আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

গরমকে হার মানিয়ে বিয়ের শোভাযাত্রায় চলল ‘মোবাইল কুলার’, শোরগোল নেটদুনিয়ায়

নিজস্ব প্রতিনিধি: বৈশাখের কাঠফাটা রোদে যখন পিচগলা রাস্তা দিয়ে হাঁটাই দায়, তখন একদল বরযাত্রী বুক ফুলিয়ে নাচছেন ডিজের তালে! ভাবছেন তো, এই প্রচণ্ড গরমে তারা কি ভিনগ্রহের প্রাণী? আজ্ঞে না, মধ্যপ্রদেশের রাজপথে ঘাম ঝরানো রোদের দর্প চূর্ণ করতে বরযাত্রীরা নামিয়েছিলেন এমন এক ‘গোপন অস্ত্র’, যার দাপটে সূর্যদেবও বোধহয় খানিক থতমত খেয়ে গেছেন। কনের বাড়ির দরজায় পৌঁছনোর আগেই এই বিয়ের আসর এখন ইন্টারনেটে ভাইরাল, আর তার নেপথ্যে রয়েছে এক অভাবনীয় ‘ঠান্ডা’ রহস্য!

মধ্যপ্রদেশের দেওয়াস শহরে সম্প্রতি একটি বিয়ের শোভাযাত্রায় দেখা যায় এক ভিন্নধর্মী আয়োজন। তীব্র রোদ আর দাবদাহকে উপেক্ষা করে বরযাত্রীরা এমন এক কৌশল ব্যবহার করেছেন, যা এখন ব্যাপক আলোচনার বিষয়। চলন্ত কুলারের সঙ্গে ডিজের তালে নেচে বিয়ের আনন্দ উপভোগ করার এই দৃশ্য দেখে অবাক হয়েছেন অনেকেই। গরমের হাত থেকে রেহাই পেতে বরযাত্রীরা শুধু গান-বাজনা বা আলোর সাজসজ্জার উপর নির্ভর করেননি, বরং ব্যবহার করেছেন চাকার ওপর বসানো কুলার। এই কুলারগুলো শোভাযাত্রার সঙ্গে সঙ্গে রাস্তায় এগিয়ে চলছিল এবং বরযাত্রীদের ঠান্ডা হওয়া দিচ্ছিল।

আরও পড়ুন: রানওয়ে নয়, এবার জলেই ল্যান্ডিং! ভারতে শুরু হতে চলেছে প্রথম বাণিজ্যিক সি-প্লেন পরিষেবা

শোভাযাত্রায় ডিজের তালে নাচতে থাকা অতিথিদের পাশে পাশাপাশি চলছিল মোবাইল কুলার। কুলারের ঠান্ডা হাওয়ায় গরমের কষ্ট অনেকটাই কমে যায়, ফলে বরযাত্রীদের উৎসবের আনন্দে কোনও ঘাটতি পড়েনি। তীব্র রোদ উপেক্ষা করেই সবাই নাচ, গান এবং আনন্দে মেতে ওঠেন। এই অভিনব আয়োজন পথচলতি মানুষদেরও আকৃষ্ট করে। অনেকেই রাস্তার পাশে দাঁড়িয়ে পুরো দৃশ্য উপভোগ করেন এবং নিজেদের মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন। পরে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে যায়। অনেকে এই কৌশলকে ‘দেশি জুগাড়’-এর অসাধারণ উদাহরণ বলেও মন্তব্য করেছেন।

ভারতীয় বিয়ের অনুষ্ঠান বরাবরই রঙিন এবং আড়ম্বরপূর্ণ হয়ে থাকে। তবে এই শোভাযাত্রা দেখিয়ে দিয়েছে, শুধু জাঁকজমক নয়, পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার বুদ্ধিও উৎসবকে আরও স্মরণীয় করে তুলতে পারে। প্রচণ্ড গরমের মধ্যেও আনন্দকে ধরে রাখতে এই অভিনব উদ্যোগ এখন অনেকের কাছেই অনুপ্রেরণা হয়ে উঠেছে।

Published by:

Share Link:

More Releted News:

ভোট মিটতেই জামিন পেলেন আই-প্যাক কর্তা বিনেশ চান্দেল

অনলাইন গেমিংয়ে বিপুল লোকসান, নিজেকে বাঁচাতে যা করলেন যুবক…

অপেক্ষার অবসান! আজই প্রকাশিত ICSE এবং ISC পরীক্ষার ফল, কীভাবে দেখবেন রেজাল্ট?

রানওয়ে নয়, এবার জলেই ল্যান্ডিং! ভারতে শুরু হতে চলেছে প্রথম বাণিজ্যিক সি-প্লেন পরিষেবা

সতর্ক হোন, ১ মে থেকে বদলে যাচ্ছে রান্নার গ্যাস বুকিংয়ের নিয়ম

বৈষ্ণোদেবীকে দর্শন করে ফেরার পথে গাড়িতে আগুন, পুড়ে ছাই ৫ জন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ