মাতৃত্বকালীন ছুটি নেওয়ায় কর্মীকে ছাঁটাই করল গুগল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মাতৃত্বকালীন ছুটির চল বিশ্বের সমগ্র দেশেই রয়েছে। এমনকি বর্তমানে পিতৃত্বকালীন ছুটিও চালু হয়েছে। এবার এক বিষাদময় ঘটনা প্রকাশ্যে এল। মাতৃত্বকালীন ছুটি নেওয়ায় কর্মীকে ছাঁটাই করল গুগল। কর্মী নিকোল ফোলি তাঁর সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার কথা শেয়ার করেছেন।

গুগলের রিক্রুটিং ম্যানেজার ছিলেন নিকোল। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “গুগলে ১২.৫ বছর ধরে কর্মরত ছিলাম। আমি মাতৃত্বকালীন ছুটিতে থাকাকালীন গত বুধবার আমাকে ছাঁটাই করা হয়। এই ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক। আমার সন্তানের বয়স সবে ১০ সপ্তাহ। তবে গুগলের কাছে আমি কৃতজ্ঞ থাকব সকলের সঙ্গে কাজ করতে পারার জন্য”।

এই ঘটনায় অত্যন্ত মানসিকভাবে ভেঙে পড়েছেন নিকোল। পরবর্তীতে তিনি কি করবেন সে সম্পর্কে এখনও নিশ্চিত নন। তবে আগামী সময়ে কি ঘটবে তা দেখার জন্য আগ্রহী বলেই জানান নিকোল ফোলি। অনেকে সোশ্যাল মিডিয়ায় এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন। অনেকে বলেছেন, এই সময়ে এই ধরণের মানসিক চাপ দেওয়ার জন্য আইনি পদক্ষেপও নেওয়া যেতে পারে। অনেকে আবার এই সময়ে তাঁকে সদ্যজাত শিশুর প্রতি যত্নশীল হওয়ার কথা জানিয়েছেন।

পিৎজা খেতে ভালোবাসেন? ময়দা ছাড়াই তৈরি করুন হাই-প্রোটিন স্পেশাল রেসিপি

অফিস পার্টিতে গিয়ে রহস্যজনক মৃত্যু ২৭ বছর বয়সী ইঞ্জিনিয়ারের, তদন্তে পুলিশ

‘ইরানের সঙ্গে শান্তি চুক্তি প্রায় ভেস্তে দিয়েছিলেন’, বন্ধু নেতানিয়াহুকে নিয়ে চাঞ্চল্য মন্তব্য ট্রাম্পের

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ বিমান হামলা, নিহত ৯

নিয়োগ দুর্নীতি মামলা: সমনে সাড়া দিয়ে ইডির দফতরে অভিষেক

৩ বছরের শিশুকে প্রলোভন দেখিয়ে অপহরণ করে ধর্ষণ, গ্রেফতার ১

৫-১ গোলে তিউনিসিয়াকে হারিয়ে বিশ্বকাপে যাত্রা শুরু সুইডেনের

যুদ্ধ শেষ হচ্ছে ঘোষণা হতেই ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল চার দেশ

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

দিল্লিতে তারেক রহমানের তথ্য উপদেষ্টাকে ঢুকতে বাধা, আড়াই ঘন্টা বসিয়ে রাখা হল বিমানবন্দরে

পাকিস্তানের বিরুদ্ধে ইতিহাস গড়ে বিশেষ একজনের আশীর্বাদকে কৃতিত্ব দিলেন দীপ্তি শর্মা

ফ্লিপকার্টে Samsung Galaxy S25 Edge-এ বাম্পার অফার, জেনে নিন নতুন দাম

দাম কমতেই চর্চায় Google Pixel 10 , অফার শুনলে অবাক হবেন