পুঞ্চে সন্ত্রাসবাদীদের গুলিতে  শহিদ জওয়ানের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪

Share:

নিজস্ব প্রতিনিধিঃ জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায়  সেনা কনভয়ে  সন্ত্রাসবাদীদের  হামলায় চার সেনা শহিদ  হয়েছেন।  গুরুত্বর জখম হয়েছেন তিন জন। বৃহস্পতিবার  বিকেল ৩টা ৪৫ মিনিটে রাজৌরির পুঞ্চ অঞ্চলের ডেরা কি গলির মধ্য দিয়ে যাওয়া সেনাবাহিনীর দুটি গাড়ি লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। আচমকা হামলায় খানিকটা হতচকিত হয়ে পড়েন সেনা জওয়ানরা।

 শেষ পর্যন্ত সেনাবাহিনী জঙ্গিদের লক্ষ্য করে পাল্টা গুলি চালায়। এই ঘটনা নিয়ে প্রতিরক্ষা বাহিনীর এক মুখপাত্র বলেছেন,’ বুধবার রাত থেকে  পুঞ্চের সুরানকোটের ডেরা কি গলি-তে (যা স্থানীয়দের কাছে ডিকেজি হিসাবেই সমধিক পরিচিত) সেনা জওয়ানরা অভিযান শুরু করেছিল। আর তাতেই বৃহস্পতিবার দুপুরে সহত হন চার জন জওয়ান।‘চলতি বছরের এপ্রিল ও মে মাসে রাজৌরি-পুঞ্চ অঞ্চলে জোড়া হামলায় ১০ জন সেনা নিহত হয়। গত দু’বছরে ওই এলাকায় সন্ত্রাসবিরোধী অভিযানে ৩৫ জনেরও বেশি সৈন্য নিহত হয়েছেন।

গত কয়েক বছরই পুঞ্চে সীমান্ত জঙ্গিদের ডেরা হয়ে উঠেছে। একাধিকবার সেনা জওয়ান ও নিরাপত্তা রক্ষীদের উপরে হামলা চালিয়ে যাচ্ছে জঙ্গিরা। উল্লেখ্য, গত মাসেই রাজৌরির কালাকোটে জঙ্গিদের আকস্মিক হামলায় সেনা বাহিনীর ক্যাপ্টেন মর্যাদার দুই আধিকারিক প্রাণ হারিয়েছিলেন। সম্প্রতি গোয়েন্দা সংস্থাগুলির পক্ষ থেকে জানানো হয়, শীতের মরসুমে নিরাপত্তার শিথিলতার সুযোগে সীমান্ত পেরিয়ে উপত্যকায় ঢুকে পড়তে পারে জঙ্গিরা। সীমান্তের ওপারেও ওঁ‍ত্‍ পেতে রয়েছে। গোয়েন্দা সংস্থার ওই সতর্কীকরণের পরেই উপত্যকার নিরাপত্তা ব্যবস্থা আঁটসাঁট করা হয়।

পড়শিদের সঙ্গে ঝগড়ার আশঙ্কা, অল্পতেই মাথা গরম করলে বিপদ, বিদেশ ভ্রমণের সুযোগ..

২৭ বছরেই সব শেষ, ঘুমের মধ্যেই প্রয়াত ‘ঘোস্ট’ অভিনেত্রী অনন্যা রাজ

‘১ কোটি ৪৩ লক্ষ পরিবার আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায়,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

২১ অগস্ট তারেকের সফরের আগেই ঢাকার হাতে হাদির দুই খুনিকে তুলে দিচ্ছে মোদি সরকার?

রাতের অন্ধকারে বিরসা মুণ্ডা-আম্বেদকরের মূর্তি ভাঙল দুষ্কৃতীরা, চাঞ্চল্য তাহেরপুরে

‘হেনস্থার জন্য মানসিক চাপে ছিলেন আশিসদা’, প্রাক্তন মন্ত্রীর আত্মহত্যায় শোকাহত মমতা

মেয়ের বান্ধবীকে যৌন হেনস্থা, অভিযুক্তকে মারধর করে পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা

‘বিজেপি হলেও ছাড় নেই’, বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাড়িতে হামলা নিয়ে কড়া বার্তা শুভেন্দুর

‘আশিসদাকে কেউ হয়তো ফোন করে ভয় দেখাতে পারে,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা, সীমানা সিল করল পুলিশ

নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে বদল আবহাওয়ার, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

সাগরে নিম্নচাপের জের, অতি ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

‘বন্দেমাতরম’ ইস্যুতে সোনিয়াকে বিঁধলেন অমিত শাহ-শুভেন্দু অধিকারী

‘মুখ্যমন্ত্রী যা বলছেন তাই করছেন,’ আচমকাই শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ বীরভূমের কেষ্ট