আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

জমি বিবাদের জেরে পারিবারিক অশান্তি, আক্রান্ত আশাকর্মী ও দুই মেয়ে

নিজস্ব প্রতিনিধি, মালদা: জমি নিয়ে বিবাদ, তার জেরেই আক্রান্ত এক আশাকর্মী ও তাঁর দুই মেয়ে। তিনজনই মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মালদা জেলার রতুয়া থানার পশ্চিম রুকুন্দিপুর গ্রামে। ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে।

স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, শাহনাজ পারভীন (৫৫) আশাকর্মী। তাঁর দুই কলেজ পড়ুয়া মেয়েকে নিয়ে থাকেন। ডেজি পারভীন (২২) চাঁচোল কলেজে এমএ পাঠরতা এবং নাসরিন পারভীন (১৯) সামসি কলেজে বিএ প্রথম বর্ষের ছাত্রী। তাঁদের বাবা কয়েক বছর আগে মারা গিয়েছেন। তবে পারিবারিক সূত্রে জমি জায়গা রয়েছে। কিন্তু এই জমি নিয়েই দীর্ঘদিন বিবাদ চলছে কাকা মীর আইযুব আলির সঙ্গে। শাহনাজ পারভীনের দাবি, দীর্ঘদিন ধরেই তাঁর দেওর মীর আইযুব আলি তাঁদের জমি দখল করতে চাইছেন। তাঁদের অসহায়তার সুযোগ নিয়ে মাঝে মধ্যেই আক্রমণ চালায় তাঁর দেওর ও দলবল। তাঁর দুই কলেজ পড়ুয়া মেয়েদের শ্লীলতাহানি ও মারধরও করেছে।

সোমবার রাতেও কয়েকজন দুস্কৃতি ও তাঁর দেওর তাদের ঘরে চড়াও হয়। বাড়ি ভাঙচুর করার পাশাপাশি দুই মেয়ে ও আশাকর্মী শাহনাজ পারভীনকে মারধর ও শ্লীলতাহানি করে। তাঁদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে সকলে চম্পট দেয়। এরপর প্রতিবেশীরাই তিনজনকে হাসপাতালে ভর্তি করেন। পরে ওই আশাকর্মী রতুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এরপর পুলিশ দুজনকে আটক করেছে। মূল অভিযুক্ত পলাতক। ফলে দুই কলেজ পড়ুয়া মেয়েকে নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন ওই আশাকর্মী।

Published by:

Share Link:

More Releted News:

ভোট মিটতেই কলকাতা ও রাজ্য পুলিশকে দরাজ সার্টিফিকেট দিলীপের

অপেক্ষার অবসান! আজই প্রকাশিত ICSE এবং ISC পরীক্ষার ফল, কীভাবে দেখবেন রেজাল্ট?

সতর্ক হোন, ১ মে থেকে বদলে যাচ্ছে রান্নার গ্যাস বুকিংয়ের নিয়ম

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড়-বৃষ্টি, জারি কমলা সতর্কতা!

নির্বাচন মিটতেই কালবৈশাখীর দাপট! দুর্যোগের দিনে ভোটকর্মীদের পাশে রেল

ভোট মিটলেও রাজ্যে আইনশৃঙ্খলা সামলাতে ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ