বাবুলের আসানসোলে কে! দৌড়ে এগিয়ে সায়নী-আজাদ

কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে বাদ পড়ার পরেই বিদ্রোহ ঘোষণা করেন বাবুল সুপ্রিয়। ফেসবুক পোস্টে কিংবা টুইটারে বিজেপির রাজ্যের নেতাদের বিরুদ্ধে তোপ দাগেন বাবুল

Share:

নিজস্ব প্রতিনিধি: কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে বাদ পড়ার পরেই বিদ্রোহ ঘোষণা করেন বাবুল সুপ্রিয়। ফেসবুক পোস্টে কিংবা টুইটারে বিজেপির রাজ্যের নেতাদের বিরুদ্ধে তোপ দাগেন বাবুল। প্রতিমন্ত্রী খুইয়ে বিমর্ষ হয়ে পড়েন আসানসোলের সাংসদ। সিদ্ধান্ত নেন রাজনীতি থেকে ‘সন্ন্যাস’ নেবেন, থাকবেন গান-বাজনা নিয়ে। এমনকি সাংসদ পদ থেকেও পদত্যাগ করার ইচ্ছাপ্রকাশ করেন। কিন্তু বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার সঙ্গে আলোচনা করে সাংসদ পদ থেকে যান। তারপরেই চমক দিয়ে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ফুল বদল করেন বাবুল। জানিয়ে দেন তিনি সেরা একাদশের খেলোয়াড়, রিজার্ভ বেঞ্চে বসে থাকবেন না। তারপরেই সাংসদ পদে পদত্যাগ করেন বাবুল, চিঠি পাঠান লোকসভার স্পিকার ওম বিড়লাকে। আর সোমবার শীতকালীন অধিবেশনে আনুষ্ঠানিক ভাবে বাবুলের সাংসদ পদে ইস্তফা পত্র গ্রহণ করেন স্পিকার ওম বিড়লা।

এর ফলেই বাবুলের ছেড়ে যাওয়া আসানসোল আসনে উপনির্বাচন হবে এটা আর বলার অবকাশ রাখেনা। আর সেই আসনের দিকেই তাকিয়ে রাজ্যের রাজনৈতিক মহল। কে হবে তৃণমূলের আসানসোলের সাংসদ প্রার্থী? ইতিমধ্যেই ওই আসনে প্রার্থী হিসেবে নাম উঠে আসছে তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সায়নী ঘোষ ও সদ্য তৃণমূলে যোগ দেওয়া প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদের। বিজেপির তরফে আসানসোলের প্রাক্তন মেয়র জীতেন্দ্র তিওয়ারির নাম একপ্রকার নিশ্চিত বলাই চলে। তৃণমূলের তরফে রয়েছে দুটি নাম। সম্প্রতি যুবনেত্রী সায়নীর রাজ্য রাজনীতিতে উত্থান ও ত্রিপুরার অশান্তিতে জাতীয় মুখ হয়ে উঠেছেন এই অভিনেত্রী। এছাড়াও একুশের বিধানসভা নির্বাচনে আসানসোল দক্ষিণে তৃণমূলের তরফে প্রার্থী হয়েছিলেন সায়নী। রাজনীতিতে আনকোরা অভিনেত্রী সায়নী এখন বঙ্গ তথা জাতীয় রাজনীতির পরিচিত মুখ। তাই তাঁকে লোকসভায় পাঠিয়ে বিশেষ বার্তা দিতে পারে তৃণমূল নেতৃত্ব।

আবার আর এক সূত্রের দাবি, সদ্য তৃণমূলে যোগ দেওয়া প্রাক্তন বিজেপি সাংসদ কীর্তি আজাদ হতে পারেন আসানসোলের প্রার্থী। কারণ সর্বভারতীয় স্তরে পরিচিতি রয়েছে কীর্তির। রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড রয়েছে, এমনকি নিজেও একাধিকবার সাংসদ ছিলেন। আসানসোলে হিন্দি ভাষাভাষি মানুষের বাস রয়েছে, সহজ হবে জনসংযোগে। প্রাক্তন বিশ্বকাপার ভারতীয় ক্রিকেটে, তাই সায়নীর থেকেও সাংসদ প্রার্থী হিসেবে এগিয়ে রয়েছেন কীর্তিই। তবে সবটাই সিদ্ধান্ত তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেবেন। যেহেতু আর সাংসদ পদে দাঁড়াতে চাইছেন না বাবুল। তাই আসানসোলের উপনির্বাচনে সায়নী ও কীর্তির মধ্যে প্রার্থী হওয়ার নামে জল্পনা চলছে।

রিলস স্ক্রোল করা বন্ধ করতে পারছেন না? জেনে নিন এই সহজ কৌশল

আঘাতের পর ফের ওয়ার্কআউট! জানুন হাঁটু সুরক্ষিত রাখার সহজ উপায়

সিজারের পর প্রসূতির পেটে তুলো-সুতো থাকার অভিযোগ, কাঠগড়ায় চিকিৎসক

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

শান্তিনিকেতনের পৌষমেলায় এবারও অনলাইনে স্টল বুকিং, থাকছে বিশেষ শর্ত

স্বাদ ও পুষ্টির দারুণ ভারসাম্য! ঘরেই তৈরি করুন জনপ্রিয় বিবিমবাপ

পিচের রাস্তা যেন ক্যানভাস! ফাটাকেষ্টর কালীপুজোয় আলপনা আঁকলেন ১০০ শিল্পী

লুঙ্গি কিংবা বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

দীপাবলির আগে অমিতাভের ‘জলসা’য় বোমা হামলার হুমকি!

কালীপুজোর আগে দুঃসংবাদ, চাকরি হারালেন এক হাজারের বেশি যোগ্য শিক্ষাকর্মী

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

সর্ষে অতীত, এবার ভাত পাতে রাখুন পোস্ত পাবদা, রইল রেসিপি

অল্প তেলেই বানিয়ে ফেলুন ফুলকপি পাতুরি, ভাত বা পরোটার সঙ্গে জমে যাবে

শনিতে এসআইআরের বিরুদ্ধে পথে নামছেন প্রকাশ রাজ