‘দেশের নাম যাই হোক, দেশবাসী তো একই থাকবে’: জ্যাকি শ্রফ

তারা আমার নাম এলোমেলো করে কিন্তু আমি কে তা আমি পরিবর্তন করব না।

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে ট্রেন্ডিংয়ে ভারত বনাম ভারত। ভারতের ইংরেজী নাম বদলে হবে ভারত। এই নিয়ে গোটা দেশ এখন মাতোয়ারা। তবে এই গুঞ্জনের সূত্রপাত রাষ্ট্রপতিকে নৈশভোজের নিমন্ত্রণপত্রের একটি ভাইরাল স্ক্রিনশটের ছবি নিয়ে। যেখানে লেখা ছিল, প্রেসিডেন্ট অফ ভারত, লেখার কথা ছিল, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। তখন থেকেই গুঞ্জন শুরু, তবে কী ইন্ডিয়ার নাম বদলে ভারতই হবে! সেই আশঙ্কায় গোটা দেশ। নয়াদিল্লিতে G20 শীর্ষ সম্মেলনের সময় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপ্রধান, সরকার এবং রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের একটি সরকারী ভোজসভার আমন্ত্রণে ‘ইন্ডিয়া’ শব্দটির জায়গায় ‘ভারত’ প্রতিস্থাপিত হওয়ার পর থেকেই গুজব শুরু। এতদিন আমরা ভারতবাসীরা ভারতকে ভারত নামে চিনলেও গোটা দেশ ভারতকে ইন্ডিয়া নামেই চেনে এখনও। যদিও ইন্ডিয়ার বদল নাম অনেকের কাছে সমর্থনযোগ্য হলেও বিশেষে করে রাজনৈতিক মহলে বিরোধী দল বিষয়টির বিরোধিতা করেছেন। গতকাল অমিতাভ বচ্চনের মোদির পাশে থাকার একটি টুইট ভাইরাল হওয়ার পর এবার ভাইরাল হল জ্যাকি শ্রফের একটি টুইট।

অমিতাভ বচ্চন টুইটে হিন্দিতে লিখেছেন, “ভারত মাতা কি জয়,” আপাতদৃষ্টিতে নাম পরিবর্তনের জন্য তিনি সমর্থন জানিয়েছেন। এদিকে অভিনেতা জ্যাকি শ্রফও ভারতের নাম পরিবর্তন নিয়ে বিতর্কে সামিল হয়েছেন। তবে জ্যাকি শ্রফের কথায়, দেশের নাম যাই হোক না কেন, দেশের মানুষ সবসময় একই থাকবে। মঙ্গলবার দিল্লিতে একটি ইভেন্টে, জ্যাকিকে ভারতের নাম পরিবর্তন নিয়ে তাঁর বক্তব্য রেখেছেন। 

প্ল্যানেট ইন্ডিয়া ক্যাম্পেইন ইভেন্টে মিডিয়ার সঙ্গে কথা বলতে গিয়ে জ্যাকি বলেন, “একে ভারত বলার কোনও খারাপ কিছু নেই। ভারতই ভারত, ভারতই ভারত। আমার নাম জ্যাকি কিন্তু কেউ কেউ আমাকে জকি অফ জেকি বলে ডাকে। তারা আমার নাম এলোমেলো করে কিন্তু আমি কে তা আমি পরিবর্তন করব না। নাম পরিবর্তন হতে পারে কিন্তু আমরা একই থাকবো।” অভিনেত্রী কঙ্গনা রানাউতও ভারত নামের বদলে খুশী হয়েছেন। কিন্তু বিরোধী মোটেও ভারত নামটা বদলানোর পক্ষপাতি নন। জাতীয়তাবাদী উসকে গিয়েছে বলে দাবি অনেকের। এর আগেও অনেকবার ভারত নামের বদলের প্রস্তাব সংবিধানে আনা হলেও ভারত নামের ইংরেজী অদ্য অক্ষর ইন্ডিয়াই রয়েছে। 

আজকের রাশিফল: দুর্নাম হতে পারে বৃষরাশির জাতকদের, মানসিক উদ্বেগ কাদের?

ভিনির জাদুতে মরক্কোর কাছে হার বাঁচাল ব্রাজিল

‍শেষ মুহূর্তের গোলে সুই‍ৎজারল্যান্ডের জয় রুখে দিল কাতার

মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে আইনি নোটিস পাঠালেন সাংসদ পুত্র

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

মমতাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তৃণমূল ছাড়লেন ডিগবাজিতে পারদর্শী মানস ভুঁইয়া

যাঁরা ভারতীয় নয়, তাঁদের রেশন দেওয়া হবে না, স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর

সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে বোমা ফাটালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কী বললেন …

গুরবাজের ঝোড়ো শতরান, জিততে শুভমনদের চাই ১৯৫ রান

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

ছুটিতে এসেছিলেন বাড়িতে, ভাগীরথীতে স্নান করতে নেমে তলিয়ে গেলেন দুই যুবক

দত্তপুকুরে বিজেপি করার অপরাধে যুবককে বেধড়ক মারধরের অভিযোগ রথীন ঘোষের ঘনিষ্ঠ তৃণমূল নেতার বিরুদ্ধে

সরকারি গাছ কাটা ও নলকূপের সামগ্রী বিক্রির অভিযোগে গ্রেফতার পঞ্চায়েত প্রধান