লক্ষাধিক মানুষকে সাক্ষী রেখে তেলঙ্গানার মুখ্যমন্ত্রী পদে শপথ রেবন্থের

Share:

নিজস্ব প্রতিনিধি, হায়দরাবাদ: লালবাহাদুর স্টেডিয়ামে লক্ষাধিক মানুষের উপস্থিতিতে বৃহস্পতিবার দুপুরে তেলঙ্গানার মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন রেবন্থ রেড্ডি। শপথ গ্রহণের আগে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধি, রাহুল গান্ধি এবং প্রিয়াঙ্কা গান্ধিকে নিয়ে খোলা জিপে স্টেডিয়ামের চারদিকে চক্কর কেটে সাধারণ মানুষের শুভেচ্ছা ও আশীর্বাদও গ্রহণ করেন তিনি। তেলঙ্গানার নয়া মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে রাজ্যের উন্নয়নে সব রকমের সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।

লালবাহাদুর স্টেডিয়ামে ৩০ হাজার দর্শকের বসার ব্যবস্থা রয়েছে। কিন্তু সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষাধিক কংগ্রেস কর্মী ও সমর্থক হাজির হন রাজ্যে দলের মুখ্যমন্ত্রীর শপথগ্রহণের ঐতিহাসিক মুহুর্তের সাক্ষী থাকতে। ৫৪ বছর বয়সী রাজ্যের নয়া মুখ্যমন্ত্রী রেবন্থ রেড্ডি মঞ্চে উঠতেই ‘টাইগার’, ‘টাইগার’ শ্লোগানে কেঁপে ওঠে আকাশ-বাতাস। দক্ষিণী রাজ্যে দলকে ক্ষমতায় আনতে ভোটপ্রচারে কোমর কষে ঝাঁপিয়েছিলেন রাহুল গান্ধি ও প্রিয়াঙ্কা গান্ধি। দুজনেই হাজির ছিলেন শপথ অনুষ্ঠানে। অসুস্থ শরীর নিয়ে হাজির হয়েছিলেন তেলঙ্গানাবাসীদের কাছে ‘সোনিয়া আম্মা’ হিসাবে পরিচিত প্রাক্তন কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধি। ইউপিএ জমানায় তেলঙ্গানাকে আলাদা রাজ্যের মর্যাদা দেওয়া হয়েছিল। আর ওই মর্যাদা দেওয়ার প্রধান কাণ্ডারীই ছিলেন ত‍ৎকালীন ইউপিএ চেয়ারপার্সন।

শারীরিক অসুস্থতার কারণে বিধানসভা ভোটের প্রচারে তেলঙ্গানায় আসতে পারেননি সোনিয়া। কিন্তু ভোট প্রচারের শেষ দিনেই এক আবেগপূর্ণ ভিডিয়ো বার্তা দিয়েছিলেন। ওই বার্তায় রাজ্যে সরকার গড়তে কংগ্রেসকে ভোট দেওয়ার আর্জি জানিয়েছিলেন। সেই আর্জিতে সাড়াও দিয়েছিলেন তেলঙ্গানাবাসী। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, ‘মুখ্যমন্ত্রী পদে রেবন্থ রেড্ডির মতো তরুণ-তুর্কি নেতার পাশে তাঁর যে পূর্ণ সমর্থন রয়েছে, সেই বার্তা দিতেই শপথ সমারোহে হাজির ছিলেন সোনিয়া।’

শ্রাবণের সোমের উপবাসে ভুলেও খাবেন না এই ৩ ফল, ক্ষতি হতে পারে স্বাস্থ্যের

ডাকঘরের এই স্কিমে এককালীন বিনিয়োগ করুন, প্রতি মাসে ঘরে বসে পান ৫,৫০০ টাকা

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

একসঙ্গে বদলি করা হল কলকাতা ও বর্ধমান মেডিক্যাল কলেজের সুপারকে, কারণ কী?

তিলোত্তমার সৎকারে অতিসক্রিয়তা, নির্মল ঘোষদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শুভেন্দুর

মায়ের মৃত্যুর পর নর্মদায় ডুবে আত্মহত্যার চেষ্টা, কীভাবে রক্ষা পেলেন ‘হিরো নং ১’ গোবিন্দা?

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু

কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতির নাম সুুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম

১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়গুলিতে ‘দেশ বিভাজন দিবস’ পালনের নির্দেশ রাজ্যপালের