‘সনাতন’ ধর্ম বিতর্কে আলটপকা মন্তব্য নয়, মন্ত্রীদের সতর্ক করলেন মোদি

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ‘সনাতন’ ধর্ম নিয়ে ডিএমকে সুপ্রিমো তথা তামিলনাডুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের ছেলে উদয়নিধি স্ট্যালিনের বেফাঁস মন্তব্যের প্রতিক্রিয়ায় তথ্য ছাড়া কোনও বিবৃতি না দেওয়ার জন্য মন্ত্রীদের সতর্ক করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে সতীর্থ মন্ত্রীদের উদ্দেশে তিনি বলেন, ‘সনাতন ধর্ম নিয়ে যে বিতর্ক শুরু হয়েছে তা নিয় কোনও মন্তব্য করলে তথ্য সম্বলিত বক্তব্য রাখবেন। মনগড়া ও বেফাঁস কোনও মন্তব্য করবেন না।’

পাশাপাশি ‘ভারত’ বনাম ‘ইন্ডিয়া’ বিতর্কেও মন্ত্রীদের মুখ না খোলার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। সূত্রের খবর, বৈঠকে মোদি বলেন, ‘ভারত ও ইন্ডিয়া বিতর্ক যথেষ্টই সংবেদনশীল। সবার এ বিষয়ে মুখ খোলার প্রয়োজন নেই। যাদের দায়িত্ব দেওয়া হচ্ছে, তারাই শুধু মুখ খুলবেন।’ রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে ‘ভারত’ বনাম ‘ইন্ডিয়া’ বিতর্কে কেন্দ্রীয় মন্ত্রীদের আলটপকা মন্তব্যকে হাতিয়ার করে যাতে বিরোধী ‘ইন্ডিয়া’ জোট সরকারকে নিশানা করতে না পারে, তার জন্য সতর্ক করে দিয়েছেন প্রধানমন্ত্রী।

আগামী ৮ থেকে ১০ সেপ্টম্বর নয়াদিল্লিতে বসছে জি-২০ সম্মেলন। ওই সম্মেলনে যোগ দিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন-সহ একাধিক রাষ্ট্রপ্রধান আসছেন। সেই সঙ্গে বিদেশি প্রতিনিধিরাও আসছে। বিদেশি রাষ্ট্রপ্রধান ও অতিথিদের দেখভালের জন্য কেন্দ্রীয় মন্ত্রীদের মধ্যে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। যে মন্ত্রীর যে দেশের রাষ্ট্রপ্রধানক অভ্যাগত জানানোর ভার পড়েছে, সেই দেশের ইতিহাস, সংস্কৃতি সম্পর্কে আগেভাগ অবহিত হওয়ার জন্যও নির্দেশ দিয়েছন প্রধানমন্ত্রী। একই সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রী ছাড়া অন্য কেউ যাতে কোনও মন্তব্য না করেন, সে বিষয়েও সতর্ক করে দেওয়া হয়েছে।

‘হাতে অস্ত্র তুলে দিয়ে এখন জঙ্গি বলছে’, পাক সেনার মুখোশ খুললেন অধিকৃত কাশ্মীরের নেতা

‘আসল তৃণমূল কে?’, মমতা ও ঋতব্রতর জবাব তলব নির্বাচন কমিশনের

ফুটবল বিশ্বকাপের জন্যে পরীক্ষা পিছিয়ে দিল কলকাতার নামী স্কুল

বিশ্বকাপের মাঝেই ফিফা র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারাল আর্জেন্টিনা, কারা উঠল এক নম্বরে?

পণের দাবিতে গৃহবধূকে পুড়িয়ে খুন, স্বামী ও শ্বশুরকে যাবজ্জীবন কারাদণ্ড আদালতের

‘আমার সোনার বাংলা….’, বদলের দাবি জানানো প্রাক্তন সেনা কর্তাকে পদোন্নতি দিল তারেক সরকার

বাবা খামেনেইয়ের শেষকৃত্যে উপস্থিত থাকবেন না ছেলে মোজতবা

‘তারাতলার ঘটনার তদন্ত কতদূর?’ মুখ্যসচিবকে নোটিস জাতীয় মানবাধিকার কমিশনের

সাবধান! রাস্তায় মহিলাদের উত্যক্ত করলেই রুখে দাঁড়াবে দুর্গা সুরক্ষা স্কোয়াড

রবিবার ফের ১২ ঘন্টার জন্য বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, কোন পথে চলবে যানবাহন?

৯ বছর বাদে শ্রীলঙ্কায় খেলতে যাচ্ছেন শুভমন গিলরা, কবে-কোথায় ম্যাচ?

হ্যারিকেনের আলোয় পড়াশোনা করে ফরেন সার্ভিসে প্রথম, অসাধ্যসাধন তানভীরের

কলকাতা পুরসভা এলাকায় আপাতত হকার উচ্ছেদ নয়, অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ হাইকোর্টের

‘বিধায়কজি আমাদের বাড়ি বানিয়ে দিন না’, জরাজীর্ণ ঘরের সামনে দাঁড়িয়ে আর্তি ৫ বছরের শিশুর