শালিমার-পুরী ধৌলি এক্সপ্রেসে আচমকা কালো ধোঁয়া, আতঙ্কে যাত্রীরা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফের ট্রেনে ভয়াবহ অগ্নিকান্ড। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে আপ শালিমার-পুরী ধৌলি এক্সপ্রেসে। জানা গিয়েছে ,সোমবার সকাল পৌনে দশটা নাগাদ আন্দুল স্টেশন পার হওয়ার সময়ই আচমকাই দেখা যায় আগুনের শিখা। সেই শিখা দেখে আতঙ্কিত হয়ে পড়ে যাত্রীরা। তবে কিছু ক্ষণের মধ্যে ট্রেনটি থেমে যায় এবং যাত্রীরা অনেকেই ট্রেন থেকে নেমে পড়েন।

যাত্রীদের মাধ্যমে জানা গিয়েছে , ট্রেনের জেনারেল কোচের তৃতীয় বগির নিচ থেকে ধোঁয়া বের হতে প্রথম দেখা যায়। তবে এই ঘটনার পরেই ঘটনাস্থলে পৌছায় রেল কর্মীরা। এরপর তারাই দ্রুত আগুন নিভিয়ে ফেলেন। তবে আধ ঘন্টা পর স্বাভাবিক হয় ট্রেন চলাচল। তবে কোন প্রাণহানির খবর পাওয়া যায়নি । প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, চাকার ব্রেকের ঘর্ষণের কারণেই এই বিপত্তি ঘটে।

রেল কর্তৃপক্ষের তরফে জানান হয়েছে,’ ট্রেনে আগুন লাগেনি। এটা ব্রেক বাইন্ডিংয়ের ঘটনা, যা খুবই সাধারণ। এর ফলে ব্রেক চাকার সঙ্গে আটকে যায়। যাত্রীরা সবাই সুস্থ রয়েছেন।’ তবে পুরো ঘটনাটি নিয়ে আবারও প্রশ্ন উঠছে রেলের যাত্রী সুরক্ষা নিয়ে। বর্তমানে লাগাতার লেগে আছে ট্রেন দুর্ঘটনা । যাতে প্রাণ হারাচ্ছেন যাত্রীরা। তবুও রেল এখনও পর্যন্ত সতর্ক না হওয়ায় বাড়ছে উদ্বেগ। ট্রেন যাত্রীদের মধ্যে তৈরি হচ্ছে আতঙ্ক।

 

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন

দীপাবলির আগে মোদির সঙ্গে সাক্ষাৎ সূর্যকুমারের পরিবারের, খুদের ভজন শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী

সন্দেশখালিতে ছেলের সামনেই মায়ের শ্লীলতাহানি, পুলিশের জালে শাহজাহানের শাগরেদ

রিলস স্ক্রোল করা বন্ধ করতে পারছেন না? জেনে নিন এই সহজ কৌশল

আঘাতের পর ফের ওয়ার্কআউট! জানুন হাঁটু সুরক্ষিত রাখার সহজ উপায়

সিজারের পর প্রসূতির পেটে তুলো-সুতো থাকার অভিযোগ, কাঠগড়ায় চিকিৎসক

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

শান্তিনিকেতনের পৌষমেলায় এবারও অনলাইনে স্টল বুকিং, থাকছে বিশেষ শর্ত

লুঙ্গি কিংবা বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

দীপাবলির আগে অমিতাভের ‘জলসা’য় বোমা হামলার হুমকি!

কালীপুজোর আগে দুঃসংবাদ, চাকরি হারালেন এক হাজারের বেশি যোগ্য শিক্ষাকর্মী

সর্ষে অতীত, এবার ভাত পাতে রাখুন পোস্ত পাবদা, রইল রেসিপি

অল্প তেলেই বানিয়ে ফেলুন ফুলকপি পাতুরি, ভাত বা পরোটার সঙ্গে জমে যাবে

শনিতে এসআইআরের বিরুদ্ধে পথে নামছেন প্রকাশ রাজ