বেডরুমে ‘চুল’ খুঁজে প্রেমিকের পরকীয়া ধরে গোয়েন্দাদের হার মানালেন প্রেমিকা

রীতিমতো চারঘণ্টা বিমানযাত্রা করে উড়ে এলেন প্রেমিকের শহরে। এরপর তাঁর ঘরে সারলেন চিরুণী তল্লাশি। প্রেমিকের বেডরুম থেকে খুঁজে বার করলেন

Share:

আন্তর্জাতিক ডেস্ক: প্রেমিকের পরকীয়া নিয়ে সন্দেহ একটা ছিলই। তা ধরতে নজিরবিহীন গোয়েন্দাগিরি প্রেমিকার। রীতিমতো চারঘণ্টা বিমানযাত্রা করে উড়ে এলেন প্রেমিকের শহরে। এরপর তাঁর ঘরে সারলেন চিরুণী তল্লাশি। প্রেমিকের বেডরুম থেকে খুঁজে বার করলেন কোনও এক মহিলার লম্বা ব্লন্ড চুল। এরপর শুরু গোয়েন্দাগিরির আসল পর্ব। অবশেষে প্রেমিকের দ্বিতীয় সম্পর্কের পর্দা ফাঁস করলেন ওই মহিলা। যা তিনি টিকটক ভিডিওতে জানিয়েছেন।

এই ভিডিও এখন তুমুল চর্চার বিষয় নেটপাড়ায়। ওই প্রেমিকার নাম হানা বিলে। তিনি টিকটক ভিডিওয় বলেন, প্রথম থেকেই তাঁর সন্দেহ ছিল যে অন্য সম্পর্কে জড়িয়েছে তাঁর প্রেমিক। তাঁরা দুজনেই কর্মসূত্রে দূরের শহরে থাকেন। এবার প্রেমিককে না জানিয়ে চার ঘণ্টার বিমানযাত্রা করে এসেছিলেন তিনি। এরপর প্রেমিকের ঘরে তল্লাশি চালাতেই তাঁর হাতে আসে কোনও মহিলার লম্বা চুল। তাও আবার প্রেমিকের বিছানায়।

এরপর সেই লম্বা ব্লন্ড চুলের সূত্র ধরে ফেসবুকে চলল গোয়েন্দাগিরি। প্রেমিকের ফেসবুকে বন্ধুতালিকা খুঁজে এ রকম চুল রয়েছে এমন এক জন মহিলাকে চিহ্নিত করেন হানা বিলে। সে আবার তাঁর প্রেমিকের সহকর্মী এবং এই শহরেই থাকেন। ব্যাস দুইয়ে দুইয়ে চার করে তিনি চেপে ধরেন প্রেমিককে। অবশেষে সবটা স্বীকার করে নেয় প্রেমিক।

দূরত্বের কারণেই তিনি অন্য সম্পর্কে জড়িয়েছেন বলে দাবি করে প্রেমিকপ্রবর। টিকটক ভিডিওয় হানার দাবি, গেম খেলার অছিলায় বিভিন্ন সময় প্রেমিকের জবাব না দেওয়ায় তাঁর সন্দেহ দানা বেঁধেছিল। এবার তিনি প্রমান করেই ছাড়লেন। আর নেটিজেনদের মধ্যেও তাঁর গোয়েন্দাগিরি তুমুল প্রশংশিত হচ্ছে।

পরীমণির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে চাকরি হারালেন পুলিশ আধিকারিক

‘পুশ ব্যাক’ সমস্যা মেটাতে ঢাকা-দিল্লি আলোচনায় বসুক, পরামর্শ রাষ্ট্রপুঞ্জ মহাসচিবের

ইরান-আমেরিকা সমঝোতা বৈঠকে যোগ দিতে সুই‍ৎজারল্যান্ডে যাচ্ছেন না শাহবাজ শরিফ

বাবা-মা চিকিৎসক, কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়েই ভবিষ্যত গড়বে জয়েন্টে প্রথম শাশ্বত

২১ জুন ভোর ৪ টে থেকেই চলবে মেট্রো, কোন কোন লাইনে মিলবে পরিষেবা?

কর্নাটকে বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেসের জয়-জয়কার, বিজেপির ঝুলিতে মাত্র ২ আসন

‘ডিম’ হামলার হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে আশ্রয় নিলেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার