ফের শুরু খেলা, ২০ ওভার শেষে দক্ষিণ আফ্রিকা ৬৭/৪

Share:

নিজস্ব প্রতিনিধি: বৃষ্টির কারণে ইডেন গার্ডেন্সে মাঝপথেই থমকে  গিয়েছিল অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার মধ্যে বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ। ওই সময়ে  ১৪ ওভারে চার উইকেট হারিয়ে ৪৪ রান তুলেছিল প্রোটিয়ারা। বৃষ্টি থামার পরে ফের শুরু হয়েছে ম্যাচ। ২০ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার রান ৪ উইকেটে ৬৭। ক্রিজে রয়েছেন ডেভিড মিলার (২৯) ও হাইনরিখ ক্লাসেন (১৪)। 

বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হয়েছে পাঁচ বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন দক্ষিন আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তাঁর ওই সিদ্ধান্তে চমকে গিয়েছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। কেননা, ইডেনের পিচের যা চরিত্র তাতে টসে জিতে প্রথমে বিপক্ষকে ব্যাটিং করতে পাঠানো উচিত ছিল। স্পিন সহায়ক পিচের কথা মাথায় রেখে হয়তো প্রথম ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বাভুমা। কিন্তু মেঘলা আবহাওয়ার সুযোগ নিয়ে প্রথম থেকেই আগুন ঝরাতে থাকেন দুই অজি পেসার মিচেল স্টার্ক ও জস হ্যাজলউড।

প্রথম ওভারের শেষ বলে শূন্য রানে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমাকে সাজঘরে ফেরান মিচেল স্টার্ক। সেই ধাক্কা সামাল দেওয়ার আগেই বিশ্বকাপে দুরন্ত ছন্দে থাকা প্রোটিয়া ওপেনার কুইন্টন ডি কক-কে (৩) ফিরিয়ে দেন হ্যাজলউড। ১১তম ওভারে প্রোটিয়াদের বড় ভরসা তথা হিটম্যান আইডেন মার্করামকে (১০) ফিরিয়ে জোর ধাক্কা দেন স্টার্ক। পরের ওভারে রাশি ভ্যান ডার ডুসেনকে (৬) ফিরিয়ে কার্যত প্রোটিয়াদের ব্যাটিং মেরুদণ্ড ভেঙে দেন হ্যাজলউড। ২৪ রানের মধ্যে চার উইকেট হারিয়ে চরম বিপাকে পড়ে প্রোটিয়ারা। পঞ্চম উইকেটে জুটি বেঁধে সতর্কভাবে খেলে সেই ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা চালাচ্ছেন হাইনরিখ ক্লাসেন ও ডেভিড মিলার। 

খালি পকেটেই দামি উপহারের শখ! প্রেমিকাকে খুশি করতে গিয়ে শ্রীঘরে কিশোর

দিল্লি অগ্নিকাণ্ড: জীবন বাঁচাতে দোতলা থেকে ঝাঁপ দুই মহিলার, ভাইরাল ভিডিও

৬১-তে তৃতীয় বিয়ে, আগামী মাসেই প্রেমিকা গৌরীর সঙ্গে সাতপাকে বাঁধা পড়বেন আমির

পুলিশের চোখে ধুলো দিয়ে চলন্ত প্রিজন ভ্যান থেকে চম্পট দাগি আসামি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

সামান্য পারিবারিক কলহের জেরে স্ত্রীকে গলা কেটে খুন পাষণ্ড স্বামীর

শ্লীলতাহানি ও বাড়ি দখলের অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার

আইপিএলের পর দ্বিগুণ বৈভবের ব্র্যান্ড ভ্যালু, বিজ্ঞাপনের জন্য কত নিচ্ছেন জানেন?

‘টাকা দিয়ে অযোগ্যরা কাজ পেয়েছেন’, টলিউডে শুরু হচ্ছে SIR, বড় ঘোষণা পাপিয়ার

তৃণমূলে ফাটল আরও চওড়া, শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে হাজির ফিরহাদ-কুণাল

চালু হল ‘অন্নপূর্ণা যোজনা’র অনলাইন পোর্টাল, জেনে নিন আবেদন পদ্ধতি

দিল্লিতে রেস্তোরাঁয় বিধ্বংসী অগ্নিকাণ্ড, ঝলসে মৃত্যু ২১ জনের

‘আসি যাই, মাইনে পাই’ দিন‌ শেষ, কর্মীদের হাজিরা নিয়ে কড়া বার্তা অর্থ দফতরের

বুধেই ২৮ লক্ষের বেশি অ্যাকাউন্টে ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা, জানালেন মুখ্যমন্ত্রী

দলের সব কমিটি-সংগঠন ভেঙে বড় বার্তা দিল তৃণমূল কংগ্রেস