ঘূর্ণিঝড় ‘মিধিলি’ প্রভাব কমতেই স্বাভাবিক ছন্দে ফিরলো দিঘা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  বাংলাদেশের বরিশালের খেপুপাড়া দিয়ে স্থলভূমিতে ঢুকেছে ঘূর্ণিঝড় মিধিলি। তবে এই ঘূর্ণিঝড়ের কারণে দক্ষিণবঙ্গে আর দুর্যোগের কোনও আশঙ্কা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে ঘূর্ণিঝড়ের প্রভাবে কলকাতা- সহ দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ, সঙ্গে ঝোড়ো হাওয়া। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। হাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণিঝড় সরে যাওয়ার কারণে রাজ্যের  তাপমাত্রা কয়েক ডিগ্রি কমবে।

শুক্রবার সকালে পাওয়া রিপোর্ট অনুযায়ী, দিঘা থেকে মাত্র ২০০ কিলোমিটার দূরে অবস্থান করছে সাইক্লোন মিধিলি। সকাল থেকেই দিঘা শঙ্করপুর সমুদ্র উপকূল সম্পূর্ণ ফাঁকা করে দেওয়া হয়েছিল। দিঘার সৈকতে দফায় দফায় প্রশাসনের তরফে মাইকিং করা হচ্ছিল। পাশাপাশি পর্যটকদের সমুদ্র সৈকতে যেতেও নিষেধ জারি করা হয়েছিল। সেজন্য নজরদারি রয়েছে উপকূলে। মৎস্যজীবীদের সজাগ থাকতে বলা হয়েছে।   শনিবার ঘূর্ণিঝড় সরে যেতেই পুরানো ছন্দে ফিরে এল দিঘা।

এদিন  সকাল থেকেই ফুরফুরে আবহাওয়া দিঘার সমুদ্রে সৈকতে। এদিন সকাল থেকেই আবহাওয়া অনেকটাই উন্নতি ঘটেছে। মেঘমুক্ত আকাশ, রোদ ঝলমলে পরিবেশে স্বাভাবিকভাবে আনন্দে দিশেহারা পর্যটকরা।  বিপর্যয় মোকাবিলা দফতরের এক কর্মী বলেন, জোয়ারে পর্যটকদের নামে দেওয়া হচ্ছে না। দিঘায় আবহাওয়ায় অনেকটাই বদলে গিয়েছে। তবুও আমরা সবসময় সতর্ক রয়েছি।‘ তবে  পর্যটকদের সমুদ্রে নামার জন্য নিষেধ করা হলেও এখন আর সেই নিষেধ নেই। এরফলে বেশ আনন্দিত দিঘার পর্যটকেরা।

সমস্যা কাটিয়ে নৈহাটির বড় মায়ের মন্দিরে আবার শুরু হল ভোগ বিতরণ

অবশেষে কাটল অচলাবস্থা, ঝালদা পুরসভার নয়া পুরপ্রধান হলেন বিজয় কান্দু

নেশার কারবারের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা শুভেন্দুর

সেপ্টেম্বরের টাকা ঢোকার আগে অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা শুভেন্দুর

সাইকেল থেকে নেমে গৌরাঙ্গ সেতু থেকে ঝাঁপ যুবকের, স্পিডবোট নামিয়ে তল্লাশি পুলিশের

মর্মান্তিক! ঘুমন্ত অবস্থায় মাটির দেওয়াল চাপা পড়ে বাঁকুড়ায় মৃত্যু দম্পতির

প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় বাড়ির বউকে দেখলেন শ্বশুর বাড়ির সদস্যরা, তারপর…

‘কার্ল মার্ক্সের উক্তির উপর চুনকাম করতে পুরকর্মীদের সঙ্গে পুলিশ আসবে জানতাম না’: যাদবপুরের উপাচার্য

অপারেশন সিঁদুরে সামলেছেন দায়িত্ব, রাম মন্দিরের প্রথম CEO অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল

খাবারের গুণমান নিয়ে কড়া প্রশাসন, সল্টলেকের শপিং মলে অভিযানে বন্ধ চাটের দোকান

নেপালে ভয়াবহ বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১,১২৭, এখনও নিখোঁজ প্রায় ৫ হাজার

মর্মান্তিক! ডোমজুড়ে রাস্তার জমা জমে পড়ে মৃত্যু যুবকের

জোর ধাক্কা খেলেন গিল- বুমরাহরা, আইসিসির ক্রমতালিকায় জায়গা হারালেন দুই ক্রিকেটার

কঙ্গোতে ভয়াবহ ইবোলা সংক্রমণে মৃতের সংখ্যা ছাড়াল ৩,০০০, আতঙ্ক বাড়ছে বিশ্বজুড়ে