পাকিস্তানকে দুরমুশ করে ৫০০ উইকেটের মালিক নাথান লায়ন

Share:

নিজস্ব প্রতিনিধি : পার্থ টেস্টে অস্ট্রেলিয়াকে দুরমুশ করে ৫০০ উইকেটের ক্লাবে ঢুকে পড়লেন অস্ট্রেলিয়ার অফ স্পিনার নাথান লায়ন। অষ্টম খেলোয়াড় হিসাবে এই বিরল কৃতিত্ব অর্জন করলেন ৩৬ বছর বয়সি অস্ট্রেলিয়ার এই খেলোয়াড়।

পার্থ টেস্টের চতুর্থ দিনে পাকিস্তানকে ৩৬০ রানে হারিয়ে অস্ট্রেলিয়া। এই কর্মকাণ্ডে যার ভূমিকাকে কোনওভাবেই খাটো করা যাবে না, তিনি হলেন নাথান লায়ন। এদিন অস্ট্রেলিয়ার ২৮ তম ওভারে ফাহিম আশরফকে এলবিডব্লু করেন নাথান লায়ন। এই আউটের পরই ৫০০ উইকেটের ক্লাবে ঢুকে পড়েন লায়ন। ১২৩টি টেস্ট খেলে এই মাইলস্টোন অর্জন করেন তিনি।

পার্থ টেস্ট শুরুর আগে ৪৯৬টি উইকেটের মালিক ছিলেন নাথান। এই টেস্টের প্রথম ইনিংসে আবদুল্লা শফিক, ইমাম উল হক ও আমের জামালের উইকেট নিয়ে নিয়েছিলেন লায়ন। দ্বিতীয় ইনিংসে একটি উইকেট নিয়ে ৫০০ উইকেটের ক্লাবে পৌঁছে গেল অস্ট্রেলিয়ার এই অফ স্পিনার।

শ্রীলঙ্কার মুথাইয়া মুরলীথরন, অস্ট্রেলিয়ার শেন ওয়ার্ন ও ভারতের অনিল কুম্বলের পর নাথান লায়নই চতুর্থ স্পিনার যিনি ৫০০ উইকেটের মালিক হলেন। এর আগে ২০০১ সালে প্রথম টেস্ট বোলার হিসাবে ৫০০ উইকেট পেয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের পেসার কোর্টনি ওয়ালশ। ২২ বছর পর অষ্টম বোলার হিসাবে এই ক্লাবে নাম লেখালেন লায়ন।

 

 

 

 

সমস্যা কাটিয়ে নৈহাটির বড় মায়ের মন্দিরে আবার শুরু হল ভোগ বিতরণ

অবশেষে কাটল অচলাবস্থা, ঝালদা পুরসভার নয়া পুরপ্রধান হলেন বিজয় কান্দু

নেশার কারবারের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা শুভেন্দুর

সেপ্টেম্বরের টাকা ঢোকার আগে অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা শুভেন্দুর

সাইকেল থেকে নেমে গৌরাঙ্গ সেতু থেকে ঝাঁপ যুবকের, স্পিডবোট নামিয়ে তল্লাশি পুলিশের

মর্মান্তিক! ঘুমন্ত অবস্থায় মাটির দেওয়াল চাপা পড়ে বাঁকুড়ায় মৃত্যু দম্পতির

প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় বাড়ির বউকে দেখলেন শ্বশুর বাড়ির সদস্যরা, তারপর…

‘কার্ল মার্ক্সের উক্তির উপর চুনকাম করতে পুরকর্মীদের সঙ্গে পুলিশ আসবে জানতাম না’: যাদবপুরের উপাচার্য

অপারেশন সিঁদুরে সামলেছেন দায়িত্ব, রাম মন্দিরের প্রথম CEO অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল

খাবারের গুণমান নিয়ে কড়া প্রশাসন, সল্টলেকের শপিং মলে অভিযানে বন্ধ চাটের দোকান

নেপালে ভয়াবহ বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১,১২৭, এখনও নিখোঁজ প্রায় ৫ হাজার

মর্মান্তিক! ডোমজুড়ে রাস্তার জমা জমে পড়ে মৃত্যু যুবকের

জোর ধাক্কা খেলেন গিল- বুমরাহরা, আইসিসির ক্রমতালিকায় জায়গা হারালেন দুই ক্রিকেটার

কঙ্গোতে ভয়াবহ ইবোলা সংক্রমণে মৃতের সংখ্যা ছাড়াল ৩,০০০, আতঙ্ক বাড়ছে বিশ্বজুড়ে