২০২৪ সালে দুর্গাপুজোয় ১৬দিন ছুটি রাজ্য সরকারি কর্মচারিদের

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত হল ২০২৪ সালের পশ্চিমবঙ্গ সরকারের ছুটির (Government Holiday) তালিকা। আগামী বছর সরকারি কর্মচারীরা ( Government Employee) ছুটি পাবেন ৪৫ দিন । এ ছাড়া নিয়ম অনুযায়ী অন্য ছুটি তো রয়েছে। তবে বেশ কিছু ছুটি রবিবারের জন্য হাতছাড়া হচ্ছে সরকারি কর্মীদের। শুধু তাই নয় একই দিনে দুটি ছুটি থাকায় কিছু ছুটি হাতছাড়া হচ্ছে সরকারি অফিসকর্মীদের। এই নিয়ে বৃহস্পতিবারই নির্দেশিকা জারি করেছে নবান্ন। তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।

২০২৪ সালের ক্যালেন্ডারে দেখা গিয়েছে বাংলা নববর্ষ ১৪ এপ্রিল, ডঃ বি আর আম্বেদকরের জন্মদিনও একই দিনে। সরস্বতী পুজো, ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিন-১৪ ফেব্রুয়ারি, বিরসা মুন্ডার জন্মদিন-গুরুনানকের জন্মদিন ১৫নভেম্বর। এই কারনেই অনেক ছুটিই নষ্ট হয়েছে সরকারি কর্মীদের। ফলে সরকারি কর্মীদের ঘুরতে যাওয়ার প্ল্যান করতে অনেকটাই সুবিধা হবে। তবুও হিসাব অনুসারে সরকারি কর্মচারীদের ছুটি থাকবে প্রায় দেড় মাস ।

প্রসঙ্গত,২০২৪ সালে দুর্গাপুজোর ছুটির তালিকা অনুসারে টানা ১৬ দিন ছুটি পাবে সরকারি কর্মচারীরা। পুজোর (Durga Pujo) ছুটি পড়বে ৭ তারিখ থেকে । ১৮ অক্টোবর পর্যন্ত টানা ছুটি। ষষ্ঠী থেকে খাতায় কলমে ছুটি হলেও দ্বিতীয়া থেকেই কার্যত ছুটি পড়ে যাচ্ছে। কারণ দ্বিতীয়া ও তৃতীয়া যথাক্রমে শনিবার ও রবিবার। ৭ অক্টোবর সোমবার চতুর্থী। ১২ অক্টোবর দশমী শনিবার। ১৩ তারিখ এমনিই রবিবার। ১৪ ও ১৫ অক্টোবর ছুটি। ১৬ তারিখ থেকে আবার তিনদিন অর্থাৎ ১৮ তারিখ পর্যন্ত লক্ষ্মীপুজোর ছুটি। ১৮ তারিখ শুক্রবার। এরপর আবার শনিবার রবিবার ছুটি।এছাড়াও রাজ্যে শিবরাত্রি, শবেবরাত, রাখিবন্ধন, জন্মাষ্টমী, ভাইফোঁটা, ছটপুজো-সহ একাধিক উৎসবে ছুটি থাকে। এমনকী দুর্গাপুজো, কালীপুজো, করমপুজোয় অতিরিক্ত ছুটি পেয়ে থাকেন সরকারি কর্মচারীরা।

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ