করোনার নয়া স্ট্রেনের ধাক্কায় বেসামাল শেয়ার বাজার, সেনসেক্স পড়ল ১,৪০০ পয়েন্ট

ভারতীয় শেয়ার বাজারে আজ ব্ল্যাক ফ্রাইডের ছায়া। শুক্রবার বাজার খুলতেই সেনসেক্স পড়ল ১,৪০০ পয়েন্ট। নিফটি-৫০ সূচক নেমে গেল ১৭,০০০ পয়েন্টের নীচে

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতীয় শেয়ার বাজারে আজ ব্ল্যাক ফ্রাইডের ছায়া। শুক্রবার বাজার খুলতেই সেনসেক্স পড়ল ১,৪০০ পয়েন্ট। নিফটি-৫০ সূচক নেমে গেল ১৭,০০০ পয়েন্টের নীচে। শেয়ার বিশেষজ্ঞদের দাবি, করোনা ভাইরাসের নয়া টিকা প্রতিরোধী স্ট্রেনের হদিশ মেলায় বিশ্ব বাজারেই ধস নেমেছে। ভারতীয় শেয়ার বাজারেও তার প্রভাব পড়ল। শুক্রবার এশীয় স্টক মার্কেটগুলি বিগত দু’মাসের মধ্যে সবচেয়ে বড় পতনের মুখে পড়ল। করোনার নতুন ভ্যারিয়েন্টের হদিশ পাওয়ার পর বিনিয়োগকারীরা সুরক্ষিত বন্ডের দিকে ঝুঁকতে শুরু করেছে। ফলে ইয়েন ও ডলারের দাম পড়তে শুরু করেছে। জাপানের বাইরে এশিয়া-প্যাসিফিক শেয়ার বাজার MSCI-তে পতন হয়েছে ১.৩ শতাংশ।

ভারতীয় শেয়ার বাজারে সবচেয়ে বেশি পতন হয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, এইচডিএফসি, আইসিআইসিআই, কোটাক মহিন্দ্রা ও ভারতীয় স্টেট ব্যাঙ্কের শেয়ারে। এছাড়াও ইনফোসিসের শেয়ারও বড় ধাক্কা খেয়েছে শুক্রবার। এদিন বাজার খোলার পর সকাল ১১টা নাগাদই বিএসই সেনসেক্সে পতন লক্ষ্য করা যায়। সেনসেক্স ১,৪০৮ পয়েন্ট পড়ে নেমে যায় ৫৭,৩১৫ পয়েন্টে। অপরদিকে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নিফটি-তেও এদিন ২.৪৩ শতাংশ ধস পরিলক্ষিত হয়। বাজারের টালমাটাল অবস্থায় মাথায় হাত বিনিয়োগকারীদের। কয়েক মুহূর্তেই লক্ষ লক্ষ টাকা ক্ষতির মুখে পড়েন শেয়ার ব্যাবসায়ীরা। এখন দেখার বিষয় সকালের এই ধাক্কা কাটিয়ে শেয়ার বাজার ঘুরে দাঁড়ায় কিনা। 

সিজারের পর প্রসূতির পেটে তুলো-সুতো থাকার অভিযোগ, কাঠগড়ায় চিকিৎসক

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

শান্তিনিকেতনের পৌষমেলায় এবারও অনলাইনে স্টল বুকিং, থাকছে বিশেষ শর্ত

স্বাদ ও পুষ্টির দারুণ ভারসাম্য! ঘরেই তৈরি করুন জনপ্রিয় বিবিমবাপ

পিচের রাস্তা যেন ক্যানভাস! ফাটাকেষ্টর কালীপুজোয় আলপনা আঁকলেন ১০০ শিল্পী

লুঙ্গি কিংবা বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

সর্ষে অতীত, এবার ভাত পাতে রাখুন পোস্ত পাবদা, রইল রেসিপি

মামদানির পর লস অ্যাঞ্জেলেসের মেয়র হতে চলেছেন ভারতীয় বংশোদ্ভূত মহিলা

দীপাবলির আগে অমিতাভের ‘জলসা’য় বোমা হামলার হুমকি!

কালীপুজোর আগে দুঃসংবাদ, চাকরি হারালেন এক হাজারের বেশি যোগ্য শিক্ষাকর্মী

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

অল্প তেলেই বানিয়ে ফেলুন ফুলকপি পাতুরি, ভাত বা পরোটার সঙ্গে জমে যাবে

শনিতে এসআইআরের বিরুদ্ধে পথে নামছেন প্রকাশ রাজ

রিলসের নেশায় নৃশংস কাণ্ড! হালতুতে যুবকের গায়ে পেট্রল ঢেলে আগুন, গ্রেফতার ৩