বাজি বিক্রির লাইসেন্স প্রদান নিয়ে কড়া নবান্ন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাজ্যে একের পর এক বাজি কারখানায় বিস্ফোরণের পর কড়া মনোভাব নবান্নের। চিরাচরিত বাজি বিক্রি ছাড়াও পরিবেশ বান্ধব বাজি বিক্রিতেও কড়া ব্যবস্থা নিচ্ছে নবান্ন। অনুমতির আগে বাজি বিক্রির নির্দেশিকা মানা হচ্ছে কিনা তার ওপরও নজরদারি রয়েছে। ফলে স্থায়ী ও অস্থায়ী পরিবেশবান্ধব বাজির দোকান তৈরির লাইসেন্স দেওয়ার আগে চলছে কঠোর পরীক্ষা।  

এইরকম দোকান তৈরির লাইসেন্স চেয়ে ১৩৭২টি আবেদন জমা পড়েছে।  যার মধ্যে ৯২টি আবেদন বাতিল করে দেওয়া হয়েছে বলেই সূত্রের খবর। পুরোনো লাইসেন্স পুনর্নবীকরণের জন্য আবেদন করেও লাইসেন্স বাতিল পড়েছে ৮টি দোকানের। প্রতিটি আবেদনে জয়েন্ট ইন্সপেকশন করে স্থায়ী ও অস্থায়ী লাইসেন্স দিতে বলা হয়েছে।  ৭১২টি আবেদন জয়েন্ট ইন্সপেকশনে পাঠানো হয়েছে। ১১৬টি আবেদন তথ্য অসম্পূর্ণ থাকার জন্য ফেরত পাঠানো হয়েছে।

শুক্রবার নবান্নে মুখ্যসচিব বাজি নিয়ে গুরুত্বপূর্ন বৈঠক করেন। কলকাতা পুলিশও তিনটি বাজি ব্যাবসায়ী সংগঠনগুলির সঙ্গে বৈঠক করেন। এ বছর কলকাতা পুলিশের নির্দেশ মেনে দু’টি স্টল বা অস্থায়ী দোকানের মধ্যে ১০ ফুটের ব্যবধান থাকবে। লাইসেন্স ছাড়া কোনভাবেই বাজি বিক্রি নয় জেলাশাসকদের গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে নবান্ন। তবে এবার লাইসেন্স দেওয়ার ক্ষেত্রেও কড়া নজরদারি রেখেছে রাজ্য। কোনভাবেই যাতে পরিস্থিতি সংকটময় না হয়, সেদিকেই বিশেষ নজর নবান্নের।

বিয়ের কয়েক ঘন্টার মধ্যেই সব শেষ, হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ভারতীয় পাইলট

কালনায় ত্রাণ-দুর্নীতির অভিযোগে গ্রেফতার এক তৃণমূল নেতা

কলিতা মাজি থেকে পূর্ণিমা চক্রবর্তী, একঝাঁক মহিলা বিধায়ক ঠাঁই পেলেন শুভেন্দুর মন্ত্রিসভায়

নতুন করে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা ইরানের

বাড়ির পরিচারিকা থেকে মন্ত্রী, স্বপ্নের যাত্রা আউশ গ্রামের কলিতা মাজির

প্রকাশ্যে রাস্তায় মহিলাকে লক্ষ্য করে চলল গুলি, রক্তারক্তি কাণ্ড উত্তরপ্রদেশে

লুধিয়ানার কারখানায় বিষাক্ত গ্যাস লিক, নিহত ৩

প্রয়াত নন্দলাল বসুর নাতি

শুভেন্দুর পূর্ণাঙ্গ মন্ত্রিসভার শপথগ্রহণ শেষ, পূর্ণমন্ত্রী হলেন তাপস রায়, অর্জুন সিং, দীপক বর্মন

আর কাটতে হবে না টিকিট! সরকারি বাসে মহিলাদের যাতায়াত ফ্রি, লাগবে পরিচয়পত্র

সোমে DA নিয়ে সুখবর রাজ্য সরকারি কর্মচারিদের? চার কর্মী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

প্রেমিকার সঙ্গে দেখা করতে পাক অধিকৃত কাশ্মীর থেকে ভারতে এল যুবক

বিনামূল্যে বাস পরিষেবা, খুশি মহিলা যাত্রীরা, উৎসবের আবহ পুরুলিয়ায়

লাভপুরে প্রায় ৬০ লক্ষ টাকা জাল লটারি উদ্ধার, তৃণমূলের বুথ সভাপতি সহ গ্রেফতার ২