গভীর রাতে বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল দত্তপুকুর

Share:

নিজস্ব প্রতিনিধি,দত্তপুকুর: ফের দত্তপুকুরে বোমা বিস্ফোরণ। ফাঁকা বাঁশবাগানে মঙ্গলবার গভীর রাতে উলা পশ্চিমপাড়ায় বিস্ফোরণের ঘটনা ঘটে। আতঙ্কিত এলাকাবাসী।মঙ্গলবার রাতে এলাকার মানুষ ঘুমাচ্ছিলেন। সেই সময় হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। খবর জানার পরে এলাকায় পৌঁছায় দত্তপুকুর থানার পুলিস। স্থানীয়দের দাবি, বাঁশ বাগানে(Bamboo Garden) বোমা মজুত করা রয়েছে। আর তা থেকেই এদিন রাতে মারাত্মক বিস্ফোরণ ঘটে।

তবে ওই বাগানে কেউ না থাকায় হতাহতের খবর নেই। পুলিশ সঠিকভাবে তদন্ত করলে আরও মজুত বোমার সন্ধান পাবে এই বাগানে। আইএসএফ ও সিপিএম যোগসাজোশ করেই বোমা মজুত করে রেখেছে।তৃণমূল অঞ্চল সভাপতি নিজামুল কবির বলেন, পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। পুলিস উপযুক্ত পদক্ষেপ নেবে।যদিও সিপিএম ও আইএসএফ অবশ্য অস্বীকার করেছে। এদিকে নীলগঞ্জের ফতেয়াবাদ এলাকা থেকে ২৫ থেকে ৩০ টন বাজি(Firecrackers) বাজেয়াপ্ত করল পুলিশ।

দত্তপুকুর থানা (Duttapukur P.S.)নীলগঞ্জ মোচপোলে এলাকায় বাজি বিস্ফোরণের পর ১০ জনের মৃত্যুর ঘটনা সামনে এসেছে। তারপর থেকেই নীলগঞ্জের বিস্তীর্ণ এলাকা জুড়ে অবৈধ বাজি মজুদ করে রাখা বাজি ব্যবসায়ীদের কাছ থেকে বাজি বাজির মশলা বাজেয়াপ্ত করছিল পুলিশ । আজ নীলগঞ্জের ফতেয়াবাদের দুটো বাড়ি থেকে প্রায় ২৫ থেকে ৩০ টন অবৈধ বাজি বাজেয়াপ্ত করেছে নীলগঞ্জ ফাঁড়ির(Nilganj Fari) পুলিশ।

বুধ-শুক্র-বৃহস্পতির মিলনে সরস্বতী যোগের সৃষ্টি, ভাগ্যের চাকা ঘুরছে ৬ রাশির জাতকদের

আজকের রাশিফল: বাড়ির কাছেই চাকরির সুযোগ, বিদেশে পড়াশোনার ডাক পাবেন…

গুজরাতের গির অভয়ারণ্যে মৃত্যু ছয় সিংহের, পর্যবেক্ষণে আরও ১৭

ট্রাম্পের ছবি-সহ ২৫০ ডলারের নোট চালুতে রাজি না হওয়ায় অপসারিত আধিকারিক

কুরবানির মাংস কাটছেন ঢাকাই নায়িকা অপু বিশ্বাস, ভিডিও ভাইরাল

২০ বছরে প্রথম, ভারতীয় আমের উপরে নিষেধাজ্ঞা জাপানের

ক্যান্সারের মতো মারণ রোগের সফল চিকিৎসা পুরুলিয়ায় গভর্মেন্ট মেডিক্যাল কলেজে

কর্নাটকের পরবর্তী মুখ্যমন্ত্রী নিয়ে সাসপেন্স, দিল্লিতে সিদ্দারামাইয়া-ডি কে শিবকুমার

পশ্চিমবঙ্গ থেকে পুশব্যাক রুখতে গ্রামবাসীদের হাতে অস্ত্র তুলে দিচ্ছে বিজিবি!

বাংলায় নতুন বিধায়কদের ১৭৬ জনই ৫০ শতাংশের বেশি ভোট পেয়েছেন

‘আলবিদা’, ইস্তফা দিলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া

বিশ্বাস পরিবারে ভাঙন! ডিভোর্সের পথে স্বরূপ ও তৃণমূল কাউন্সিলর জুঁই

পদত্যাগ করলেন ভদ্রেশ্বর পুরসভার চেয়ারম্যান সহ ৮ কাউন্সিলর

‘অনুপ্রবেশকারীরা স্বেচ্ছায় ফিরে গেলে কোনও মামলা হবে না’, বার্তা অমিত শাহের