রবিবার ছত্তিশগড়ের বিধানসভা ভোটের প্রথম তালিকা প্রকাশ কংগ্রেসের

Share:

নিজস্ব প্রতিনিধি, রায়পুর: আগামিকাল রবিবার ছত্তিশগড় বিধানসভার প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করবে কংগ্রেস। শনিবার সাংবাদিকদের এ কথা জানিয়েছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। দ্বিতীয় দফার প্রার্থী তালিকা কয়েক দিনের মধ্যেই প্রকাশ করা হবে। যদিও প্রথম দফায় যে সমস্ত আসনে ভোট নেওয়া হচ্ছে তার মধ্যে নজরকাড়া কেন্দ্র হচ্ছে রাজনন্দনগাঁও। ওই আসনে ইতিমধ্যেই বিজেপির পক্ষ থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী রমন সিংকে প্রার্থী করা হয়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কংগ্রেস কাকে দাঁড় করাচ্ছে তা এদিন খোলসা করতে চাননি ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী।

উল্লেখ্য, ৯০ আসন বিশিষ্ট ছত্তিশগড়ে দুই দফায় ভোট নেওয়া হচ্ছে। আগামী ৭ নভেম্বর প্রথম দফায় ২০ আসনে ভোট নেওয়া হবে। ওই আসনের জন্য গতকাল শুক্রবারই (১৩ অক্টোবর) বিজ্ঞপ্তি জারি হয়েছে। শুরু হয়েছে মনোনয়ন জমা নেওয়া। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ২০ আক্টোবর। পরের দিন মনোনয়নপত্র ঝাড়াই-বাছাই করা হবে। ২৩ অক্টোবর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। আর দ্বিতীয় দফায় যে ৭০ আসনে ১৭ নভেম্বর ভোট হবে সেখানে বিজ্ঞপ্তি জারি হবে ২১ অক্টোবর। ওইদিন থেকে ৩০ অক্টোবর পর্যন্ত মনোনয়ন জমা নেওয়া হবে। ৩১ অক্টোবর মনোনয়ন পরীক্ষা করা হবে। ২ নভেম্বর মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন।

পাঁচ বছর আগে ২০১৮ সালে দীর্ঘ ১৫ বছর ধরে ক্ষমতায় থাকা বিজেপিকে সরিয়ে ক্ষমতা দখল করেছিল কংগ্রেস। নকশাল ও আদিবাসী অধ্যুষিত এলাকায় দুর্দান্ত ফল করেছিল হাত শিবির। আগামী ৭ নভেম্বর প্রথম দফায় যে ২০ আসনে ভোট হতে চলেছে তার মধ্যে ১৯টিতে গতবার জয়ী হয়েছিলেন কংগ্রেস প্রার্থীরা। শুধুমাত্র রাজনন্দনগাঁও আসনে জিতেছিলেন ত‍ৎকালীন মুখ্যমন্ত্রী তথা বিজেপির হেভিওয়েট নেতা রমন সিং। প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর ভাগ্নি করুণা শুক্লাকে ১৬ হাজারের বেশি ভোটে হারিয়ে দিয়েছিলেন।

রোগীদের স্যালাইন দিচ্ছেন হাসপাতালের নিরাপত্তারক্ষী, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়

হিজাব নিয়ে ধরপাকড়ের প্রতিবাদে বিক্ষোভ আফগান মহিলাদের, নিহত ২

ধর্মীয় উস্কানিমূলক মন্তব্য! ফিরহাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

তুখড় অ্যাকশন মুডে আলিয়া ভাট, প্রকাশ্যে ‘আলফা’র টিজার, কবে মুক্তি পাবে ছবি?

যুব ও ক্রীড়া মন্ত্রী ইন্দ্রনীল খান, কে কোন দফতর পেলেন?

আমের মরশুমে নতুন চমক! সহজেই বানিয়ে নিন ম্যাঙ্গো বাটার চিকেন

লুকিয়ে বিয়ে, স্বামীর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা স্বপ্না চৌধুরীর, কড়া পদক্ষেপ আদালতের

গ্রেফতারির হাত থেকে আপাতত রেহাই, অরূপ বিশ্বাসকে রক্ষাকবচ দিল হাইকোর্ট

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

মমতা-অভিষেককে ছেড়ে বিদ্রোহী শিবিরে যোগ দিলেন সায়নী ঘোষ

এত কাছাকাছি গিয়েছিলেন কেন, অরূপ বিশ্বাস কি মেসির বাল্যবন্ধু? প্রশ্ন কলকাতা হাই কোর্টের

সই জাল কাণ্ডে বুধে হচ্ছে না শুনানি, আরও বিপাকে অভিষেক