চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মহুয়া মৈত্রের বিরুদ্ধে তদন্ত শুরু সিবিআইয়ের

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: টাকা নিয়ে সংসদে প্রশ্ন তোলার অভিযোগে কৃষ্ণনগরের তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে প্রাথমিক তদন্ত শুরু করল সিবিআই। লোকপাল কমিটির সুপারিশেই ওই তদন্ত শুরু হয়েছে বলে শনিবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এক আধিকারিক জানিয়েছেন। যদিও সিবিআইয়ের প্রাথমিক তদন্ত শুরুকে গুরুত্বই দিচ্ছেন না কৃষ্ণনগরের তৃণমূল কংগ্রেস সাংসদ।

গত অক্টোবর মাসে মহুয়া মৈত্রের বিরুদ্ধে টাকা নিয়ে সংসদে প্রশ্ন তোলার অভিযোগ তোলেন ‘গুন্ডামিতে অভিযুক্ত’ বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। তার অভিযোগ, সাংসদ হিসেবে পাওয়া সংসদের লগ ইন আইডি এবং পাসওয়ার্ড দুবাই নিবাসী ব্যবসায়ী দর্শন হিরানন্দানিকে দিয়েছেন তৃণমূল সাংসদ। এমনকি দুবাই নিবাসী ব্যবসায়ীর নির্দেশেই সংসদের অন্দরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও শিল্পপতি গৌতম আদানিকে জড়িয়ে প্রশ্ন করেছেন।

ওই অভিযোগ ঘিরে হইচই শুরু হয়। বেনজির ত‍ৎপরতায় বৈঠকে বসে লোকসভার এথিক্স কমিটি। ওই কমিটি সাংসদপদ থেকে মহুয়াকে বহিষ্কারের জন্য লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে সুপারিশও করেছে। বিজেপির পক্ষ থেকে অভিযোগ তোলার পরে সক্রিয় হয়ে আসরে নামে মোদি সরকারের ‘বিশ্বস্ত’ লোকপাল কমিটি। ওই কমিটির পক্ষ থেকে সিবিআইকে বিষয়টি নিয়ে তদন্ত করার সুপারিশ করা হয়। সেই সুপারিশ মেনে কৃষ্ণনগরের তৃণমূল কংগ্রেস সাংসদের বিরুদ্ধে প্রাথমিক তদন্ত শুরু করেছে সিবিআই। তবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইন অনুযায়ী, প্রাথমিক তদন্তের সময়ে অভিযুক্তের বাড়িতে তল্লাশি চালানো যায় না। এমনকি গ্রেফতারও করা যায় না। প্রাথমিক তদন্তের পরে যদি তদন্তকারীরা মনে করেন, তাহলে ফৌজদারি অপরাধের দায়ে মামলা দায়ের করে পূঙ্গ তদন্তে নামতে পারেন।

গত বৃহস্পতিবার প্রথমবার নীরবতা ভেঙে টাকা নিয়ে প্রশ্নকাণ্ডে অভিযুক্ত দলীয় সাংসদ মহুয়ার পাশেই দাঁড়িয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ ছিল, ‘মহুয়া মৈত্রকে পরিকল্পনাভাবে ফাঁসানো হয়েছে। এতদিন সংসদের ভিতরে যা বলছিলেন, এখন থেকে সংসদের বাইরে প্রতিদিন সাংবাদিক সম্মেলন করে একই কথা বলবে।’

Published by:

Share Link:

More Releted News:

‘‌যেখানে ক্ষমতা নিরঙ্কুশ, সেখানে পরিণাম ঐচ্ছিক’‌, অভিষেকের নিশানায় মধ্যপ্রদেশের বিধায়কের ছেলে

ভারত ও এশিয়ার ধনীতম ব্যক্তিদের তালিকায় বড় পরিবর্তন! মুকেশ আম্বানি নয়, শীর্ষে কে?

আসন পুনর্বিন্যাস বিল পাস হলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে ডিএমকে

পোল্ট্রি ফ্রার্মে আগুন! ঝলসে গেল ৪ হাজার মুরগি, ‘তন্দুরি চিকেন’ নিতে হুড়োহুড়ি গ্রামবাসীদের

দেওরের প্রেমে অন্ধ হয়ে স্বামীকে খুন স্ত্রীর, গ্রেফতার ২

‘আমাকে ওঁর সঙ্গে বিয়ে দাও, নাহলে…’ BSNL-এর টাওয়ারের চূড়ায় উঠে যা করল নাবালিকা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ