীনভাবে শহরের একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে ঘুরে বেড়াচ্ছে টোটো। গঙ্গারামপুর শহরের হাসপাতাল মোড়,  তিনমাথা মোড়, কলেজ মোড় বাসস্ট্যান্ড চত্বর সহ সমগ্র শহরজুড়ে টোটোর দাপটে নাভিশ্বাস উঠেছে সকলের। প্রয়োজনের তুলনায়   টোটোর সংখ্যা ব্যাপক পরিমাণে বৃদ্ধি পেয়েছে। ফলে সামান্য পথ অতিক্রম করতে অনেক সময় লাগছে। অভিযোগ, রাস্তার উপর প্রায় অর্ধেকের বেশি জায়গা দখল করে যাত্রী তোলার প্রতিযোগিতায় মেতে ওঠেন টোটো চালকরা। সূত্রের খবর, দিনভর জেলা জুড়ে প্রায় ২ থেকে ৩ হাজারের বেশী টোটো চলাচল করে। আশপাশের গ্রামীণ এলাকা থেকেও রোজ কয়েক হাজার টোটো শহরের বুকে দাপিয়ে বেড়াচ্ছে বলে বাসিন্দাদের অভিযোগ।

প্রশাসনের তরফ থেকে বারংবার নিষেধাজ্ঞা  সত্ত্বেও কর্ণপাত করেনা চালকেরা। ট্রাফিক পুলিশের পক্ষ থেকে শহরে যান চলাচল স্বাভাবিক রাখার যথেষ্ট উদ্যোগ গ্রহণ করা হয়। টোটো চালকদের উদাসীন মনোভাব এই যানজটের মূল কারণ বলে জানাচ্ছেন বাসিন্দারা। সম্প্রতি মধ্যমগ্রাম পুরসভা ও টোটো ইউনিয়নের তরফে টোটোগুলিতে কিউআর কোড বসানোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ফলে নম্বরবিহীন টোটোগুলি আটকানো সম্ভব হবে বলেই আশা করা হচ্ছে। এই উদ্যোগ যদি অন্যান্য স্থানেও নেওয়া হয়, যেখানে টোটোর দৌরাত্ম্য বেশি তবে সুবিধা হবে বলেই ধারণা ওয়াকিবহাল মহলের।

Published by:

Share Link:

More Releted News:

প্রথম দফার বিধানসভা নির্বাচনে ৩০৯ জন প্রার্থী কোটিপতি, সেরা ধনী কে?‌

কোচবিহারের মদনমোহন মন্দিরে মুখ্যমন্ত্রী, নিজের হাতে থালা সাজিয়ে দিলেন পুজো

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

‘পদ্ম পাঁকে ফোটে, বাংলার মাটিতে ফুটবে না’, পুরুলিয়া থেকে বিজেপিকে হুঙ্কার সায়নীর

‘দাগ আচ্ছে হ্যায়’, দাগিদের প্রার্থী করায় তৃণমূলকে টেক্কা বিজেপির

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ