সুন্দরবনের প্রত্যন্ত গ্রামে নারী পাচার রুখতে ক্যারাটে প্রশিক্ষণ শুরু

Share:

নিজস্ব প্রতিনিধি,বসিরহাট:সীমান্ত থেকে সুন্দরবনের নারী পাচার রুখতে এবং নিজেকে সুরক্ষিত রাখতে ক্যারাটে শেখার প্রবণতা দেখা গেল প্রত্যন্ত গ্রামে।বসিরহাটের(Bashirhat) টাউন হলে অনুষ্ঠিত হল ক্যারাটে প্রশিক্ষণ সার্টিফিকেট প্রদান শিবির। এই অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কয়েকশ ক্যারাটে (Karate)প্রশিক্ষক হাজির হন ।তাদের উদ্দেশ্য বর্তমান সময়ে নিজেকে সুরক্ষিত রাখতে এবং নারী পাচার রুখতে এই পথ অবলম্বন করতে নারীদের নিজেদের প্রতিরোধ গড়ে তোলার ক্ষমতা বৃদ্ধি করা। নারী এবং শিশু পাচার দিন দিন বেড়েই চলেছে ।

বিশেষ করে দীর্ঘ লকডাউনের পর প্রত্যন্ত সুন্দরবনের মানুষজন কাজ হারিয়ে ফেলে নুন আনতে পান্তা পুরনোর মতন অবস্থা। তাদেরই ঘরের অল্প বয়সের মেয়েরা বিভিন্ন প্রলোভনে পড়ে কখনো মোটা অর্থের বিনিময়ে আবার কখনো ঘর বাধার আশায় বাবা মাকে ছেড়ে ভালোবাসা মানুষের সঙ্গে ভিন রাজ্য পাড়ি দিয়েছে। পরবর্তীকালে তার ফল স্বরূপ দেখা গিয়েছে সেই শিশু বা যুবতী হয় বিক্রি হয়ে গেছে নয়তো পাচার হয়েছে অন্য রাজ্যে। অথবা কোন মহা বিপদে পড়েছে। অবশেষে তার পরিবার প্রশাসনের দ্বারস্থ হয়ে ঘরে ফিরেয়ে আনতে পেরেছে তাদের মেয়েকে আবার কেউ খুঁজে পায়নি আজও।

তারপর সেই শিশু যখন ঘরে ফিরল তখন সে যথেষ্ট পরিমাণে সমাজের কাছ থেকে লাঞ্ছনার শিকার হতে হয়। কখনো কেউ বলে ও খারাপ, আবার কখনো কেউ বলে ওকে গ্রামে রাখা যাবে না। গ্রামের আর পাঁচটা সন্তান খারাপ পথে চলে যাবে। এই অত্যাচার সহ্য করতে না পেরে অনেকেই আবার অন্ধকার জগত বেছে নিয়েছে। এরকম ছবি বা এরকম গল্প সীমান্ত থেকে সুন্দরবনের বেশিরভাগ পরিবারকে কুরে কুরে খাচ্ছে। এই যন্ত্রণা থেকে নিস্তার পেতে ছোট ছোট ছেলেমেয়েরা নিজেদেরকে সুরক্ষিত করতে হাতিয়ার করে নিয়েছে ক্যারাটে সহ একাধিক প্রশিক্ষণ। সেই প্রশিক্ষণ নিয়ে তারা সঠিক পথে চলতে সক্ষম হয়েছে।

হার দিয়ে শুরু, শেষ ম্যাচেও পরাজয়ের লজ্জা পেলেন রাহানেরা

গণতন্ত্র জিতল, ভয়ের রাজনীতি হারল, ফলতায় বিপুল ভোটে বিজেপি প্রার্থী জিততেই বার্তা মোদির

এভারেস্ট জয় করে বাড়ি ফিরলেন হিন্দমোটরের শুভম, স্বাগত জানাল উত্তরপাড়া

গরমে পাতে সবুজের ছোঁয়া চাই? শাকসব্জি ছাড়াই এমন এক পদ, যা বারবার চাইবে সবাই

তৈরি প্লে অফের সূচি, কার বিরুদ্ধে কে? পড়ুন বিস্তারিত

সাগর আর পাহাড় একসঙ্গে উপভোগ করতে চাইলে ঘুরে আসুন দেশের সেরা তিন গন্তব্যে

জঙ্গলমহলে হাতি, ও মানুষের সংঘাত রুখতে বন দফতরকে আরও সক্রিয় হওয়ার বার্তা বিধায়কদের

নন্দীগ্রামে উপনির্বাচনে প্রার্থী খুঁজতে কাল ঘাম ছুটছে তৃণমূল কংগ্রেসের

মুম্বইকে ৩০ রানে হারিয়ে প্লে অফে প্রবেশ রাজস্থানের, ছিটকে গেল কেকেআর-পঞ্জাব

কুখ্যাত ‘ডায়মন্ড হারবার’ মডেল পরিণত হল ‘তৃণমূলের হার-বার’ মডেলে, কটাক্ষ শুভেন্দুর

প্রত্যেক জেলায় ‘‌হোল্ডিং সেন্টার’‌ তৈরি হতে চলেছে, বাংলাদেশি–রোহিঙ্গাদের রাখতে নির্দেশ

বেহালার ক্যানেল রোডে একের পর এক নেশার ঠেক ভেঙে গুঁড়িয়ে দিলেন এলাকার মহিলারা

বৃহস্পতিবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে শুরু হবে ঝড়-বৃষ্টি, কবে কোথায় জেনে নিন…

‘সোলো ট্রিপে’ কোথায় যাবেন বুঝছেন না? জেনে নিন ভারতের সেরা পাঁচ ভ্রমণ ঠিকানা