শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগে গোপন জবানবন্দি উদয়নের পুত্রবধূর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  তৃণমূল বিধায়ক উদয়ন গুহের পুত্রবধু অপরূপা গুহের ফোন নম্বর ভাইরালের অভিযোগ উঠেছিল শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। এই মর্মে ফুলবাগান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন অপরূপা গুহ। এবার এই মামলা গড়াল আদালত পর্যন্ত। অভিযোগের ভিত্তিতে বুধবার নিম্ন আদালতে  ম্যাজিস্ট্রেটের সামনে অপরূপা গুহের গোপন জবানবন্দি নেওয়া হয় বলেই সূত্রের খবর।  ভারতীয় দণ্ডবিধির ১৬৪ ধারায় তাঁর গোপন জবানবন্দি নেওয়া হয়েছে।

গত রবিবার উদয়ন গুহের ফেসবুক পেজ থেকে এই অভিযোগের কথা জানান অপরূপা নিজেই। থানায় অভিযোগ দায়ের করা নিয়েও জানান। ভিডিয়ো বার্তায় উদয়ন গুহের পুত্রবধূ অপরূপা গুহ বলেছেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায় ২টো হোয়াটসঅ্যাপ নম্বর দেন। সেই নম্বরে ১০০ দিনের টাকা চাইতে বলেছিলেন। সেই মতো আমি একটি সাধারণ মেসেজ করেছিলাম। কিন্তু এর পর যা হল, তা একদমই কাম্য নয়। এর পর শুভেন্দু অধিকারী নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করেন। সেখানে আমার নম্বরটি ভাইরাল করা হয়। এর পর এক প্রকার অত্যাচার শুরু হয় আমার উপর। এরপর বিভিন্ন নম্বর থেকে আমাকে ফোন এবং মেসেজ করা হয়। সেখানে অকথ্য ভাষায় আমাকে গালাগাল দেওয়া হচ্ছে। অশ্লীল মেসেজ পাঠানো হচ্ছে। আমি বাধ্য হয়ে ফোন সুইচ অফ করি। আমি সাধারণ নাগরিক হিসাবে আমি দাবিদাওয়া এক জন জনপ্রতিনিধিকে জানাতে পারি। কিন্তু শুভেন্দু অধিকারী এক জন মহিলার নম্বর ছড়াতে পারেন না। সে জন্য আমি ফুলবাগান থানায় শুভেন্দু অধিকারী ও তাঁর সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছি।”

উদয়ন গুহ রাজনৈতিক ব্যক্তিত্ব। কিন্তু তাঁর পুত্রবধূ রাজনীতির সঙ্গে যুক্ত নন। তারপরেও তাঁর নম্বর ভাইরাল হওয়া নিয়ে প্রশ্ন উঠছে। বিষয়টি নিয়ে সরব হয়েছিলেন বিধায়ক উদয়ন গুহ নিজেও। নিজের পুত্রবধূর শিক্ষাগত যোগ্যতার কথা উল্লেখ করে, নম্বর ছড়ানোর জন্য শুভেন্দু অধিকারীকে দায়ী করেছেন। অপরূপা গুহের অভিযোগ, বিরোধী দলনেতা সোশাল মিডিয়ায় তৃণমূল নেতাদের একগুচ্ছ ফোন নম্বর পোস্ট করে ভাইরাল করে দিয়েছেন। তারই মধ্যে অপরূপা দেবীর নম্বরও রয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি ১০০ দিনের টাকা নিয়ে কেন্দ্রের থেকে বকেয়া অর্থ আদায়ে ধর্নায় বসে তৃণমূল।  সেই মঞ্চ থেকেই সুকান্তর নম্বর প্রকাশ করার অভিযোগে শুভেন্দু অধিকারীও নম্বর ভাইরাল করার হুঁশিয়ারি দিয়েছিলেন বলে অভিযোগ।  যদিও বিজেপির দাবি, এভাবে নম্বর ভাইরাল করে দেওয়ার সংস্কৃতি তাঁদের নয়।  

পরীমণির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে চাকরি হারালেন পুলিশ আধিকারিক

‘পুশ ব্যাক’ সমস্যা মেটাতে ঢাকা-দিল্লি আলোচনায় বসুক, পরামর্শ রাষ্ট্রপুঞ্জ মহাসচিবের

ইরান-আমেরিকা সমঝোতা বৈঠকে যোগ দিতে সুই‍ৎজারল্যান্ডে যাচ্ছেন না শাহবাজ শরিফ

বাবা-মা চিকিৎসক, কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়েই ভবিষ্যত গড়বে জয়েন্টে প্রথম শাশ্বত

২১ জুন ভোর ৪ টে থেকেই চলবে মেট্রো, কোন কোন লাইনে মিলবে পরিষেবা?

কর্নাটকে বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেসের জয়-জয়কার, বিজেপির ঝুলিতে মাত্র ২ আসন

‘ডিম’ হামলার হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে আশ্রয় নিলেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার