‘রাজ্যপাল সই না করলেও আমাদের কিছু যায় আসে না’, চ্যালেঞ্জ মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্য বিধানসভায়(West Bengal State Assembly) দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী(Chief Minister) রাজ্যের রাজ্যপালকেই(Governor) চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন। ভূ-ভারতে এমন ঘটনা আগে ঘটেছে কিনা সেটা অনেকেই ভেবে বলতে পারছেন না। কিন্তু বাংলার বিধানসভায় এদিন এই ঘটনাই ঘটেছে। রাজভবনের সঙ্গে নবান্নের যে বিরোধ বেঁধেছে তার পরে এদিনের ঘটনা সেই বিরোধকে কার্যত নতুন মাত্রা দিল। এদিন অর্থাৎ বৃহস্পতিবার রাজ্য বিধানসভায় পশ্চিমবঙ্গ দিবস(West Bengal Day) এবং রাজ্য সঙ্গীতের ওপর প্রস্তাব উত্থাপন করা হয়। সেই প্রস্তাবে বক্তব্য রাখতে গিয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) কার্যত চ্যালেঞ্জ জানিয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে(C V Anand Bose)। কেননা এদিনের প্রস্তাব রাজ্য বিধানসভায় পাশ হওয়ার পরে প্রতি বছর ১ বৈশাখে রাজ্য সরকার পশ্চিমবঙ্গ দিবস পালন করা হবে। সেই সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বাংলার মাটি বাংলার জল’ গানটি রাজ্য সঙ্গীত হিসাবে বিবেচিত হবে। যদিও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari) দাবি করেন এই বিল গৃহীত হবে না। তার জেরেই মুখ্যমন্ত্রীর খুল্লামখুল্লা চ্যালেঞ্জ রাজ্যপালকে।

এদিন পশ্চিমবঙ্গ দিবস ও রাজ্য সঙ্গীত গ্রহণের প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা জানান, রাজ্যপালকে তাঁরা বারণ করবেন এই বিলে সই না করতে। সেই কথাকেই এদিন মুখ্যমন্ত্রী তাঁর বক্তব্য শুরুর সময় তুলে ধরে বলেন, ‘বিরোধী দলনেতা বলেছেন, রাজ্যপালকে সই করতে দেবেন না। আমরা বলছি, রাজ্যরাল সই না করলে কিছু যায় আসে না আমাদের। আমরা পয়লা বৈশাখই পশ্চিমবঙ্গ দিবস পালন করব। মানুষের সমর্থনে নির্বাচিত হয়ে সরকারে এসেছি আমরা। রাজ্যপাল সই করলেন কিনা, যায় আসে না। বিজেপি তাদের রাজনৈতিক ভাবনা ও আদর্শ চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে আর সেটাকে আমরা কোনঅভাবেই মেনে নেব না। রাজ্যপাল সই না করলেও ১ বৈশাখ বাংলা দিবস পালন হবেই। বাংলার প্রতিষ্ঠা দিবস হিসেবে আমরা ওই দিনটিকেই স্বীকৃতি দেব। আমি দেখতে চাই কার শক্তি বেশি। জনগণের শক্তি বেশি না মনোনীত লোকের শক্তি বেশি। রাজ্যপাল প্রসঙ্গ না উঠলে আমি এটা বলতাম না।’

ভিটেছাড়া তৃণমূল, ভবনের হোর্ডিং সরালেন বাড়ির মালিক

কবিরাজি থেকে রেলওয়ে কাটলেট, জেনে নিন ভোজনপ্রেমী বাঙালির ঐতিহ্যবাহী সান্ধ্য স্ন্যাকস

ভারতীয় শিবিরে জোর ধাক্কা, একদিনের সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক পাণ্ড্য

বাসন্তীতে এসটিএফের অভিযানে উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র, আটক ২ তৃণমূল নেতা

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় জোড়া বিস্ফোরণে ছিন্নভিন্ন সাতজন

সই জাল কাণ্ড: শনি সকালে শোভনদেবের বাড়িতে সিআইডি, ষড়যন্ত্র বললেন প্রবীণ বিধায়ক

রান্নায় আনুন বদল, গরম ভাতের সঙ্গে পাতে রাখুন মাছের পুর ভরা করলা

পরিত্যক্ত সেপটিক ট্যাঙ্ক থেকে ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলে সহ চারজনের মর্মান্তিক মৃত্যু

পশ্চিমবঙ্গ দিবসে রাজ্যবাসীকে শুভেচ্ছা মোদি-শাহের

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই বড় পদক্ষেপ, অবশেষে গ্রেফতার জাহাঙ্গিরের স্ত্রী

‘পুশ ব্যাক’ এর প্রতিবাদে ঢাকায় ভারতীয় দূতাবাস হামলার চেষ্টা  পাকিস্তানপন্থী সংগঠনের

১০ মিনিটে বাড়িতে তৈরি  করুন তেল ছাড়া পুষ্টিকর ভেজিটেবল পাস্তা স্যালাড

ভিডিও কলে প্রেমিকার আত্মহত্যা লাইভ দেখল প্রেমিক, চাঞ্চল্য কল্যাণীতে

ডোরির নামে পাঙ্গাশ বিক্রি! রেস্তোরাঁয় আপনি প্রতারিত হচ্ছেন না তো?