দুঃস্থদের বস্ত্র নয়, দেওয়া হল বর্ণপরিচয়

মোবাইল, ল্য়াপটপ, ইংরাজি মিডিয়াম স্কুলের দাপটে বর্ণপরিচয় আজ বিলুপ্তির পথে। অথচ বাংলায় নিজের নাম লিখতে গেলেও শিখতে হয় অ, আ।

Share:

নিজস্ব প্রতিনিধি: মোবাইল, ল্য়াপটপ, ইংরাজি মিডিয়াম স্কুলের দাপটে বর্ণপরিচয় আজ বিলুপ্তির পথে। অথচ বাংলায় নিজের নাম লিখতে গেলেও শিখতে হয় অ, আ। এই ভাবনা নিয়েই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন একটু অন্যরকমভাবে পালন করল কৃষ্ণনগর শহর যুব তৃণমূল কংগ্রেস। এলাকার দুঃস্থ শিশুদের মধ্যে বিতরণ করা হল বর্ণপরিচয়।

রাজ্যের অন্যান্য জেলার মতোই নদিয়ার কৃষ্ণনগরে উদযাপন হল বিদ্যাসাগরের ২০১তম জন্মদিন। তবে একটু অন্যরকমভাবে। এলাকার গরিব পরিবারের শিশুদের হাতে তুলে দেওয়া হল বই, ড্রইং খাতা, রং পেন্সিল, স্কেল, রাবার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার সভাপতি জয়ন্ত সাহা, কৃষ্ণনগর শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি তন্ময় ঘোষ, সাধারণ সম্পাদক সম্রাট সিদ্ধা, সম্পাদক হিমাংশু পাইন। কৃষ্ণনগর পুরসভার ২৫ নং ওয়ার্ডের কো-অর্ডিনেটর দীপেন পাল, যুব ওয়ার্ড সভাপতি সুব্রত সাহা, মনোজিৎ মণ্ডল, মানবেন্দ্র ঘোষ, সুমন্ত সরকার, ৫ নম্বর ওয়ার্ডের যুব সহ-সভাপতি দেবায়ন রায় এবং তৃণমূল যুব কংগ্রেসের নেতৃত্ব ও সমর্থকগণ।

কৃষ্ণনগর শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি তন্ময় ঘোষ জানান, ‘মোবাইল, ল্যাপটপ, ইন্টারনেটের যুগে বাংলা ভাষা শেখার প্রথম ধাপ বর্ণপরিচয় আজ বিলুপ্তির পথে। এর ফলে নতুন প্রজন্ম বাংলা ভাষা শেখার এবং আত্মস্থ করার ক্ষেত্রে অনেকটাই নষ্ট হতে বসেছে। বাংলা ভাষা সঠিক ভাবে শিখতে গেলে বিদ্যাসাগরের রচিত বর্ণপরিচয় আমাদের কাছে সবার আগে গ্রহণযোগ্য। আর এই উদ্দেশেই আজ ছোট ছোট বাচ্চাদের হাতে তুলে দেওয়া হয় বর্ণপরিচয় পুস্তক।’

দিল্লিতে তাসের ঘরের মতো ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, ধ্বংসস্তুপ থেকে উদ্ধার চারজনকে

খুলনা গ্রাম পঞ্চায়েতের হাটগাছা হোস্টেলের ঘর থেকে উদ্ধার আমফান, বুলবুলের ত্রাণ সামগ্রী

হাসনাবাদে দেবত্ব সম্পত্তি দখল করে তৃণমূলের পার্টি অফিস, ভেঙে দেওয়ার দাবি তুললেন বাসিন্দারা

মিন্টো পার্কের হাসপাতালে নিয়ে যাওয়া হল আহত অভিষেককে

জাল এসসি সার্টিফিকেট দিয়ে স্ত্রীকে প্রধান বানানোর অভিযোগে গ্রেফতার বনগাঁর তৃণমূল নেতা

‘এই ধরনের ঘটনা অনভিপ্রেত’, অভিষেকের ওপর হামলায় মন্তব্য শমীকের

‘সিটি মেট্রো সার্ভিস’ চালু করতে উদ্যোগ রাজ্য সরকারের, রিপোর্ট তৈরির নির্দেশ মুখ্যমন্ত্রীর

রবিবার বৃষ্টিতে ফাইনাল ভেস্তে গেলে IPL চ্যাম্পিয়ন কারা হবে?

এশিয়ান গেমসে অংশ নেওয়া হচ্ছে না বিনেশ ফোগাটের, ট্রায়ালে হেরে গেলেন

‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য তৈরি, হুঙ্কার সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর

দিল্লি-মুম্বইতে বিস্ফোরণের ছক বানচাল, দাউদ ও আইএসআই যোগ সন্দেহে গ্রেফতার ৯ জঙ্গি

আইপিএল ফাইনালের দর্শকদের জন্য বাড়তি বিমান চালাবে আকাশা এয়ার

সোনারপুরে নিহত কর্মীর বাড়িতে যেতে গিয়ে চড় – কিল -ঘুষি খেলেন অভিষেক

‘‌রাজ্য ভাসলেই ডিভিসিকে দুষত তৃণমূল’‌, বর্ষার আগেই বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রীর