পশ্চিমবঙ্গ থেকে পুশব্যাক রুখতে গ্রামবাসীদের হাতে অস্ত্র তুলে দিচ্ছে বিজিবি!

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদলের পরেই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়ার নির্দেশ দিয়েছে শুভেন্দু অধিকারীর সরকার। অনুপ্রবেশকারী বাংলাদেশিদের গ্রেফতার না করে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে হস্তান্তরের জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি পুশব্যাকের আগে অনুপ্রবেশকারীদের রাখার জন্য জেলায়-জেলায় হোল্ডিং সেন্টার খোলারও নির্দেশ দেওয়া হয়েছে। আর বিজেপি সরকারের এমন রণংদেহী মনোভাব দেখেই সীমান্ত টপকে বাংলাদেশে ফিরে আসার চেষ্টা চালাচ্ছেন বহু অনুপ্রবেশকারী। এমনকি বিএসএফের তরফ থেকে যে কোনও মুহুর্তে পুশব্যাক করানো হতে পারে, এমন আশঙ্কায় প্রতিরোধ গড়াতে গ্রামবাসীদের ব্যবহার করছে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী (বিজিবি)।

সূত্রের খবর, সীমান্তে নজরদারি বাড়ানোর পাশাপাশি গ্রামবাসীদের হাতে আগ্নেয়াস্ত্রও তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিজিবির শীর্ষ আধিকারিকরা। বিশেষ করে বিজিবির মহাপরিচালক আশরাফুজ্জামান সিদ্দিকি এমনিতেই কট্টর ভারত বিদ্বেষী এবং পাকিস্তান ঘনিষ্ঠ। এর আগেও মোল্লা মুহাম্মদ ইউনূসের জমানায় বিএসএফের পুশব্যাক নিয়ে বিভিন্ন সীমান্তে অশান্তিতে জড়িয়েছিল বিজিবি। বহু জায়গায় গ্রামবাসীকে নিয়ে প্রতিরোধও গড়ে তুলেছিল। ফলে অনেক ক্ষেত্রেই পুশব্যাক করতে গিয়ে হিমশিম খেতে হয়েছে। এমনকি ওই প্রতিরোধের কারণে দিনের পর দিন খোলা আকাশের নিচে নো-ম্যানস ল্যান্ডে কাটাতে হয়েছে অনুপ্রবেশকারী বাংলাদেশিদের।

নামপ্রকাশে অনিচ্ছুক বিজিবির এক আধিকারিক এ বিষয়ে বলেন, ‘মূলত ত্রিপুরা ও পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি সীমান্ত থেকে বিএসএফ পুশব্যাকের পরিকল্পনা নিয়েছে বলে জানতে পেরেছি। ব্রাহ্মণবাড়িয়া, দহগ্রাম-পাটগ্রাম, চাঁপাই নবাবগঞ্জ, সাতক্ষীরা সহ বেশ কয়েকটি সীমান্তে তাই বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে। সীমান্ত এলাকায় মাইকিং করে গ্রামবাসীদের সতর্ক থাকার আর্জি জানানো হচ্ছে। সীমান্ত এলাকায় মোতায়েন বিজিবির বিভিন্ন ব্যাটেলিয়নের কমান্ডান্টদেরও চোখ-কান খোলা রাখতে বলা হয়েছে। বিএসএফের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে গ্রামবাসীদেরও সামিল করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই গ্রামবাসীদের হাতে হাল্কা ধরনের অস্ত্র তুলে দেওয়া হচ্ছে।’

বিজিবি সূত্রে জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা সীমান্তের সংবেদনশীল এলাকায় অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। সীমান্তের নিকটবর্তী সেনা ঘাঁটিগুলিকেও বিশেষ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে বিএসএফের সঙ্গে সংঘর্ষে সেনার সাহায্য পাওয়া যায়।’

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

অকালে জন্ম নেওয়ায় চার নবজাতকের মৃত্যু, চিকিৎসকদের প্রচেষ্টায় প্রাণ বাঁচল মহিলার

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

মশাল হাতে হাতি তাড়াতে গিয়ে ভয়ানক দশার মুখোমুখি গ্রামবাসী, ভিডিও দেখলে চমকে উঠবেন

রাজগঞ্জের পর এবার নদিয়ার তেহট্টের দুই চাষিকে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা

বঙ্গোপসাগরে নিম্নচাপের জের, ভারী বৃষ্টির সঙ্গে ঝড়ের সতর্কতা জারি দক্ষিণবঙ্গে

ক্ষুদিরামের পৈতৃক ভিটে নিয়ে কী পরিকল্পনা? শুভেন্দুর কাছে জানতে চেয়েছিলেন অমিত শাহ

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান

বাঁক কাঁধে ২৫০ কিমি পথ হাঁটলেন ৮৫ বছরের বৃদ্ধ, শিব ভক্তিতে মুগ্ধ নেটদুনিয়া

কেশপুরে ঋত তৃণমূলের বিধায়ক শিউলি সাহাকে ঘিরে ‘গো-ব্যাক’ স্লোগান